কলকাতা 

রাতে এবং ভোরে থাকবে শীতের আমেজ আরও কিছু দিন জানাল আলিপুর আবহাওয়া দফতর

আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ কমলেও অনুভূতিটা থেকে যাবে। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। হাওয়া অফিস বলছে, উত্তরের শীতল হাওয়া আপাতত আর ঢুকছে না রাজ্যে। তবে এখনই গরম হাওয়াও ঢুকছে না। তাই শীতের আমেজ উবে যাবে না। ধীরে ধীরে কমবে। তবে রাতের দিকে শীতের অনুভূতি থাকবে। আগামী সাত দিন রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না। শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। উত্তরবঙ্গের দু’-একটি জায়গাতেও স্বাভাবিকের চেয়ে কম ছিল তাপমাত্রা। শনিবার রাজ্যের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল কোচবিহারে।…

আরও পড়ুন
কলকাতা 

শিল্পান্নাতে আধুনিকভাবে পণ্য বিপণন কেন্দ্রে একটি শপিং কার্নিভালের আয়োজন করা হয়েছে 

স্মৃতি সামন্ত,কলকাতা : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরণায়, WBHIDCO-এর সহায়তায় MSME এবং বস্ত্র বিভাগ ১৩ ফেব্রুয়ারী থেকে ২২ ফেব্রুয়ারী পর্যন্ত শিল্পান্নাতে, আলিপুর জেল জাদুঘরের ঠিক বিপরীতে, জাজেস কোর্ট রোডে অবস্থিত চামড়া ও কুটির শিল্প পণ্য বিপণন কেন্দ্রে একটি শপিং কার্নিভালের আয়োজন করছে। শিল্পান্না WBHIDCO দ্বারা পূর্ববর্তী “প্রেস অ্যান্ড ফর্মস বিল্ডিং”-এ তৈরি করা হয়েছিল যার লক্ষ্য ছিল স্থানীয়ভাবে উৎপাদিত চামড়াজাত পণ্য এবং অন্যান্য ঐতিহ্যবাহী কুটির শিল্প পণ্যের মানসম্পন্ন পণ্য বিপণন এবং প্রচার করা। মোট আয়তন ৪২০০০ বর্গফুট এবং তিনটি তলায় ১৪০০০ বর্গফুট এলাকা জুড়ে। এই “চামড়া ও কুটির শিল্প পণ্য বিপণন কেন্দ্র”-এর…

আরও পড়ুন
কলকাতা 

মহাজতি সদনে বিপিবিইএ এর মহাসমারোহে রাজ্য সম্মেলন চলছে 

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার বেঙ্গল প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি (B.P.B.E.A)-এর ৩১তম রাজ্য সম্মেলন কলকাতার মহাজাতি সদনে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।এদিন সম্মেলন উপলক্ষে এর আগে বি.বি.ডি. বাগ থেকে মহাজাতি সদন পর্যন্ত ব্যাংক কর্মচারীদের এক বিশাল বর্ণাঢ্য মিছিল মহানগরের কেন্দ্রস্থলে সংগঠিত হয়, যা কর্মচারীদের ঐক্য ও দাবির শক্তিশালী বার্তা বহন করে।উদ্বোধনী অধিবেশনে প্রায় ১,০০০-এরও বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষকের উপস্থিতি সম্মেলনের গুরুত্বকে আরও বৃদ্ধি করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AITUC-এর সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কৌর এবং AIBEA-এর সাধারণ সম্পাদক কমরেড সি. এইচ. ভেঙ্কটচলম। তাঁদের বক্তব্যে দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিক-কর্মচারীদের অধিকার এবং…

আরও পড়ুন
কলকাতা 

শ্রীশ্রী প্রণবানন্দজীর জন্মজয়ন্তী ও শিবরাত্রি উপলক্ষে কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রায় ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসীরা

বিশেষ প্রতিনিধি ; ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীশ্রী স্বামী প্রণবানন্দজী মহারাজের ১৩১তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শুক্রবার দক্ষিণ কলকাতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংঘের উদ্যোগে আয়োজিত এই শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত, সন্ন্যাসী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। উদ্যোক্তারা জানান,শোভাযাত্রায় প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত হন। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠন, মিলন মন্দির, ব্যান্ডপার্টি, পুরুলিয়া ও বাঁকুড়া থেকে আগত আদিবাসী শিল্পীদের নৃত্য পরিবেশনা এবং বিভিন্ন দেব-দেবীর মূর্তি নিয়ে ভক্তরা অংশ নেন। আচার্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনই ছিল শোভাযাত্রার মূল উদ্দেশ্য। বালিগঞ্জে সংঘভবন থেকে শোভাযাত্রা বের হয়। রাসবিহারী এভিনিউ,…

আরও পড়ুন
আন্তর্জাতিক কলকাতা 

বাংলাদেশ প্রমাণ করলো তারা মৌলবাদের সমর্থক নয়, এপার বাংলা কি করবে?

সেখ ইবাদুল ইসলাম : হাসিনা সরকারের পতনের পর প্রায় আঠারো মাস অতিক্রান্ত তারপর সেই বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গতকাল ১২ ফেব্রুয়ারি। নির্বাচন শেষ হওয়ার পরে পরেই গণনার কাজ শুরু হয় প্রথম রাউন্ড থেকেই এগিয়ে যেতে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আসলে খালেদা জিয়াকে দীর্ঘদিন ধরে যেভাবে জেলের অভ্যন্তরে আটকে রেখেছিলেন শেখ হাসিনা এবং নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে খালেদা জিয়ার মৃত্যু সমগ্র বাংলাদেশ জুড়ে বিএনপি’র প্রতি সহানুভূতির হাওয়া বইছে। তবে বাংলাদেশ এটা প্রমাণ করেছে যে তারা মৌলবাদের সমর্থক নয়। হাসিনা সরকারের পতনের পর আমাদের দেশ ভারতবর্ষের বিভিন্ন সংবাদ…

আরও পড়ুন
কলকাতা 

বন্ধুত্ব পাতিয়ে প্রতারণা মোজাফফরপুর গ্যাংয়ের, হাওড়ায় গ্রেফতার দুই প্রতারক

ট্রেন থেকে নামা ভিনরাজ্যের যাত্রীদের টাকাপয়সা, সোনার গয়না কিংবা মূল্যবান জিনিসপত্র সুরক্ষিত রাখার নামে প্রতারণা। পর্দাফাঁস বিহারের মুজাফ্ফরপুর গ্যাংয়ের। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মুজাফফরপুর গ্যাংয়ের দুই সদস্য মিথিলেশ কুমার ও সনু কুমার মাহাতোকে গ্রেফতার করে পুলিশ। হাওড়া ময়দানের বঙ্কিম সেতুর তলা থেকে তাদের গ্রেফতার করে হাওড়া থানার পুলিশ। ঠিক কীভাবে প্রতারণা করত এরা? পুলিশ সূত্রে খবর, হাওড়া কিংবা শালিমার স্টেশনে ভিনরাজ্য থেকে আসা কোনও যাত্রী ট্রেন থেকে নামলেই এই গ্যাংয়ের সদস্যরা তাঁদের কাছে চলে যেত। যেমন মুজফফরপুর থেকে কোনও যাত্রী এলে তাঁদের এরা বলতো আমরাও মুজফফরপুরের বাসিন্দা। এই বলে…

আরও পড়ুন
কলকাতা 

মানবতার বার্তা নিয়ে কলকাতায় শুরু হচ্ছে ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬

বিশেষ প্রতিনিধি : কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে “ইন্ডিকা ফেস্টিভ্যাল ২০২৬”, যার মূল ভাবনা “দ্য ভিশন ইন কন্টিনিউম: এ সাগা অফ বর্ডারলেস হিউম্যানিটি”। ভারতীয় সভ্যতার ধারাবাহিক জ্ঞান, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধকে বিশ্বমুখী করে তোলার লক্ষ্যেই এই দুই দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবটি আয়োজিত হচ্ছে ইন্ডাস ব্যান্ড ফাউন্ডেশনের উদ্যোগে এবং ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টারের সহযোগিতায়। উৎসবের মূল অনুষ্ঠান হবে আগামী ২১ ও ২২ ফেব্রুয়ারি, কলকাতার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে। এ উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে প্রোগ্রাম লঞ্চ অনুষ্ঠীত হয় বৃহস্পতিবার। এদিন “মানবতা সম্মান গ্লোবাল ২০২৬” এবং “এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ অ্যাওয়ার্ড” প্রদান করা হয়…

আরও পড়ুন
কলকাতা 

প্রাক্তন পুলিশ কমিশনারের পুত্র সাইবার প্রতারণার শিকার, গ্রেফতার অভিযুক্ত

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্র সাইবার প্রতারণার শিকার। অনলাইনে লেনদেন করতে গিয়ে ৩০ হাজার টাকা খুইয়েছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাঁকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। মনোজের পুত্র দিল্লিতে পেয়িং গেস্ট হিসাবে একটি ঘর ভাড়া করতে চেয়েছিলেন। তা করতে গিয়েই প্রতারিত হয়েছেন বলে খবর। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা কেটে যায়। আর সেই টাকা উদ্ধার করতে পারেননি মনোজ-পুত্র। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশ। ৩০ হাজার টাকা লেনদেনের সূত্র ধরে ওড়িশা থেকে গ্রেফতার করা হয় রাজেশ প্রধান নামের এক…

আরও পড়ুন
কলকাতা 

বেলডাঙার ঘটনায় এনআইএ তদন্তে হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট রাজ্যের আবেদন খারিজ

মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির ঘটনার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা (এআইএ)। এই এনআইএ তদন্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। তবে বুধবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত জানায়, এনআইএ তদন্তে তারা হস্তক্ষেপ করছে না। তবে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) ১৫ নম্বর ধারা প্রয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বলল কলকাতা হাই কোর্টকে। বেলডাঙার হিংসার ঘটনা নিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। মামলা করেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। সেই মামলায় রাজ্যের উচ্চ আদালতের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ জানায়, কেন্দ্রীয় সরকার যদি চায়…

আরও পড়ুন
কলকাতা 

মহুয়া পিকের ‘ভুয়ো’ চ্যাট ভাইরাল, অভিযুক্তকে ধরতে গিয়ে হেনস্থার শিকার রাজ্যের পুলিশ

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র ও ভোট কৌশলী কংগ্রেস নেতা প্রশান্ত কিশোরের মেসেজ ‘চ্যাট’ ভাইরাল হয়েছে স্ক্রিনশট আকারে। ‘ভুয়ো’ ওই চ্যাটের প্রেক্ষিতে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সাংসদ। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তের সন্ধান পায়। যোগীরাজ্য উত্তরপ্রদেশে যায় কোতোয়ালি থানার পুলিশ। সেখানেই চরম হেনস্তা হতে হল বাংলার পুলিশকে! অভিযুক্তকে ধরতে সাহায্য করা তো দুরস্ত, বাংলার পুলিশকেই থানায় বসিয়ে রাখা হল বলে অভিযোগ। নয়ডায় এই ঘটনা ঘটেছে। ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগে। উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা সুরজিৎ সেনগুপ্ত নামে এক ব্যক্তি এক্স হ্যান্ডেলে একটি স্ক্রিনশট পোস্ট করেছিলেন। দাবি করা হয়েছিল,…

আরও পড়ুন