‘‘আমরা এর প্রতিশোধ নেবই, এই গভীর ক্ষত নিয়েই আমরা জয় ছিনিয়ে আনব’’ ইজ়রায়েলি হানায় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর হুঁশিয়ারি হুথি সরকারের
ইয়েমেনের রাজধানী সানায় ইজ়রায়েলি হানায় মৃত্যু হয়েছে হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবির। মৃত্যু হয়েছে আরও কয়েক জন মন্ত্রীর। সেই ঘটনার পর এ বার সরাসরি ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিল ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী। শনিবার ইয়েমেনি রাজনীতিক এবং সামরিক কর্তা মাহদী আল-মাশাত বলেন, ‘‘আমরা এর প্রতিশোধ নেবই। এই গভীর ক্ষত নিয়েই আমরা জয় ছিনিয়ে আনব।’’ মাহদী হুথি সরকারের শীর্ষরাজনৈতিক পরিষদের চেয়ারম্যান। শনিবার গভীর রাতে এক ভিডিয়োবার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, মাহদী জানিয়েছেন, যা-ই হয়ে যাক না কেন, গাজ়া প্রসঙ্গে তাদের পূর্বের অবস্থানেই অনড় থাকবে হুথিরা। শুক্রবার সানায় ইজ়রায়েলের আকস্মিক বিমান হামলায়…
আরও পড়ুন