জেলা 

হুগলীতে, একেএম ফারহাদের নেতৃত্বে তৃণমূল মাদ্রাসা শিক্ষক সংগঠনের কর্মশালা

বিশেষ প্রতিবেদন, হুগলী : মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা গ্রহণ করে চলেছে,সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA),২০১১ সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি পদক্ষেপ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি,শিক্ষার্থীর সার্বিক কল্যাণ,শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষক সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে সর্বাগ্রে অনন্য কর্মসূচি রূপায়িত হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর প্রচেষ্টায়। বুধবার,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের, হুগলী জেলা কমিটির উদ্যোগে ভদ্রশ্বরের দি আদাবি সোসাইটি হাই মাদ্রাসায় শিক্ষা বিষয়ক কর্মশালা ও সাংগঠনিক সভায়,উক্ত সংগঠনের রাজ্য সভাপতি তথা উত্তর চব্বিশ পরগনা…

আরও পড়ুন
জেলা 

দেগঙ্গায় মানুষের পাশে দিদির দূতেরা

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদি মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে দিদির সুরক্ষা কবজ নিয়ে হাজির হচ্ছে দিদির দূতেরা। উল্লেখ্য বুধবার উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার আমুলিয়া পঞ্চায়েত এলাকার বাওড়াটীতে দিদির সুরক্ষা কবজ নিয়ে হাজির উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বীণা মন্ডল, বিধায়ক রহিমা মন্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, প্রধান মাসকুরা বিবি, সদস্য লাল মোহম্মদ, অঞ্চল নেতৃত্ব এমদাদুল হক সহ অন্যান্যরা।

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘আলোর সন্ধানে’ পত্রিকার প্রকাশ ও সাহিত্য অনুষ্ঠান

আসাদ আলী,’বাংলার জনরব’ : গত ১৫ জানুয়ারি ২০২৩ তারিখ সকাল ১০টা হইতে বৈকাল ৫টা পর্যন্ত বসিরহাটের স্বরূপ নগর বালকি হাইস্কুলে ‘আলোর সন্ধানে’পত্রিকার প্রকাশ, কবিতা পাঠ ও সাহিত্যের একটি সুন্দর অনুষ্ঠান সুসম্পন্ন হল প্রায় শতাধিক কবি-সাহিত্যিক-সাংবাদিক গণের সক্রিয় উপস্থিতির মধ্য দিয়ে। বিশিষ্ট সাহিত্যিক সমুদ্র বিশ্বাসের প্রদীপ প্রজ্জ্বলন ও অভিপ্রীতি হালদার ও পৌলমী ঘোষের ‘মঙ্গল দ্বীপ’ নামক রবীন্দ্র নৃত্যের মধ্যে দিয়ে সভার শুভ সূচনা হয়। তারপর সভাপতি ও অতিথিবরণ, সভাপতি শ্রী জয়দেব বিশ্বাস, প্রধান অতিথি ডাঃ মোস্তাক হোসেন, বিশেষ অতিথি-শক্তিনাথ সাহা, সমুদ্র বিশ্বাস, ভার্গব দেবদাস, অনিন্দিতা সেনগুপ্ত ভট্টাচার্য, স্বাতী দাস প্রমুখ। সভাপতি…

আরও পড়ুন
জেলা 

বুধবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভুত হয়ে গেল মেছেদা স্টেশন সংলগ্ন বস্তি, অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবা ও মেয়ের

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে  ভস্মীভুত হয়ে গেল পূর্ব মেদিনীপুরের মেছেদা রেল সংলগ্ন বস্তির একাংশ। ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মৃত্যু বাবা গোকুল কর ও মেয়ে মলিনার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। সেই সঙ্গে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এলেও বস্তির সিংহভাগই আগুনে ভস্মীভুত হয়ে যায়। কোলাঘাট থানার পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, ভোরে রান্না করার সময় একটি বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রায় ১৫টি বাড়ি সম্পূর্ণ ভস্মীভুত হয়ে গিয়েছে। সেই সময় বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে পারলেও অসুস্থ গোকুল…

আরও পড়ুন
জেলা 

পঞ্চায়েত স্তরে শাসক তৃণমূল কংগ্রেস বেনজির দুর্নীতি করছে : নওশাদ সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগণার বারুইপুরে আজ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক সমাবেশে দলের চেয়ারম্যান মোহাম্মাদ নওসাদ সিদ্দিকী ত্রিস্তর পঞ্চায়েতে আইএসএফের প্রতিনিধিত্ব বাড়ানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পঞ্চায়েত স্তরে শাসক তৃণমূল কংগ্রেস বেনজির দুর্নীতি করছে। আবাস যোজনা তার একটি দৃষ্টান্ত মাত্র। মানুষের অধিকার ফিরিয়ে দিতে আইএসএফ রাজনৈতিক ময়দানে এসেছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাই আইএসএফকে বিপুল ভোটে জয়ী করানো একান্ত জরুরী।   তিনি আরো বলেন, সামান্য ভাতা দিয়ে সাধারণ মানুষকে তার অধিকার সম্পর্কে সচেতন হতে দিচ্ছে না শাসকদল। এভাবে তারা কৃষকদেরও বঞ্চিত করছে বলে তিনি উল্লেখ করেন। সভা থেকে আগামী শনিবার কলকাতায়…

আরও পড়ুন
জেলা 

গ্রামে গ্রামে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে: নওশাদ সিদ্দিকী

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীতে গতকাল সোমবার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এক সুবিশাল সমাবেশে দলের চেয়ারম্যান ও বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী আগামীদিনে গ্রামে গ্রামে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠনে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন।     তিনি বলেন, শাসক তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতী ব্যবস্থাকে নিজেদের আখের গোছানোর ব্যবস্থায় পরিনত করেছে। তার এক সাম্প্রতিক উদাহরণ আবাস যোজনা নিয়ে শাসকদলের লজ্জাহীন স্বজনপোষণ। পাশাপাশি পুলিশকে দলদাসে পরিনত করে সাধারণ খেটেখাওয়া গরীব মানুষের ওপর জুলুমবাজী চলছে। এই অপরিসীম জুলুম, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করছি। পাশাপাশি গরিবের হক পাইয়ে দিতে আমরা সংগ্রামে নেমেছি।…

আরও পড়ুন
জেলা 

দিদির সুরক্ষা কবচ নিয়ে দেগঙ্গায় হাজির দিদির দূতেরা

বিশেষ প্রতিবেদন, দেগঙ্গা :  মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার বেড়াচাঁপা এলাকায় দিদির সুরক্ষা কবচ নিয়ে হাজির দিদির দূতেরা। ছিলেন স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল স্থানীয় জেলা পরিষদের সদস্য তথা, কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, প্রধান নৌসাদ উদ জামান সহ অন্যান্যরা।  

আরও পড়ুন
জেলা 

পশ্চিম মেদিনীপুরের বালিচক গার্লস হাই স্কুলের প্ল‍্যাটিনাম জয়ন্তী উৎসবে নক্ষত্র সমাবেশ

বাবু হক :  পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার অন্তর্গত বালিচক গার্লস হাইস্কুল উচ্চ মাধ্যমিক এর আজকে সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যায়ক্রমে নানা নক্ষত্রের উপস্থিতিতে প্ল‍্যাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠান আগামীকাল সন্ধ্যা পর্যন্ত চলবে।শুরু হয় চোদ্দ জানুয়ারী শনিবার বর্ণাঢ্য পথ পরিক্রমার মাধ্যমে , তিন দিনের অনুষ্ঠান। এদিন বিদ্যালয়ের পতাকা উত্তোলন বিদ্যামন্দির এর প্রতিষ্ঠাতা বলাই চন্দ্র হাজারর , বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন ও বিদ্যাসাগর এর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা নিবেদন প্রদীপ প্রজ্বলন , উত্তরণ স্মরণিকা প্রকাশ বিজ্ঞান, হস্ত শিল্প প্রদর্শনীর উদ্বোধন করা…

আরও পড়ুন
জেলা 

বারাসাত কাজীপাড়ায় সম্প্রীতি মেলায়, সম্প্রীতি সংহতি ও মিলনের বার্তা দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ

বিশেষ প্রতিবেদন, বারাসাত :   সুফি শাহদের আগমনে মুখরিত হয়েছিল ভারতভূমি। সুদূর প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা এদেশের বিভিন্ন স্থানে ধর্ম প্রচারের মধ্যে দিয়ে মানুষের কাছে নিজেদের তুলে ধরেছিলেন। খাজা মইনুদ্দিন চিশতী,নিজামুদ্দিন আউলিয়া তাদের উত্তরসূরি হিসেবে পীর হযরত একদিল শাহও বারাসাত কাজীপাড়ায় এসেছিলেন ধর্ম প্রচারে। ধর্মকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতির মিলন স্থল হয়ে ওঠে এই মেলা। আজ ১৬ই জানুয়ারি সোমবার উক্ত মেলায় উপস্থিত হয়ে বিশিষ্ট জনপ্রতিনিধি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, শান্তি সম্প্রীতিপ্রেমী বাঙালিরা যেভাবে জাত পাতের ঊর্ধ্বে উঠে এই জাতীয় অনুষ্ঠান করে থাকে, তার…

আরও পড়ুন
জেলা 

বাঁকুড়ার মানাচরে জয় কিষাণ আন্দোলনের উদ্যোগে কৃষকদের ট্রাক্টর র‍্যালি

বাঁকুড়া, ১৬ জানুয়ারি ২০২৩: আজ সোমবার জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা ইউনিটের উদ্যোগে মানাচরে স্থানীয় দাবি আদায়ের জন্য এক কৃষক ট্রাক্টর র‍্যালি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা সভাপতি ননী রায় ও অন্যান্য নেতৃবৃন্দ। জয় কিষাণ আন্দোলনের বাঁকুড়া জেলা সভাপতি ননী রায় বলেন: “মানাচরের কৃষক ও সাধারণ গ্রামীণ মানুষদের সরকারি পরিষেবা পেতে সড়ক পথে প্রায় ৩৫ কিলোমিটার ঘুরে যেতে হয়। নৌকাপথে দামোদর নদী পেরতে প্রায় ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে সারা দিন চলে যায়। প্রশাসনের কাছে বারংবার আবেদন করা সত্ত্বেও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কোনো…

আরও পড়ুন