আপনার দেশ থেকে জঙ্গি গোষ্ঠী গুলিকে সরান পাক প্রতিনিধি দলকে পরামর্শ আমেরিকার
বাংলার জনরব ডেস্ক : ভারত সিন্ধুর জল বন্ধ করে দিয়েছে এই অভিযোগ জানিয়ে আমেরিকা সফরে গিয়েছেন পাকিস্তানের প্রাক্তন বিদেশ মন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। সঙ্গে রয়েছে পাকিস্তানের বেশ কয়েকজন সাংসদ। কিন্তু সেখানে গিয়ে তাদের সন্ত্রাসবাদ দমনের পরামর্শ দিয়েছেন মার্কিন কংগ্রেসের সদস্য ব্র্যাড শেরম্যান। পাকিস্তানে সক্রিয় সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদের বিরুদ্ধে পদক্ষেপ এবং তাদের পাকিস্তান থেকে সরিয়ে ফেলার বিষয়ে জোর দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে শেরম্যান সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘বিলাবল ভুট্টো, পাক রাষ্ট্রদূত এবং অন্য নেতাদের সঙ্গে দেখা হল। গত মাসের ভারত-পাক সংঘাত, পাকিস্তানের গণতান্ত্রিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ দমন নিয়ে আমাদের আলোচনা হয়েছে। পাকিস্তানি প্রতিনিধিদের সঙ্গে আলোচনার…
আরও পড়ুন