জেলা 

শিক্ষক দিবসে বিশ্বভারতীর অধ্যাপক সিরাজুল ইসলাম ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে সংবর্ধিত

বিশেষ প্রতিনিধি : শিক্ষক দিবস উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এ বছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ শিক্ষক অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে সংবর্ধনা জানালো ফ্রন্টপেজ গ্রুপ অব ইনস্টিটিউশন। এদিন ফ্রন্টপেজ গ্রুপের অধীনস্ত ফ্রন্টপেজ অ্যাকাডেমি, ফ্রন্টপেজ পাবলিক স্কুল, ফ্রন্টপেজ গার্লস অ্যাকাডেমি আলাদা আলাদা ভাবে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। অ্যাকাডেমির ছাত্ররা অধ্যাপক সিরাজুল ইসলামকে গড অফ অনার দিয়ে প্রতিষ্ঠানে স্বাগত জানান। ফ্রন্টপেজ গ্রুপের চেয়ারম্যান কামরুজ্জামান অধ্যাপক ড. সিরাজুল ইসলামকে আদর্শ শিক্ষক সম্মাননা ২০২৫ অ্যাওয়ার্ড প্রদান করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার সালাউদ্দিন আহমেদ, ফ্রন্টপেজ এর প্রাক্তনী শিক্ষক আলি আকবর, ফ্রন্টপেজ অ্যাকাডেমির প্রধান শিক্ষক রুহুল কুদ্দুস,…

আরও পড়ুন
জেলা 

ডা. জে. এন. কাঞ্জিলালের ১১৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপন

বাংলার জনরব ডেস্ক : বিখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক ডা. জে. এন. কানজিলালের ১১৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালিত হল বারুইপুর রবীন্দ্র ভবনে। হোমিওপ্যাথিক মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, বারুইপুর ও ডায়মন্ড হারবার ইউনিটের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে সম্মানিত করা হয় একাধিক বিশিষ্ট হোমিওপ্যাথ চিকিৎসককে। এছাড়াও অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক অধিবেশন, যেখানে বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা করেন চিকিৎসা জগতের খ্যাতনামা চিকিৎসকরা।   বক্তাদের মধ্যে ছিলেন ডা.দুর্গা শঙ্কর ভর, ডা.সমীর ভট্টাচার্য, ডা.সুভাষ সিং, ডা.অভিজিত চাটার্জী, ডা.শ্যামল মুখার্জী, ডা.বিনয় দাস, ডা.অর্জুন মন্ডল,ডা.সিব্বাতুল্লা লস্কর,ডা.পি কে মৈত্র, ডা. তাপসী ভট্টাচার্য, ডা.হাসনেহেনা বেগম ডা.…

আরও পড়ুন
জেলা 

মেরিটকেয়ার মিশনে সাংস্কৃতিক পরিবেশনা ‘স্মরণে মননে বিশ্বনবী

উলুবেড়িয়া, হাওড়া: বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে হাওড়ার উলুবেড়িয়া থানার বারাগোহাল মেরিটকেয়ার মিশনে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘স্মরণে মননে বিশ্বনবী’ শীর্ষক এই আয়োজনে ছাত্র-ছাত্রীদের পরিবেশনা সকলকে মুগ্ধ করে। ১২ই রবিউল আউয়াল উপলক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানে গজল, নজরুলগীতি, আবৃত্তি, কেরাত, বক্তৃতা এবং চিত্র প্রদর্শনী সহ নানা ধরনের আয়োজন ছিল। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্র-ছাত্রীদের পরিবেশিত বিভিন্ন পরিবেশনা। চতুর্থ শ্রেণির ছাত্রী মাইমুনা খাতুনের ‘দ্যা প্রফেট মুহাম্মদ’ শীর্ষক বক্তৃতা উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে। এছাড়া, সপ্তম শ্রেণির দুই ছাত্রী খাদিজা আখতার রেজায়ি ও নাদিয়া সুলতানের ‘রক্তাক্ত তায়েফ’ এবং ‘শিশুনবী মুহাম্মদ’ শীর্ষক…

আরও পড়ুন
জেলা 

বৈদ্যবাটিতে নবী দিবস পালিত হলো

বিশেষ প্রতিনিধি : বিশ্ব নবী দিবস উপলক্ষে হুগলির বৈদ্যবাটি কাজিপাড়া,মাঠপাড়া,ও আশপাশের থেকে এক বিশাল জাসনে জুলুস নিয়ে বৈদ্যবাটি চৌমাথা ভাই ভাই সংঘের ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হন। মসজিদ কমিটি তাদের জন্য কিছু সিন্নি, বাচ্চাদের বিস্কুট লজেন্স কেক ইত্যাদি বিতরন করেন। মসজিদ কমিটির সম্পাদক মোহাম্মদ সায়েম আলি, আব্দুল মালেক,সেখ মহাম্মদ রাজ অকৃত্রিম মেহনত করে সুচারু ভাবে পরিচালনা করেন। নবী মহাম্মদ সঃ এঁর আদর্শময় জীবনের দিক তুলে ধরে বক্তব্য রাখেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না। আজকের দিনে সর্বত্রই ছড়িয়ে পড়ুক সাম্য মৈত্রী ভালোবাসা,আর দূরিভূত হোক হিংসা,বিদ্বেষ, অহংকার।…

আরও পড়ুন
জেলা 

ফুরফুরায় শিক্ষক দিবস পালন

বিশেষ প্রতিনিধি : ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে ফুরফুরা শরীফের মোল্লাপাড়ায় আল আমিন শিক্ষাকেন্দ্রে এক মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেহেতু পাঁচ ই সেপ্টেম্বর হওয়ার কথা ছিল,বিশ্ব নবী দিবসের ছুটি থাকায় আগের দিন পালিত হল।অনুষ্ঠানে দেশাত্ববোধক কবিতা আবৃত্তি করে স্কুলের শিক্ষার্থীগণ।শিশুদের মধ্যে জ্ঞান অন্বষণে কুইজ, বিভিন্ন প্রতিযোগিতা হয়। শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন, অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না, মুহাম্মদ নাসেরউদ্দিন আব্বাসী। অনুষ্ঠান পরিচালনা করেন, মোল্লা আবিদুর রহমান। শিশুদের পেন, লজেন্স বিতরণ করা হয়। “জাতীয় শিক্ষক দিবস শিক্ষাব্রতী সম্মাননা-২০২৫” মানপত্র, পুরস্কার, বস্ত্র…

আরও পড়ুন
জেলা 

বাবা-মাকে গুলি করে খুন করে আত্মহত্যার চেষ্টা পুলিশ কর্মী! রহস্য?

বাংলার জনরব ডেস্ক : সার্ভিস রিভলভার দিয়ে বাবা-মাকে গুলি করে খুন! তার পর আত্মহত্যার চেষ্টা করলেন এক পুলিশকর্মী। ঝাড়গ্রাম শহরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশকর্মীকে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ থেকে কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ওই পুলিশকর্মীর নাম জয়দেব চট্টোপাধ্যায়। তিনি রাজ্য পুলিশের জঙ্গলমহল ব্যাটালিয়নের সাব ইনস্পেক্টর (এসআই)। ঝাড়গ্রাম পুলিশ লাইনে কর্মরত ছিলেন। আদতে আসানসোলের বাসিন্দা হলেও কর্মসূত্রে বৃদ্ধ মা-বাবাকে নিয়ে থাকতেন ঝাড়গ্রাম পুলিশ লাইনে। বুধবার রাতে হঠাৎই গুলির শব্দ পাওয়া যায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশকর্মীর কোয়ার্টার্সে ঢুকে রক্তাক্ত অবস্থায় তাঁর বৃদ্ধ মা-বাবাকে উদ্ধার করা হয়। পুলিশকর্মীর…

আরও পড়ুন
জেলা 

রানাঘাটে নির্ধারিত প্রধানমন্ত্রীর সভা বাতিল! রহস্য?

বাংলার জনরব ডেস্ক :  নরেন্দ্র মোদির সভা রানাঘাটে হওয়ার কথা ছিল আগামী ২০ সেপ্টেম্বর শেষ পর্যন্ত তা স্থগিত হয়ে গেল বলে জানা গেছে। আগামী বছর বিধানসভা নির্বাচনকে নজরে রেখে এ বছর ডিসেম্বরের মধ্যে এ রাজ্যে ১০টি সভা করার কথা ছিল প্রধানমন্ত্রীর। তার মধ্যে তিনটি সভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। চতুর্থ সভার দিনক্ষণও চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিজেপি সূত্রে খবর, দিল্লির নির্দেশে তা স্থগিত করা হয়েছে। কি কারনে হঠাৎ স্থগিত তা নিয়ে কিছু জানা যায়নি তবে দিল্লি থেকে স্পষ্ট করে জানানো হয়েছে ২০ সেপ্টেম্বর যে সভা হওয়ার কথা ছিল রানাঘাটে তা এখন…

আরও পড়ুন
জেলা 

উলুবেড়িয়ায় দুর্ঘটনা মৃত এক

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা। লরির চাকায় পিষে মৃত্যু যুবকের। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উলুবেড়িয়া শ্যামপুর রোডে বাগাণ্ডা মনসাতলায়। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে পলাতক লরির চালক। জানা গিয়েছে, মৃত যুবকের নাম মনিরুল ইসলাম। তাঁর বয়স ২৫ বছর। ওই যুবকের বাড়ি বাগাণ্ডায়। বুধবার ভোরে বাইকে বাগাণ্ডা থেকে শ্যামপুর ৫৮ গেটের দিকে যাচ্ছিলেন যুবক। মনসাতলার কাছে রাস্তায় জলের লাইনের জন্য মাটি খোঁড়া হয়েছে। ফলে রাস্তার অর্ধেক জুড়ে পড়ে রয়েছে মাটি। তার ফলে কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মনিরুল মাটির উপরে পড়ে যায়। এই সময় শ্যামপুরের দিক থেকে…

আরও পড়ুন
জেলা 

নদিয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা খুনের মূল অভিযুক্ত গ্রেফতার!

বাংলার জনরব ডেস্ক : নদিয়ার কৃষ্ণনগরে কলেজছাত্রী ঈশিতা মল্লিককে খুনের ঘটনায় মূল অভিযুক্ত দেশরাজ সিংহকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর উত্তরপ্রদেশ-নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাঁকে পাকড়াও করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। গত ২৫ অগস্ট দুপুরে কৃষ্ণনগরের বাড়িতে মাথায় তিনটি গুলি করে ঈশিতাকে খুন করা হয়। ওই ঘটনার পরে দেশরাজ উত্তরপ্রদেশের দেওরিয়ায় পৈতৃক বাড়িতে পালিয়ে যান বলে অনুমান করে পুলিশ। কিন্তু কৃষ্ণনগর পুলিশ জেলার একাধিক দল গত কয়েক দিন ধরে তল্লাশি চালিয়েও ওই যুবককে এত দিন ধরতে পারেনি। অবশেষে প্রধান অভিযুক্তের নাগাল পেল পুলিশ।…

আরও পড়ুন
জেলা 

“স্বামীর ৪০ বছরের ব্যবসা, দুর্নীতির টাকা নেই” দাবি জীবনকৃষ্ণের পিসির

বাংলার জনরব ডেস্ক : বড়ঞ্চার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারি পরই ইডির নজরে তাঁর পিসি তথা কাউন্সিলর মায়া সাহা। বৃহস্পতিবার কলকাতায় ইডির দফতরে হাজিরা দেন তিনি। তবে প্রবেশের আগে সাংবাদিকদের কাছে দাবি করলেন, তিনি কোনও দুর্নীতি করেননি। তাঁর দাদা, অর্থাৎ জীবনকৃষ্ণের বাবা তাঁর বিরুদ্ধে যা দুর্নীতির অভিযোগ তুলছেন সবটাই ভিত্তিহীন বলেই দাবি মায়ার। তিনি বললেন, “স্বামীর ৪০ বছরের ব্যবসা, দুর্নীতির টাকা নেই।” শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার জীবনকৃষ্ণ সাহার পিসি মায়া সাহার বাড়ি, বীরভূমের সাঁইথিয়াতেও তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। মায়া সাহা সাঁইথিয়া পুরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর। জীবনকৃষ্ণের সঙ্গে নিয়োগ দুর্নীতিতে…

আরও পড়ুন