আন্তর্জাতিক 

“হয় বন্দিদের ছাড়ো, না হলে মরো”হামাসকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : এবার হামাসকে রীতিমতো হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন “হয় বন্দিদের ছাড়ো, না হলে মরো।” পাশাপাশি পণবন্দিদের দ্রুত মুক্তি না দিলে গাজায় ‘ধ্বংসলীলা’ চালানোরও হুঙ্কার দিয়েছেন তিনি। এই মুহূর্তে যুদ্ধবিরতি চলছে গাজায়। হামাসের ডেরা থেকে মুক্তি পাচ্ছে ইজরায়েলের বন্দিরা। সেই তালিকায় রয়েছে অন্যান্য দেশের নাগরিকরাও। বদলে তেল আভিভ জেলবন্দি প্যালেস্তিনীয়দের ছেড়ে দিচ্ছে। জানা গিয়েছে, জেহাদিদের হাত বেঁচে আসা বন্দিদের সঙ্গে দেখা করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তিনি নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে প্যালেস্টাইনের জঙ্গি সংগঠনটিকে চরম হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘আর দেরি নয়। এখনই সমস্ত বন্দিদের…

আরও পড়ুন
আন্তর্জাতিক কলকাতা 

শুধু মুখ্যমন্ত্রী হিসেবে নয় একজন লেখক হিসাবেও অক্সফোর্ডে আমন্ত্রিত মমতা

বিশেষ প্রতিনিধি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিনের সফরে লন্ডন যাচ্ছেন আগামী একুশে মার্চ দুবাই হয়ে তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন বলে জানা গেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে আমন্ত্রণ করেছে। শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে নাম তিনি একজন লেখক এবং কবি হিসাবে এই মঞ্চে আমন্ত্রিত হয়েছেন। বিশ্বের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় তিনি সামাজিক উন্নয়ন শিশু ও নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনায় বক্তব্য রাখবেন। আগামী ২৭শে মার্চ তিনি এই ভাষণ দেবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, মূল আলোচনা ছাড়াও বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসবে রাজনীতি থেকে বাংলার সাহিত্য ও সংস্কৃতি। বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পড়ুয়াদের সামনে বক্তৃতা…

আরও পড়ুন
আন্তর্জাতিক দেশ 

কাশ্মীর সমস্যা সমাধানে নয়া সূত্র জয় শঙ্করের! কী সেই সুত্র?

বাংলার জনরব ডেস্ক : কাশ্মীর সমস্যার নয়া সমাধান সামনে নিয়ে এলো দেশের বিদেশ মন্ত্রী এস জয়শংকর।ব্রিটেন সফরে গিয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘‘পাকিস্তানের চুরি করা অংশটুকু জম্মু ও কাশ্মীরের সঙ্গে জুড়ে দিতে পারলেই সমস্যার সমাধান হবে।’’ লন্ডনের চ্যাথাম হাউসে একটি আলোচনাসভায় জয়শঙ্কর বুধবার রাতে বলেন, ‘‘ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে।’’ কাশ্মীর সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার সক্রিয় জানিয়ে বিদেশমন্ত্রী বলেন, ‘‘৩৭০ ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অঙ্গ।’’ গত বছর লোকসভা ভোটের প্রচারে বিজেপি নেতারা ধারাবাহিক ভাবে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ব্রিটেন সফররত জয়শংকরের গাড়িতে হামলা খলিস্তানিদের!

বাংলার জনরব ডেস্ক : ব্রিটেন সফররত বিদেশমন্ত্রী এস জয়শংকরের উপর হামলার চেষ্টা খলিস্তানিদের! অভিযোগ, পুলিশের সামনেই ভারতের পতাকা ছিঁড়ে দেয় এক হামলাকারী। মঙ্গলবার ব্রিটেনে পৌঁছন বিদেশমন্ত্রী জয়শংকর। সেদেশের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। জানা গিয়েছে, গতকাল বুধবার একটি আলোচনায় যোগ দিয়ে চ্যাথাম হাউস থেকে বেরচ্ছিলেন জয়শংকর। তখনই তাঁর কনভয়ের সামনে চলে আসে এক খলিস্তানি।  

আরও পড়ুন
আন্তর্জাতিক খেলা 

একদিনের ক্রিকেটকে আলবিদা জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ

বাংলার জনরব ডেস্ক : এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ।মঙ্গলবার ভারতের বিরুদ্ধে ম্যাচই এক দিনের ক্রিকেটে তাঁর শেষ ম্যাচ হয়ে থাকল।বুধবার এ কথা ঘোষণা করেছেন তিনি। ৩৫ বছরের ব্যাটার ১৭০টি এক দিনের ম্যাচ খেলেছেন। ৫৮০০ রান করেছেন ৪৩.২৮ গড় এবং ৮৬.৯৬ স্ট্রাইক রেটে। ১২টি শতরান এবং ৩৫টি অর্ধশতরান রয়েছে তাঁর। অস্ট্রেলিয়ার এক দিনের ক্রিকেটে ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ১২ নম্বর স্থানে তিনি। ২০১৬ সালে নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে করা ১৬২ রান তাঁর সর্বোচ্চ স্কোর। লেগ স্পিনার হিসাবে অভিষেক হয়েছিল তাঁর। তাই ২৮টি উইকেটও রয়েছে এই ফরম্যাটে।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারতের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন ট্রাম্প

বিশেষ প্রতিনিধি : ভারতের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ।আগামী ২ এপ্রিল থেকে ভারত, চিন-সহ বহু দেশের উপরই পারস্পরিক শুল্ক চাপাবে আমেরিকা। তাঁর কথায়, ”অন্যান্য দেশ আমাদের উপর যে শুল্ক আরোপ করবে, আমরাও তাদের উপর সেই শুল্ক আরোপ করব।” মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্পকে বলতে শোনা গিয়েছে, ”অন্য দেশরা আমাদের উপরে শুল্ক চাপিয়ে আসছে দশকের পর দশক ধরে। এবার আমাদের পালা ওই সব দেশের বিরুদ্ধে সেটাই ব্যবহার করার। গড় হিসেবে ইউরোপীয় ইউনিয়ন, চিন, ভারত, ব্রাজিল ও আরও অসংখ্য দেশই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বাণিজ্য যুদ্ধে ধীরে ধীরে কোনঠাসা হচ্ছে আমেরিকা!

বিশেষ প্রতিনিধি : বিশ্বজুড়ে শুরু হয়েছে বাণিজ্য যুদ্ধ। আমেরিকার রাষ্ট্রপতি পদে নতুন করে দায়িত্ব নেয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিশ্বজুড়ে নিজের আধিপত্যকে কায়েম করতে চলেছেন তাতেই বিপদ ঘনিয়ে এসেছে বলে অনেকেই মনে করছেন। আমেরিকার আধিপত্য কমাতে এবার টিট ফর ট্যাট নীতি নিলো চিন। সম্প্রতি চিনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক বসানোর ঘোষণা করেছিল আমেরিকা। পালটা এবার মার্কিন পণ্যের উপর শুল্ক চাপাল বেজিং ও কানাডা। পাশাপাশি আমেরিকার উপর শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকোও। সব মিলিয়ে আমেরিকার বিরুদ্ধে নিঃশব্দে ‘বাণিজ্যযুদ্ধ’-এ নামল চিন, কানাডা ও মেক্সিকো। ডোনাল্ড ট্রাম্প সাদা বাড়ির দখল নেওয়ার পরই মার্কিন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া বন্ধ করে দিলেন ট্রাম্প

বাংলার জনরব ডেস্ক : ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়া আপাতত বন্ধ করে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের আধিকারিক সূত্রকে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে ‘চাপে রাখার জন্যই’ আমেরিকার এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। আমেরিকার সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরের উদ্দেশ্যে গত ২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে গিয়েছিলেন জ়েলেনস্কি। ওই সময়ে ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তাঁর বৈঠক হয়। পরে দু’দেশের যৌথ সাংবাদিক বিবৃতির সময়ে জ়েলেনস্কির সঙ্গে ট্রাম্প এবং ভান্সের তপ্ত বাক্যবিনিময় চলে কিছু ক্ষণ, যা সাম্প্রতিক অতীতে বেনজির। এই…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ ফের পদত্যাগ করলেন! কেন বারবার ইস্তফা দিচ্ছেন? রহস্য কী?

বাংলার জনরব ডেস্ক : ইরানের ভাইস প্রেসিডেন্ট জাভেদ জারিফ ফের পদত্যাগ করেছেন।সােমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, ‘প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাভেদ জারিফের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, তবে এখনো এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।’ জারিফের পদত্যাগ এমন সময় এলো, যখন দেশটির পার্লামেন্ট অনাস্থা ভোটের মাধ্যমে পেজেশকিয়ান প্রশাসনের অর্থমন্ত্রীকে বহিষ্কার করেছে। আইআরজিসি-ঘনিষ্ঠ ফার্স নিউজ দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়েছে এ তথ্য জানিয়েছে। তবে আধা-সরকারি সংবাদ সংস্থা (ইসনা) জানায়, জারিফের পদত্যাগের সঙ্গে অর্থমন্ত্রীর অভিশংসনের কোনো সম্পর্ক নেই এবং তিনি অনাস্থা ভোটের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

জেলেনস্কির অপমান! আমেরিকাকে আমরা তেল দেবো না জানিয়ে দিল নরওয়ের এক সংস্থা!

বাংলার জনরব ডেস্ক : প্রকাশ্যে এবং ওন ক্যামেরা যেভাবে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অপমানের ছবিটা প্রকাশ্যে এসেছে, তাতে আমেরিকার নিন্দায় মুখর ইউরোপের বহু দেশ। তারা সকলেই জেলেনস্কির পাশে দাঁড়িয়েছেন। ওভাল অফিসে জেলেনস্কির এই হেনস্তা সহ্য করতে না পেরে নরওয়ের একটি সংস্থা বড়সড় পদক্ষেপের পথে হাঁটল। মার্কিন সেনাকে বিপুল জ্বালানি তেল সরবরাহ করা ওই সংস্থা সাফ জানিয়ে দিল, অবিলম্বে সরবরাহ বন্ধ করা হচ্ছে। হল্টব্যাক বাঙ্কারস নামে নরওয়ের একটি সংস্থা মার্কিন সেনাকে বছরে ৩০ হাজার লিটার জ্বালানি তেল সরবরাহ করে। কিন্তু শুক্রবার হোয়াইট হাউসে যেভাবে সকলের সামনেই বেনজির বাকযুদ্ধে জড়ালেন…

আরও পড়ুন