রাশিয়া ভারতকে যে অশোধিত তেল রফতানি করছে, সে বিষয়ে কোনও তথ্য জানাবে না জানিয়ে দিল ক্রেমলিন
রাশিয়া ভারতকে যে অশোধিত তেল রফতানি করছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আনা হবে না। শুক্রবার ক্রেমলিনের তরফে সরাসরি এ কথা জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দফতরের মুখপাত্র দিমিত্রি পেসকভের শ্লেষাত্মক মন্তব্য, ‘‘ আমরা অতি অশুভাকাঙ্ক্ষীদের থেকে তা (তেল রফতানির তথ্য) গোপন রাখব।’’ শুক্রবার সকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ভারতকে ৩০ দিনের ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছিল। মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট সেই ঘোষণা করে বলেছিলেন, ‘‘তবে আমাদের একটি শর্ত রয়েছে— এই ছাড় কেবল সমুদ্রপথে আটকে থাকা…
আরও পড়ুন