কলকাতা 

রাতে এবং ভোরে থাকবে শীতের আমেজ আরও কিছু দিন জানাল আলিপুর আবহাওয়া দফতর

শেয়ার করুন

আলিপুর আবহাওয়া দফতর বলছে, রাজ্যে ধীরে ধীরে শীতের আমেজ কমলেও অনুভূতিটা থেকে যাবে। আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। উত্তরবঙ্গের কয়েকটি জেলা ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে।

হাওয়া অফিস বলছে, উত্তরের শীতল হাওয়া আপাতত আর ঢুকছে না রাজ্যে। তবে এখনই গরম হাওয়াও ঢুকছে না। তাই শীতের আমেজ উবে যাবে না। ধীরে ধীরে কমবে। তবে রাতের দিকে শীতের অনুভূতি থাকবে। আগামী সাত দিন রাতের তাপমাত্রার হেরফের হচ্ছে না।

Advertisement

শনিবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। উত্তরবঙ্গের দু’-একটি জায়গাতেও স্বাভাবিকের চেয়ে কম ছিল তাপমাত্রা। শনিবার রাজ্যের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে কম ছিল কোচবিহারে। ১১.১ ডিগ্রি সেলসিয়াস। পাহাড়ি অঞ্চলে দার্জিলিঙে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত রাজ্যে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্কই থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে ভোরে থাকবে কুয়াশার দাপট। দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ