আন্তর্জাতিক 

নেপালের পর এবার ফ্রান্সের রাজপথে জনতা! গণ বিদ্রোহের পথে প্যারিস

নেপালের পর বিদ্রোহের আগুনে জ্বলছে এবার ফ্রান্স। দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদলের প্রতিবাদে রাজধানী প্যারিসের রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। সরকারি সম্পত্তি ভাঙচুরের পাশাপাশি একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে উন্মত্ত জনতা।বিক্ষোভকারীদের হটাতে লাঠিচার্জ শুরু করেছে পুলিশ। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেলও। এখনও পর্যন্ত অন্তত ১০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।সম্প্রতি ‘আস্থা’ ভোটে পরাজিত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এই নিয়ে দু’বছরে ৪ বার প্রধানমন্ত্রী বদল হল ফ্রান্সে। দেশের অর্থনৈতিক দুর্দশাতে প্রলেপ দিয়ে ব্যর্থ হওয়াতেই বেরু সরকারের পতন হয়েছে বলে মনে করা হচ্ছে। এরই প্রতিবাদে বুধবার প্যারিসের রাজপথে নামেন হাজার হাজার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গণ বিদ্রোহে আগুনে ঝলসে মৃত নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী

নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের মৃত্যু হয়েছে। গণবিক্ষোভের সময়ে তাঁদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। ভিতরে আটকে পড়েছিলেন রাজ্যলক্ষ্মী। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। নেপালের স্থানীয় সংবাদমাধ্যমগুলি এই খবর জানিয়েছে। গণবিদ্রোহের জেরে নেপালের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন কেপি শর্মা ওলি। তাঁর ব্যক্তিগত বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এর পর একে একে নেপালের প্রাক্তন এবং বর্তমান একাধিক মন্ত্রীর বাড়়িতে আগুন দেয় উত্তেজিত জনতা। দেশের অর্থমন্ত্রীকে তাড়া করা হয় রাস্তার মাঝে। রেহাই পাননি প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ এবং…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী! হাসিনার মতো দেশ ত্যাগ করবেন?

বাংলার জনরব ডেস্ক : দেশজুড়ে বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। গণবিদ্রোহের দাবি মেনে নিলেন তিনি জানা গেছে সেনাবাহিনীর তরফ থেকেও তাঁকে পদত্যাগ করতে অনুরোধ করা হয়েছিল। সূত্রের খবর, নেপালের সেনাপ্রধান অশোক রাজ সিগদেল মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন এবং তাঁকে ইস্তফা দেওয়ার জন্য অনুরোধ করেন। এর পর সেনাবাহিনীর কাছে নিরাপত্তার নিশ্চয়তা চান ওলি। তার পরেই পদত্যাগ করেন। রাষ্ট্রপতির উদ্দেশে লেখা পদত্যাগপত্রে ওলি লিখেছেন, ‘‘নেপালের সংবিধান অনুযায়ী আমাকে প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছিল। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সমস্যার সমাধানের উপায় খুঁজতে, রাজনৈতিক ভাবে সমাধান করতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপালের পরিস্থিতি উদ্বেগ জনক, নয় মন্ত্রীর পদত্যাগ, দেশ ছাড়ার পরিকল্পনা প্রধানমন্ত্রীর?

বাংলার জনরব ডেস্ক : নেপালের ছাত্র যুবদের বিক্ষোভ পরিস্থিতি জটিল হয়ে পড়েছেসোমবারের মতোই মঙ্গলবারও ছাত্র-যুবদের আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজধানী কাঠমান্ডু-সহ একাধিক শহরে। এই পরিস্থিতিতে কেপি শর্মা ওলি সরকারের পতন কি সময়ের অপেক্ষা মাত্র?  গতকালই গভীর রাতেই জনরোষের চাপে সোশাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। এবার খবর, উপপ্রধানমন্ত্রী-সহ ৯ মন্ত্রী ইস্তফা দিয়েছেন। এদের মধ্যে রয়েছেন স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন, জল সরবরাহ, শক্তিমন্ত্রী। একটি সূত্রের দাবি, বড় বিপদ এড়াতে দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। পরিস্থিতি বুঝে তিনি দুবাই উড়ে যেতে পারেন। সোশাল মিডিয়ায় নিষেধাজ্ঞার অভিযোগে সোমবার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ,প্রেসিডেন্টের বাড়িতে আগুন ধরালো জনতা

বাংলার জনরব ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়াল মঙ্গলবার। সোমবার কেউ কেউ এই দাবি তুললেও, মঙ্গলবার তা আরও প্রকট হয়েছে। বিদ্রোহের অভিমুখই এখন হয়ে উঠেছে ওলির ইস্তফার দাবি। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ ছাত্র-যুবাদের বিদ্রোহের মুখে সোমবার রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। এ বার মঙ্গলবার সকাল থেকে ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে পথে নামলেন ছাত্র-যুবারা। স্লোগান উঠল, ‘কেপি চোর, দেশ ছোড়’। নেপালের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতেও স্লোগান ওঠে মঙ্গলবার সকালে। ললিতপুর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে সমগ্র নেপাল জুড়ে ছাত্র যুবদের বিক্ষোভে উত্তাল! পুলিশের গুলিতে মৃত ১৪ আহত ২০০

ছাত্র-যুবদের বিক্ষোভে উত্তাল নেপালের রাজধানী কাঠমান্ডু। পুলিশের গুলিতে এখনও পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’। আহত অন্তত ২০০। সোমবার সকালে কাঠমান্ডুর বাণেশ্বর এলাকায় বিক্ষোভ শুরু হয়। সম্প্রতি সে দেশের সরকার ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপ, এক্স-সহ ২৬টি সমাজমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই সকাল থেকে শুরু হয় প্রতিবাদ। বেলা গড়াতেই পরিস্থিতি স্থানীয় পুলিশ-প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যায়। ছাত্র-যুবদের একাংশ ব্যারিকেড ভেঙে নেপালের পার্লামেন্ট ভবনে ঢুক‌ে পড়েন। প্রতিবাদীদের ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। ছোড়া হয় রবার বুলেটও। কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে কার্ফু জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পুতিনের আমন্ত্রণ পত্রপাঠ নাকচ করলেন জেলেনস্কি !

বাংলার জনরব ডেস্ক : প্রবল বৈশ্বিক চাপের মুখে পড়ে শান্তি আলোচনায় জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছিল রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে সে আমন্ত্রণ পত্রপাঠ খারিজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বরং কড়া সুরে পুতিনকে নিশানা করলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘সন্ত্রাসের দেশে যাব না।’ শান্তি আলোচনা করতে হলে রুশ প্রেসিডেন্টকে কিয়েভ আসার বার্তা দিলেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের বিবৃতি সামনে আসার পর কূটনৈতিক মহলের দাবি, জেলেনস্কির এহেন বিবৃতিতে প্রত্যাশিত শান্তির পথে আপাতত কাঁটা পড়ল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছেন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান অবৈধভাবে বন্ধ করেছে মার্কিন প্রশাসন জানিয়ে দিল আদালত, মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের

বাংলার জনরব ডেস্ক : হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে আর্থিক অনুদান বন্ধ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সিদ্ধান্তের জন্যে আদালতে মুখ পুড়ল ট্রাম্প প্রশাসনের। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে এই পদক্ষেপ ‘অবৈধ’। বুধবার ফেডেরাল আদালতের বিচারক জানান, ইহুদি-বিদ্বেষের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের ২ বিলিয়নেরও বেশি অনুদান বন্ধ করার সিদ্ধান্ত ‘অবৈধ’ ভাবে নিয়েছে মার্কিন প্রশাসন। বিচারক অ্যালিশন বারোস জানান, এর ফলে বিশ্ববিদ্যালয়ের উপরে প্রভাব পড়বে। এই ধরনের অনুদান বন্ধের নির্দেশকে বাতিল করার জন্য মার্কিন প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের যুক্তিতে সহমত পোষণ করে বিচারক জানান, আমেরিকার প্রশাসনের কথামতো শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম সংশোধন…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

এক মঞ্চে জিন পিং,পুতিন এবং কিম দেখে মার্কিন প্রেসিডেন্টের কটাক্ষ

এক পাশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং অন্য পাশে উত্তর কোরিয়ার অবিসংবাদী নেতা কিম জ‌ং উন। দুই রাষ্ট্রনেতাকে দু’পাশে নিয়ে লাল গালিচার উপর দিয়ে হেঁটে তিয়েনআনমেন স্কোয়্যারের দিকে এগিয়ে যান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিন রাষ্ট্রনেতার এই ‘ফ্রেম’ কি শুধুই সৌহার্দ্যের বার্তা না কি পশ্চিম বিশ্বকে চ্যালেঞ্জ, আলোচনা চলছে নানা মহলে। তবে এই বন্ধুত্বকে যে খুব একটা ভাল চোখে দেখছেন না, তা বুঝিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিনপিংকে আমেরিকার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ বলেও উল্লেখ করেছেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান এবং জাপানের বিরুদ্ধে চিনের যুদ্ধজয়কে স্মরণীয় করে রাখতে বুধবার বেজিঙে সামরিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে!

বাংলার জনরব ডেস্ক : আফগানিস্তানে ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই প্রতিবেদন প্রকাশিত হওয়া অবধি মৃতের সংখ্যা ৬০০-র গণ্ডি পার করেছে। আহত হাজারেরও বেশি। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার মধ্যরাতের ভূমিকম্পে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার মধ্যে অন্তত দু’টি কম্পনের মাত্রা ছিল ৫-এর বেশি। কম্পন অনুভূত হয়েছে ভারতের জম্মু ও কাশ্মীর এবং দিল্লির আশপাশের এলাকাতেও। তবে এর পরেও বেশ কয়েক বার ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে আফগানিস্তানে। তার…

আরও পড়ুন