কলকাতা 

সিদ্ধান্ত নিয়েও পিছু হঠল কমিশন, ২ আইপিএসকে আপাতত অন্য রাজ্যে পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে না

সিদ্ধান্ত নিয়েও পিছু হঠল নির্বাচন কমিশন (Election Commission)। আপাতত দুই আইপিএস অফিসার মুরলীধর শর্মা এবং সৈয়দ ওয়াকার রাজাকে অবজার্ভার হিসাবে পাঠানো হচ্ছে না ভিনরাজ্যে। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত বাংলাতেই কাজ করবেন তাঁরা। বাকি ১৩ জনকে পাঠানো হবে ভিনরাজ্যে। জানা গিয়েছে, তামিলনাড়ু এবং কেরলে অবজার্ভার হিসাবে কাজ করবেন ওই তেরোজন আইপিএস। ভোট (West Bengal Assembly Election) ঘোষণার পর এই আইপিএস আধিকারিকদের সরিয়ে দিয়েছিল কমিশন। যদিও রাজ্য সরকারের তরফে ফের তাঁদের অন্যত্র স্থলাভিষিক্ত করা হয়। তারপরেও পনেরোজন আইপিএসকে ভিনরাজ্যে অবর্জাভার হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশনের। সেই তালিকায় ছিলেন রশিদ মুনির…

আরও পড়ুন
কলকাতা 

১১ জেলার ডিএম কলকাতার পুর কমিশনার এবং ২ ডিইওকে সরিয়ে দিল নির্বাচন কমিশন

এ বার রাজ্যের একঝাঁক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে অপসারণ করল নির্বাচন কমিশন। এ ছাড়াও, কলকাতার দুই ডিইও-কেও সরিয়ে দেওয়া হল। বুধবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে কমিশন। বুধবারই রাজ্যের পাঁচ ডিআইজি পদাধিকারীকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করেছিল কমিশন। তার ঘণ্টাখানেকের মধ্যেই এ বার জেলাশাসকদেরও অপসারণ করা হল। নির্দেশিকায় জানানো হয়েছে রাজ্যের ১১ জেলায় নতুন জেলাশাসক নিয়োগ করার বিষয়ে। তালিকায় রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, মালদহ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং এবং আলিপুরদুয়ার। প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার নির্বাচনী আধিকারিকের দায়িত্বে ছিলেন। কোচবিহারে জিতেন যাদবকে নতুন জেলাশাসক…

আরও পড়ুন
কলকাতা 

একসঙ্গে পাঁচ ডিআইজিকে বদল করল নির্বাচন কমিশন! এলেন কারা?

আবার রাজ্য পুলিশে রদবদল করল নির্বাচন কমিশন। এ বার একসঙ্গে পাঁচ জায়গার পাঁচ ডিআইজি-কে অপসারণ করার নির্দেশিকা জারি করা হয়েছে। কাদের নতুন দায়িত্ব দেওয়া হল, তা উল্লেখ করে নির্দেশিকা দিয়েছে কমিশন। বৃহস্পতিবার সকালের মধ্যে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে নির্দেশিকায়। বুধবারের নির্দেশিকায় কমিশন জানিয়েছে, রায়গঞ্জ রেঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, জলপাইগুড়ি এবং প্রেসিডেন্সি রেঞ্জের ডিআইজি পদে নতুন আধিকারিকদের আনা হয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি করা হয়েছে রাঠৌর অমিতকুমার ভরতকে। এই দায়িত্বে ছিলেন নিম্বালকর সন্তোষ উত্তমরাও। তাঁকে সরিয়ে দায়িত্ব দেওয়া হল ২০০৯ ব্যাচের আইপিএস অমিতকে। এর আগে তিনি ট্রাফিক, রোড অ্যান্ড সেফটির ডিআইজি পদে…

আরও পড়ুন
কলকাতা 

পশ্চিমবঙ্গ ও সিকিম আয়কর বিভাগ কর্তৃক আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গ ও সিকিম আয়কর বিভাগ ১৭ই মার্চ ২০২৬ তারিখে কলকাতার আয়কর ভবনের বহুমুখী সভাকক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তা, আধিকারিক এবং বিশিষ্ট অতিথিবর্গের উপস্থিতিতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রধান মুখ্য আয়কর কমিশনার শ্রীমতি সুরভি বর্মা গর্গ (IRS)। বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ—যাদের মধ্যে মুখ্য আয়কর কমিশনার শ্রীমতি এস্থার লাল রুয়াতকিমি (IRS) সহ অন্যান্য কর্মকর্তা ও আধিকারিকগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে, আয়কর বিভাগের প্রধান মুখ্য কমিশনার শ্রীমতি সুরভি ভার্মা গর্গ(IRS) নারী ক্ষমতায়ন এবং জনসেবায় নারীদের ক্রমবর্ধমান ভূমিকার গুরুত্ব সম্পর্কে তাঁর মতামত ব্যক্ত…

আরও পড়ুন
কলকাতা 

আব্দুল মাতিন তৃনমূলে যোগ দিলেন

বিশেষ প্রতিনিধি : বসিরহাট এলাকার জনপ্রিয় মাওলানা সুন্নাতুল জামাতের নেতা মাওলানা আব্দুল মাতিন মঙ্গলবার 17 ই মার্চ তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছেন বলে জানা গেছে। এই জনপ্রিয় মাওলানা কেন তৃণমূলে যোগ দিলেন তা এখনো স্পষ্ট হয়নি। তবে আব্দুল মাতিন তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়ার ফলে বসিরহাট এলাকায় তৃণমূল কংগ্রেসের শক্তি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু তাই নয় নওশাদ সিদ্দিকীর আইএসএফ দল যেভাবে এই রাজ্যের দক্ষিণবঙ্গে মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন তারই বিকল্প হিসাবে আব্দুল মাতিনকে তৃণমূল কংগ্রেসে নেওয়া হলো বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে তিনি হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে…

আরও পড়ুন
কলকাতা 

কমিশনের কোপে ১২ এসপি, চার এডিজি এবং ডিসি সেন্ট্রাল! বদলে কারা এলেন?

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন ঘোষণার দিন থেকেই একের পর এক বদলি প্রক্রিয়া কমিশন করে চলেছে। দুইবার মধ্যরাতে মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব কে বদল থেকে শুরু করে সোমবার সকালে রাজ্য পুলিশের ডিজি সহ একাধিক পুলিশ কর্তাকে ছড়িয়ে দেওয়া হয়। আবার মঙ্গলবার 12 জেলার এসপি বদল করা হয়েছে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল কে বদল করা হয়েছে চার পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার কে বদল করা হয়েছে ডিজি র‍্যাংকের এক অফিসার কে বদলি করা হয়েছে আইজি রাঙ্কের এক অফিসার কে বদলি করা হয়েছে। কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২ জায়গার…

আরও পড়ুন
কলকাতা 

অপসারিত স্বরাষ্ট্র সচিবকে এবার তামিলনাড়ুর পর্যবেক্ষক নিয়োগ করলো নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক : নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের স্বরাষ্ট্র সচিবের পদ থেকেই জগদীশ মিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এখানেই থেমে নেই নির্বাচন কমিশন ওই জগদীশ মিনাকে এবার তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। রবিবার ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুখ্যসচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীর বদলির সিদ্ধান্ত প্রকাশ্যে আসে। স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব থেকেও সরিয়ে দেওয়া হয় মীনাকে। নন্দিনীকে সরিয়ে রাজ্যের মুখ্যসচিব পদে দুষ্মন্ত নারিওয়ালাকে নিয়ে এসেছে কমিশন। নতুন স্বরাষ্ট্রসচিব করা হয়েছে সংঘমিত্রা ঘোষকে। ইতিমধ্যেই প্রশাসনিক রদবদলের এই সিদ্ধান্তকে নির্বাচন কমিশনের ‘মধ্যরাতে গুপ্ত-তাণ্ডব’ বলে কটাক্ষ করেছেন…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘বঙ্গশ্রী সম্মান ২০২৫ ‘ আয়োজিত হলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে

পারিজাত মোল্লা : শুক্রবার সন্ধেয় ‘বং সিনেমাটিক’ আয়োজিত ‘বঙ্গশ্রী সম্মান 2025’ অনুষ্ঠিত হয়ে গেলো কলকাতার মোহিত মৈত্র মঞ্চে। সমাজের নবাগত থেকে প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মান প্রদান লক্ষ্য কে এগিয়ে নিয়ে যাবার প্রয়াসে এবার ৩য় বর্ষ পালন হলো প্রদীপ প্রজ্জ্বলন এর মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন আধ্যাপক ডক্টর পার্থ কর্মকার (সভাপতি – উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ), মনোতোষ বেরা ( সামাজসেবী) সিঞ্জন সরকার (মানবাধিকার সংগঠন ), সুমিতা পয়রা (লেখিকা ও বাচিক শিল্পী), মোল্লা জসিমউদ্দিন (মিডিয়েটর – কলকাতা হাইকোর্ট), অজয় ভট্টাচার্য (অভিনেতা ও লেখক) প্রমুখ। এদিন বঙ্গশ্রী মঞ্চ থেকে বেঙ্গলী বায়োস্কোপ প্রোডাকশন হাউস এর একটি…

আরও পড়ুন
কলকাতা 

নির্বাচনী আদর্শ আচরণ বিধি নিয়ে আটটি নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন

নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত আরও আটটি নির্দেশিকা দিল নির্বাচন কমিশন। ভোটমুখী চার রাজ্য পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ক্ষেত্রে এই নির্দেশিকা পালন করতে বলা হয়েছে। এই পাঁচটি জায়গায় নির্বাচন সংক্রান্ত আদর্শ আচরণবিধি (মডেল কোড অফ কনডাক্ট বা এমসিসি) কঠোর ভাবে মেনে চলতে বলা হয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, সমস্ত সরকারি অফিস, দফতর থেকে বিজ্ঞাপন, নির্বাচনী হোর্ডিং, পোস্টার সরিয়ে ফেলতে হবে। কোনও রাজনৈতিক দল বা প্রার্থী নির্বাচনের কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। তা ছাড়া কমিশনের তরফে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে, সরকারি কোষাগারের টাকায় কোনও রকম…

আরও পড়ুন
কলকাতা 

বিধানসভা নির্বাচন ঘোষণার প্রাক মুহুর্তে ৩০ ডব্লিউবিসিএস অফিসারকে বদলি করল নবান্ন!

রবিবার নির্বাচন কমিশনের তরফে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাজ্যে বেশ কিছু প্রশাসনিক আধিকারিকেের বদলির নির্দেশিকা প্রকাশ্যে আসে। তার ঠিক পরেই সোমবার সকালে নবান্নের তরফে আরও ৩০ জন ডব্লিউবিসিএস (এগ্‌‌জ়িকিউটিভ) আধিকারিকের বদলির বিজ্ঞপ্তির বিষয়ে জানা যায়। যদিও সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নির্দেশিকা আসলে ১৩ মার্চ, শুক্রবার জারি করা হয়েছিল। প্রকাশ্যে এল ১৬ মার্চ, সোমবার। নবান্নের প্রশাসনিক ও কর্মিবিনিয়োগ দফতরের ডব্লিউবিসিএস সেল থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, জনস্বার্থে প্রশাসনিক কাজে গতি আনতেই এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে একাধিক জেলায় অতিরিক্ত জেলাশাসক (এডিএম) পদে নতুন নিয়োগের কথাও উল্লেখ করা হয়েছে। বদলির তালিকায়…

আরও পড়ুন