দেশ 

করোনাবিধি মেনে চলুন,না হলে ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ করুন রাহুলকে চিঠি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : চিনে ফের কোভিড সংক্রমণ বাড়ছে, এই পরিস্থিতিতে দেশে নতুন করে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য আগাম সতর্কতা নিতে চাইছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই আবহেই রাহুল গান্ধী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহকে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়। চিঠিতে তিনি ‘ভারত জোড়ো যাত্রা’য় করোনাবিধি অনুসরণ করার অনুরোধ জানিয়েছেন। তা করা না গেলে আপাতত এই পদযাত্রা বন্ধ করা উচিত বলে জানিয়েছেন তিনি। চিঠিতে ‘ভারত জোড়ো যাত্রা’য় অংশগ্রহণকারী সকলকে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহারে জোর দিতে বলা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, শুধু মাত্র কোভিডের প্রতিষেধক নেওয়া ব্যক্তিরাই…

আরও পড়ুন
দেশ 

মণিপুরে স্কুল বাস দুর্ঘটনায় মৃত ১৫ পড়ুয়া

বাংলার জনরব ডেস্ক: বুধবার সকালে মণিপুরে (Manipur) ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল পড়ুয়া ভরতি স্কুল বাস। অন্তত ১৫ জন স্কুল পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জখম বহু। আশঙ্কাজনক অবস্থায় তারা হাসপাতালে ভরতি। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এদিন সকালে মণিপুরে নোনে জেলায় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। জানা গিয়েছে, দু’টি বাস থাম্বলনু উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হচ্ছিল। ইয়ারিপোক এলাকা থেকে বাসটি যাচ্ছিল খৌপাম জেলায়। বিষ্ণুপুর-খৌপাম সড়কে নিয়ন্ত্রণ হারায় স্কুল পড়ুয়াদের বাস দু’টি। লংসাই তুবং গ্রামের কাছে খাদে পড়ে যায় বাস দু’টি।…

আরও পড়ুন
দেশ 

কিংবদন্তি অভিনেতা শাহরুখ খানকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু

বাংলার জনরব ডেস্ক: শাহরুখ খান অভিনীত পাঠান ছবি নিয়ে বিতর্ক চরমে উঠেছে। ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়েছে। বলা হয়েছে এই ছবিতে গেরুয়া রঙের অপমান করা হয়েছে। এইসব তো চলছিল বেশ কয়েক সপ্তাহ ধরে। তবে এই সব বিতর্কের মাঝেও পাঠান ছবি রমরমিয়ে চলছে। এবার হুমকি এলো হত্যার শাহরুখ খানকে প্রকাশ্যে পুড়িয়ে মারার হুমকি দিলেন অযোধ্যার এক সাধু। গত ১২ নভেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ (Besharam Rang) প্রকাশ্যে আসে। তারপর থেকে তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে দেওয়া হয়ে ছবি বয়কটের…

আরও পড়ুন
দেশ 

স্টেশনে দাঁড়িয়ে ট্রেন গোনা কাজ! রেলে চাকরির নামে আড়াই কোটি টাকা প্রতারণার অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : মাথাপিছু দু লাখ টাকা দিয়ে রেলের চাকরি পেয়েছিলেন ২৮ জন যুবক। কাজ ছিল নতুন দিল্লি রেল স্টেশনে দাঁড়িয়ে ট্রেন গোনা। আর এই অভিনব কাজের টোপ দিয়েই চাকরির নামে পাতা হয়েছিল ফাঁদ। আড়াই কোটি টাকা প্রতারণা করার অভিযোগ সামনে আসতেই পর্দাফাঁস হল গোটা ঘটনার। অভিযোগ, তামিলনাড়ুর অন্তত ২৮ জন চাকরিপ্রার্থীকে এক মাস ধরে প্রতিদিন ৮ ঘণ্টা করে নতুন দিল্লি রেলওয়ে স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড় করানো হয়। প্রতিদিন ৮ ঘণ্টা দাঁড়িয়ে তাঁরা ট্রেন এবং কোচের আগমন-প্রস্থান গণনা করেন। তাঁদের বলা হয়েছিল যে এটি ট্রাভেল টিকিট পরীক্ষক (টিটিই), ট্রাফিক…

আরও পড়ুন
দেশ 

আহত ভিখারির কাছ থেকে মিলল লক্ষ লক্ষ টাকা !

দুর্ঘটনায় আহত এক ভিখারির জামার পকেট থেকে মিলল লক্ষাধিক টাকা। উদ্ধার করতে গিয়ে ভিখারির পকেটে এত টাকা দেখে থ হয়ে গিয়েছিল পুলিশ। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। পুলিশ জানিয়েছে, মোট ৩ লক্ষ ৬৪ হাজার টাকা পাওয়া গিয়েছে ওই ভিখারির পকেট থেকে। সব ক’টি ২ হাজার টাকার নোটের বান্ডিল উদ্ধার হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। পুলিশ আধিকারিক মনোজ কুমার পাণ্ডে এই প্রসঙ্গে জানিয়েছেন, ভিক্ষুকের নাম শরিফ বাউঙ্ক। ৫০ বছর বয়সি এই ব্যক্তি পিপরাইচ এলাকার বাসিন্দা। টাকা উদ্ধারের বিষয়টি বর্ণনা করতে গিয়ে মনোজ বলেন, “আমাদের কাছে খবর আসে যে, এক…

আরও পড়ুন
দেশ 

বিলকিস বানোর ১১ জন ধর্ষক ও খুনির গুজরাট সরকারের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

বিলকিস বানোর আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ১১ জন ধর্ষক ও খুনির গুজরাট সরকারের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জিতে রাজি হল না দেশের শীর্ষ আদালত। বিলকিসের ধর্ষকদের সাজার মেয়াদ শেষের আগে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন জানানো হয়েছিল। রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয় বিলকিসের তরফে। শীর্ষ আদালতের কাছে বিলকিসের আইনজীবী শোভার দাবি ছিল, ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির পুনর্বিবেচনা করা হোক। শনিবার সেই আর্জি খারিজ করে দিল আদালত। প্রসঙ্গত, গত ১৫ অগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিসকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত…

আরও পড়ুন
দেশ 

কর্নাটকের সবচেয়ে পুরনো স্বর্ণখনির খনন কাজ শুরু করতে চলেছে কেন্দ্র, হাজার হাজার কোটি টাকা আয়ের সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক: বেঙ্গালুরু (Bengaluru) থেকে ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত দেশের সবচেয়ে পুরনো স্বর্ণখনি (Gold mines)। এবার সেখানেই খননকার্য চালাবে কেন্দ্র। কর্নাটকের ওই খনি ২০ বছরেরও বেশি সময়ের জন্য বন্ধ। মনে করা হচ্ছে এখানে ২.১ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যের সোনা মিলতে পারে। ভারতীয় অঙ্কে যা ১৭৩৭৭ কোটি ৩৬ লক্ষ ৯ হাজার ৫০০ টাকা। নতুন প্রযুক্তি ব্যবহার করে সেই সোনা উত্তোলন করতে চাইছে কেন্দ্র। এমনকী অতীতে খনন করা হয়ে যাওয়ার পর পরে থাকা অবশিষ্ট থেকেও বর্তমানে সোনা নিষ্কাশন সম্ভব বলেই দাবি। নামপ্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন, কেবল সোনা নয়,…

আরও পড়ুন
দেশ 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার নিদান দিয়ে গ্রেফতার মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা

বাংলার জনরব ডেস্ক: এক সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোতল করার নিদান দেওয়ার অপরাধে গ্রেফতার করা হল মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজা পাটেরিয়াকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, সোমবার রাতে মধ্যপ্রদেশের দামোতে নিজের বাড়ি থেকে পাটেরিয়াকে নিয়ে যায় পুলিশ। সূত্রের খবর, তাঁকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে পান্না জেলার পাওই থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সম্প্রতি পাটেরিয়ার একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেখানে দেখা যায়, একটি জনসভায় ভাষণ দিচ্ছেন মধ্যপ্রদেশের কংগ্রেস নেতা (Congress) রাজা পাটেরিয়া। তঁকে বলতে শোনা যায়, “দেশের গণতন্ত্রকে ধ্বংস করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

আরও পড়ুন
দেশ 

গুজরাটের নবনির্বাচিত ১৮২ জন বিধায়কের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে রয়েছে খুন ধর্ষণের মতো গুরুতর ফৌজদারি মামলা

বাংলার জনরব ডেস্ক: ১৮২ আসনের গুজরাট বিধানসভায় নব নির্বাচিত বিধায়কদের মধ্যে ৪০ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। সত্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী বিধায়কদের নিয়ে চাঞ্চল্যকর এই  রিপোর্ট প্রকাশ করেছে দেশের নির্বাচনী সমীক্ষার সঙ্গে যুক্ত সংস্থা ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফমর্স’ বা ADR৷ তারা জানাল, গুজরাটে নবনির্বাচিত ৪০ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এই ৪০ জনের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে খুন ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের অভিযোগ উঠেছে অতীতে। ২৯ জনের মধ্যে ২০ জন বিজেপি, ৪ জন কংগ্রেস (Congress), ২ জন আপ (AAP), ২ জন নির্দল (Independent) এবং একজন সমাজবাদী…

আরও পড়ুন
দেশ 

মধ্যপ্রদেশের ইন্দৌরে এক চিকিৎসক ও তাঁর স্ত্রীকে গাড়ি থেকে নামিয়ে লাথি মারার অভিযোগ

বাংলার জনরব ডেস্ক :মধ্যপ্রদেশের ইন্দৌরে এক চিকিৎসককে গাড়ি থেকে রাস্তায় নামিয়ে লাথি মারার অভিযোগ এক জমি-বাড়ির দালালের বিরুদ্ধে। একই সঙ্গে চিকিৎসকের স্ত্রীর পেটে ঘুষি মারেন ওই ব্যক্তি।এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। পুলিশ সূত্রে খবর, এক চিকিৎসক এবং তাঁর শিক্ষিকা স্ত্রী গাড়ি করে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হাঁটছিলেন ধর্মেন্দ্র কুশওয়া নামে এক জমি ও বাড়ির দালাল। তাঁর পাশ দিয়ে গাড়িটি যাওয়ার সময় কিছুটা ঘেঁষে গিয়েছিল। তবে কোনও দুর্ঘটনা হয়নি। তাতেই রাগে অগ্নিশর্মা হয়ে যান ধর্মেন্দ্র। গাড়ি দাঁড় করিয়ে চিকিৎসককে নামান। এক কথা-দু’কথায় হঠাৎই চিকিৎসককে তিনি…

আরও পড়ুন