জেলা 

SIR শুনানিতে ক্ষোভ ! কমিশনের বিশেষ পর্যবেক্ষকের গাড়িতে হামলা মগরাহাটে

নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকের গাড়িতে হামলার অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। শুধু তা-ই নয়, বিশেষ পর্যবেক্ষক এস মুরগানকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগও উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে। তাদের দাবি, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) শুনানিতে গিয়ে অযথা হয়রানি হতে হচ্ছে। বিনা কারণে মানুষকে হেনস্থা করছে কমিশন। এই অভিযোগ তুলে মুরগানের গাড়ি আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। রাজ্য জুড়ে চলছে এসআইআরের শুনানিপর্ব। প্রতি দিন ‘নো ম্যাপিং’ ভোটারদের ডেকে তথ্য ও নথি সংগ্রহ করছে কমিশন। তবে অনেকের অভিযোগ, শুনানিপর্বে ভোটারদের ঝক্কি সামলাতে হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা…

আরও পড়ুন
জেলা 

মহিলা হোমগার্ডকে খুনে অভিযুক্ত ক্যানিং থানার এসআই পলাতক! তদন্তে সিট

ক্যানিং থানার হোমগার্ডের রহস্যমৃত্যুর তদন্ত করতে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করল পুলিশ। ছয় সদস্যের ওই তদন্তকারী দলের প্রধান করা হয়েছে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্তকে। অন্য দিকে, হোমগার্ডকে খুনে অভিযুক্ত ক্যানিং থানার সাব-ইনস্পেক্টর সায়ন ভট্টাচার্য বর্তমানে পলাতক বলে পুলিশ সূত্রেই জানা গিয়েছে। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ক্যানিং থানার পুলিশ কোয়ার্টার থেকে উদ্ধার হয় মহিলা হোমগার্ড গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি মোল্লার দেহ। দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাসিন্দা তিনি। শুক্রবার তাঁকে ফোনে না পেয়ে কোয়ার্টারে গিয়েছিলেন বোন রুকসানা খাতুন। তিনিই দিদির ঝুলন্ত দেহ দেখতে পান।…

আরও পড়ুন
জেলা 

ক্যানিং থানার কোয়ার্টার থেকে মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার! SI র বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের!

দক্ষিণ২৪ পরগনার ক্যানিং থানার এক মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ উদ্ধার পুলিশ কোয়ার্টার থেকে। ওই থানারই এক পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। তাঁদের অভিযোগ, থানার এক এসআই সায়ন ভট্টাচার্য প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের মেয়েকে খুন করেছেন। মৃতার নাম গুলজান পারভিন মোল্লা। বয়স ২২ বছর। তিনি জীবনতলা থানার উত্তর মৌখালী এলাকার বাসিন্দা। দু’বছর আগে পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে গিয়ে খুন হন পারভিনের বাবা রশিদ মোল্লা। তারপরই বাড়ির বড় মেয়ে গুলজানকে হোমগার্ডের চাকরি দেওয়া হয়। ক্যানিং থানায় পোস্টিং ছিল তাঁর। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ডিউটি ছেড়ে ক্যানিং থানার…

আরও পড়ুন
জেলা 

অসীম সরকারের বিরুদ্ধে দেগঙ্গা থানায় এফ আই আর কামরুজ্জামানের

বিশেষ প্রতিনিধি : পবিত্র কোরআন সম্পর্কে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে শনিবার দেগঙ্গা থানায় এফ আই আর জমা দিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান। একই সঙ্গে দেগঙ্গা থানার পুলিশ আধিকারিকদের কাছে দাবি করেছেন দ্রুত আইনি ব্যবস্থা নিতে। নদীয়ার হরিণঘাটা বিধানসভার বিজেপি বিধায়ক অসীম সরকার পবিত্র কোরআন নিয়ে শুধু কটুক্তি করেননি, অত্যন্ত কুরুচিকর মন্তব্যের পাশাপাশি জাল কোরআন বলেও অভিহিত করেছেন। এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সমগ্র মুসলিম সমাজ রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন। কামরুজ্জামান তার চিঠিতে লিখেছেন অসীম সরকারের এই কটু মন্তব্য আমাদের ধর্মীয় আদর্শে আঘাত করেছে। ভারতীয় বিধি অনুযায়ী কারো ধর্মীয়…

আরও পড়ুন
জেলা 

ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, সুন্দরবনে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত

বিশেষ প্রতিনিধি : ২৯তম সুন্দরবন কৃষ্টি মেলা ও লোকসংস্কৃতির উৎসবে এ বছর নজর কাড়ল এক অনন্য উদ্যোগ তা হল কার্গো ড্রোনের মাধ্যমে মাছ পরিবহনের প্রদর্শনী। সুন্দরবন মহিলা মৎস্য চাষি দিবসে অনুষ্ঠিত এই উদ্যোগ ভবিষ্যতে মাছ বিপণন ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অনুষ্ঠানে সুন্দরবনের বিভিন্ন ব্লক থেকে প্রায় পাঁচ হাজার মহিলা মৎস্য চাষী উপস্থিত ছিলেন। উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষি অনুসন্ধান পরিষদের উপ-মহানির্দেশক ফিশারি সাইন্স বিভাগের ডঃ জয়কৃষ্ণ জেনা। উপস্থিত ছিলেন আইসিএআর সিফ্রির অধিকর্তা ডঃ বসন্ত কুমার দাস এবং জাতীয় মৎস্য উন্নয়ন পর্ষদের সিনিয়র এক্সিকিউটিভ আর. অরুণ কুমার…

আরও পড়ুন
জেলা 

বৌমাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল কাকা শ্বশুর, গ্রেফতার অভিযুক্ত

পারিবারিক বিবাদের জেরে বৌমাকে অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল কাকাশ্বশুরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার পলাশীপাড়া থানার গোপীনাথপুর পঞ্চায়েত এলাকায়। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম শম্পা বিশ্বাস। বয়স ২৭ বছর। বছর কয়েক আগে উত্তম বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রতিবেশীরা জানাচ্ছেন, উত্তমের সঙ্গে তাঁর কাকা সুফল বিশ্বাসদের পরিবারের বিবাদ দীর্ঘ দিনের। শুক্রবার তা চরমে ওঠে। দুই বাড়ির ঝগড়ার মধ্যে বৌমাকে ধারালো অস্ত্র নিয়ে তেড়ে যান কাকাশ্বশুর। অস্ত্রের কোপ বসান শম্পার গলায়। দুই পরিবারের চিৎকার-চেঁচামেঁচিতে আশপাশের লোকজন ছুটে যান ওই বাড়িতে। সকলে রক্তাক্ত…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ধনিয়াখালিতে উচ্চাঙ্গ সংগীতের আসর

শেখ সিরাজ :-২৪ শে ডিসেম্বর বুধবার হুগলির ধনিয়াখালি নতুন বাসস্ট্যান্ডে সুর সপ্তক মিউজিক সোসাইটির উদ্যোগে সারা রাত্রিব্যাপী এক মনোজ্ঞ উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান হয়ে গেল। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানটি শুভ সূচনা করেন এলাকার বিশিষ্ট সংগীত শিল্পী অসীম কুমার দাস। স্বনামধন্য সেতার শিল্পী সুশান্ত চৌধুরী, তবলায় কুমুদ রঞ্জন সাঁতরা এক কথায় অনবদ্য। ঠুমরি দাদরা পরিবেশনায় ছিলেন মধুমিতা চট্টোপাধ্যায়। হারমোনিয়ামে প্রদীপ পালিত, তবলা সঙ্গতে কুমুদ রঞ্জন সাঁতরা। তবলা লহরায় পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী পণ্ডিত স্বপন চৌধুরী সমস্ত শ্রোতা ও দর্শকদের মন জয় করেন। তার তবলা বাদন সমস্ত মানুষকে মুগ্ধ করেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করে…

আরও পড়ুন
জেলা 

মালদার গাজোলে সাঈদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটে অনুসন্ধান সোসাইটির সহযোগিতায় শিক্ষক কর্মশালা

বিশেষ প্রতিনিধি : মালদা জেলার গাজোল ব্লকে ঐতিহ্যশালী শিক্ষা প্রতিষ্ঠান সাঈদ মিয়া মেমোরিয়াল ইনস্টিটিউটে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার আয়োজিত হল এক বিশেষ কর্মশালা।এলাকার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা অংশ নিয়েছিলেন এদিনের এই কর্মশালায়। শিক্ষাদানের মান আরো উন্নত পর্যায়ে নিয়ে যাওয়া যায় কীভাবে এদিনের এই কর্মশালায় ছিল সেই বিষয়ে আলোচনা ও হাতে-কলমে বিজ্ঞানচর্চা। প্রকৃতি থেকে কী করে বিজ্ঞানের পাঠ নেওয়া যায় এবং সহজে খেলার ছলে গণিত বোঝা যায় কীভাবে– তা দেখান বরিষ্ঠ প্রশিক্ষকরা। প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ড. কমল কৃষ্ণ দাস, সেখ আহাসান আলী, নায়ীমুল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক…

আরও পড়ুন
জেলা 

মালদার বৈষ্ণবনগরে অনুষ্ঠিত হল SDPI-এর বিশাল বৈষম্যবিরোধী সমাবেশ

বিশেষ প্রতিনিধি: গত কাল মালদা জেলার বৈষ্ণবনগর বিধানসভার পার দেওনাপুর–শোভাপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতহাটে অনুষ্ঠিত হয় সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া (SDPI)-এর বৈষম্যবিরোধী সমাবেশ।সংবিধান রক্ষা, মৌলিক ও সাংবিধানিক অধিকার সুরক্ষা, ওবিসি অধিকার নিশ্চিতকরণ এবং ওয়াকফ সম্পত্তি রক্ষার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।   সমাবেশে উপস্থিত ছিলেন SDPI-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, জাতীয় সম্পাদিকা রুনা লায়লা, রাজ্য সাংগঠনিক সাধারণ সম্পাদক সুমন মণ্ডল, রাজ্য সম্পাদক মাসাদুল ইসলাম, জেলা সভাপতি হযরত আলী, জেলা সাধারণ সম্পাদক মোঃ মকুল হক, বিধানসভা সভাপতি মাসুদ রানা, বিধানসভা সম্পাদক শাহীন রেজা-সহ একাধিক নেতৃত্ব।   সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে…

আরও পড়ুন
জেলা 

জোর কদমে চলছে হুগলির পুইনারে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

নৌশাদ মল্লিক:  হুগলি জেলার ধনেখালি স্টেশন থেকে মাত্র ৮ কিলোমিটার এবং চুঁচুড়া স্টেশন থেকে ১৮ কিমি দূরে অবস্থিত পুইনানে পয়লা জানুয়ারি ২০২৬ থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাতের এই পবিত্র ইজতেমা পশ্চিমবাংলায় এর আগে ১৯৯২ সালে হাওড়া জেলার সাঁতরাগাছির অদূরে বাঁকরায় অনুষ্ঠিত হয়েছিল। সময়ের বিচারে প্রায় ৩৩ বছর পর পশ্চিমবাংলায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তবলীগ জামাত ইসলাম ধর্মের একটি প্রচারমূলক জামাত বলে বলা হয়ে থাকে। এরা মূলত নামাজ পড়ার জন্য বা নামাজে আগ্রহী করার জন্য মানুষকে মোটিভেট করে থাকে। এই জামাতের কাজ বিশ্বজুড়ে চলছে প্রতি বছর…

আরও পড়ুন