মহাকাশযানের যান্ত্রিক গোলযোগ! এখনই ফিরতে পারছেন না সুনীতা উইলিয়ামসরা
বাংলার জনরব ডেস্ক : এখনই পৃথিবীতে ফিরতে পারছেন না সুনীতা উইলিয়ামসরা। মহাকাশযানের যান্ত্রিক গোলযোগের জন্য ফের পিছোচ্ছে তাঁদের পৃথিবীতে ফেরার দিনক্ষণ। যান্ত্রিক গোলযোগ সারিয়ে মহাকাশযান কবে আবার সুনীতাদের ফেরাতে রওনা দেবে, তা স্পষ্ট নয়। তবে দ্রুত সেই কাজ করার চেষ্টা করছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স। গত বছরের ৫ জুন মহাকাশে গিয়েছিলেন মার্কিন মহাকাশচারী সুনীতা এবং বুচ উইলমোর। গত মাসে সুনীতাদের ফেরানোর জন্য নির্ধারিত মহাকাশযান ক্রিউ-১০-এর উৎক্ষেপণের তারিখ জানিয়েছিল নাসা। জানানো হয়েছিল, ১২ মার্চ সুনীতাদের আনতে মহাকাশে পাড়ি দেবে ওই মহাকাশযান।…
আরও পড়ুন