আন্তর্জাতিক 

দোষী সাব্যস্ত সলমন রুশদির হামলাকারী! শাস্তি কী হতে পারে?

বিশেষ প্রতিনিধি : ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক তথা বুকারজয়ী লেখক সলমন রুশদির উপরে হামলায় দোষী সাব্যস্ত হাদি মাতার। ২৭ বছরের আততায়ীর ন্যূনতম ৩০ বছরের কারাদণ্ড হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী ২৩ এপ্রিল নিউ ইয়র্কের আদালতে সাজা ঘোষণা। কয়েকদিন আগেই শুরু হয়েছিল বিচার প্রক্রিয়া। রুশদির আইনজীবী দাবি করেন, কোনও সংশয় ছাড়া গায়ের জোরে বারবার ছুরির কোপ মারা হয়েছিল ৭৭ বছরের সাহিত্যিককে। ‘খুনের চেষ্টা’ ও ‘সশস্ত্র হামলা’র অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অবশেষে মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে যে যে ধারায় অভিযোগ আনা হয়েছে তাতে অন্তত ৩০ বছরের…

আরও পড়ুন
দেশ 

শুল্ক দফতরের অতিরিক্ত কমিশনার সহ তিন জনের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য কোচিতে

বিশেষ প্রতিনিধি : এক ঘরে আমলা। অন্য ঘরে তাঁর দিদি। সিলিং থেকে দু’জনের ঝুলন্ত দেহ উদ্ধার। আরও একটি ঘরে বিছানায় পড়ে আমলার মায়ের দেহ। সাদা কাপড়ে ঢাকা। পাশে রাখা ফুলের তোড়া। একই পরিবারের তিন জনের মৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছে কোচিতে। এই মৃত্যু ঘিরে বাড়ছে রহস্যও। বৃহস্পতিবার ঘর থেকে তিন জনের দেহ উদ্ধার হয়। আমলা মণীশ বিজয়। তিনি শুল্ক দফতরের অতিরিক্ত কমিশনার পদে কর্মরত ছিলেন। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা হলেও কর্মসূত্রে কোচিতে সরকারি কোয়ার্টারে মা শকুন্তলা এবং দিদি শালিনীকে নিয়ে থাকতেন। বছর দেড়েক আগে কোঝিকোড় থেকে বদলি হয়ে কোচিতে এসেছিলেন মণীশ। মাস…

আরও পড়ুন
জেলা 

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস

নিজস্ব প্রতিনিধি :যথাযোগ্য মর্যাদায় রাজ্যের সর্বত্র উদযাপিত হোলো ২১ ফেব্রুয়ারি, ভাষা দিবস। শহরের পাশাপাশি মফস্বল শহর ও বাংলার বহু শিক্ষাক্ষেত্রে, ক্লাবে, মানুষের সম্মিলিত প্রয়াসে ২১ উদযাপিত হোলো। এবারের ২১ উদযাপন একটু অন্যরকম পরিস্থিতিতে উদযাপিত। ইতিমধ্যে বাংলাদেশে জমাত শিবিরের হুমকির মধ্যে ভাষা দিবসে শহিদ স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হোলো। এদেশেও, এ রাজ্যে সেই বিষাদ ও ক্ষোভ আঁচ পাওয়া গেল বিভিন্ন বক্তাদের বক্তব্যে। বারুইপুরের চম্পাহাটিতে এদিন মুক্তধারা আয়োজিত ২১ এর আত্মবলিদান স্মরণে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক কিন্নর রায়, গালিব ইসলাম, শুক্লা ভুঁইমালী, সুমন্ত দাস ও ভাঙরের জমি আন্দোলনের বিশিষ্ট নেতা মির্জা হাসান ও…

আরও পড়ুন
জেলা 

পুরকর্মীদের বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্ত ঝরলো কৃষ্ণনগরে

বিশেষ প্রতিনিধি : পুরকর্মীদের বিক্ষোভ কর্মসূচি চলাকালীন তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে রক্ত ঝরল কৃষ্ণনগর পুরসভায়। লাঠি, বাঁশ ইত্যাদি নিয়ে দুই পক্ষ একে অপরের উপর চড়াও হয়। গন্ডগোলে গুরুতর জখম হলেন অন্তত পাঁচ জন। মাথা ফেটে আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূলের এক কর্মী। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কৃষ্ণনগর পুরসভার বর্তমান এবং প্রাক্তন কর্মচারীরা গ্র্যাচুইটি-সহ একাধিক দাবি নিয়ে পুরসভা চত্বরে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ চলাকালীন পুরসভার চেয়ারম্যান রীতা দাস অন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই সময় লাউডস্পিকার বাজানো নিয়ে শুরু হয় তর্কাতর্কি। অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর সেই বিবাদ…

আরও পড়ুন
কলকাতা 

ওয়াকফ বিল বাতিলের দাবিতে কলকাতায় এসডিপিআই-এর বিক্ষোভ মিছিল

২১ ফেব্রুয়ারি, কলকাতা: ভারতীয় সংবিধানের ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করতে কেন্দ্রীয় সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন আইনি পরিবর্তনের মাধ্যমে প্রান্তিক ও সংখ্যালঘু সম্প্রদায়কে কোণঠাসা করার চেষ্টা চলছে। তারই অংশ হিসেবে ওয়াকফ সংশোধনী বিল পাস করার পরিকল্পনা করা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উপর সরাসরি আঘাত। দেশজুড়ে ব্যাপক বিরোধিতা সত্ত্বেও বিলকে কৌশলে যৌথ সংসদীয় কমিটির (JPC) থেকে অনুমোদন নিয়ে রাজ্যসভায় পেস করা হয়েছে। বিলের বিরুদ্ধে শুরু থেকেই সোচ্চার সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। “ওয়াকফের সুরক্ষা, সমাজের নিরাপত্তা” শিরোনামে দেশব্যাপী আন্দোলন চালিয়ে যাচ্ছে, যার আওতায় দিল্লি,…

আরও পড়ুন
কলকাতা 

রক্তের চাহিদা পুরনে কলকাতায় আয়কর বিভাগের উদ্যোগে রক্তদান শিবির  

বিশেষ প্রতিনিধি : গরমে রক্তের চাহিদা মেটাতে এবং ‘রক্তদান জীবন দান’ এই শ্লোগানকে সামনে রেখে এবার রক্তদানে এগিয়ে এল কেন্দ্রীয় সরকারের আয়কর বিভাগের আধিকারিকরা। পশ্চিমবঙ্গ ও সিকিম ক্ষেত্রের প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের অধীনে আসানসোল ও শিলিগুড়ি অফিস সহ কলকাতায় অবস্থিত আয়কর দপ্তরের সাতটি অফিসে শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক অফিসার, কর্মী ও স্বেচ্ছাসেবী স্বেচ্ছায় রক্তদান শিবিরে সামিল হয়ে রক্তদান করেন। রক্ত দেন কলকাতার কমিশনার এডমিনিস্ট্রেশন একে সিং এবং কমিশনার ওএস ডি মোহিত মৃণাল। দুই কমিশনার জানান,কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা এই মহৎ কাজে সামিল হতে পেরে…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার বেলমুড়ি লাইনে বড়সড় ফাটল! অল্পের জন্য রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস।

বিশেষ প্রতিনিধি : হাওড়ার বেলমুড়ি লাইনে বড়সড় ফাটল! অল্পের জন্য রক্ষা পেল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। প্রায় আধ ঘণ্টা দাঁড়িয়ে যায় ট্রেনটি। প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয় হাওড়া-বর্ধমান লাইনে। জানা গিয়েছে, গেটম‌্যানই লাইনের ফাটল লক্ষ্য করেন। তাঁর তৎপরতাতেই দুর্ঘটনা এড়াল বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেসটি। শুক্রবার দুপুরে হাওড়া-বর্ধমান কর্ড শাখার বেলমুড়ি স্টেশনের অদূরে আপ লাইনে এই ফাটল দেখতে পান ৪০ নম্বর গেটের কর্তব‌্যরত গেটম‌্যান। সেই সময় ওই লাইন দিয়ে যাওয়ার কথা গুয়াহাটিগামী ওই এক্সপ্রেসটির। গেটম‌্যান দৌড়ে গিয়ে লাল ঝাণ্ডা এনে তা লাইনে পুঁতে দেন। এরপরেই ঘটনাস্থলে এসে পড়ে ট্রেনটি। চালক বিপদ বুঝে ট্রেনটি দাঁড়…

আরও পড়ুন
জেলা 

Threat call to TMC leader : তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীকে হুমকি ফোন!

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও মালদহ এর ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বয়ং তৃণমূল নেতা। তাঁর দাবি, ‘ডি কোম্পানি’ থেকে ফোন করে তাঁর কাছে টাকা চাওয়া হয়েছে। ‘বিশ পেটি’ পাঠাতে বলা হয়েছে তাঁকে। হুমকি ফোনের বিষয়টি ইংরেজবাজার থানায় জানিয়েছেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি কৃষ্ণেন্দু। তার ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। ‘বিশ পেটি’ বলতে ২০ লক্ষ টাকা চাওয়া হয়েছে বলেই মনে করছেন তদন্তকারীরা। কৃষ্ণেন্দুর দাবি, বুধবার সন্ধ্যা ৬টা নাগাদ একটি মেসেজ আসে। যিনি বার্তা পাঠিয়েছিলেন, তিনি নিজেকে ‘ডি কোম্পানি’র প্রদীপ বলে…

আরও পড়ুন
জেলা 

মাদ্রাসয় জঙ্গি নয়, ডাক্তার তৈরি হয়

কুড়ি ফেব্রুয়ারি, বৃহস্পতিবার হুগলী জেলার সিঙ্গুর থানার অন্তর্গত পায়রাউড়া ইসলামিক এডুকেশনাল মাদ্রাসায় অনুষ্ঠিত হলো অনারম্বর ভাবে গুনিজনদের উপস্থিতিতে দোওয়ার মজলিস। প্রতি বছর রমজান মাসের পূর্বে এই দোওয়ার মজলিস হয়ে থাকে। 2004 সালে মরহুম মাওলানা লুৎফর রহমান এবং তাঁরই ছাত্র বর্তমানে মোস্তাফাপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ মহঃ ওবাইদুর রহমান গ্রামের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এই মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তিলে তিলে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান মহীরুহে পরিণত হয়েছে। শিক্ষার বিভিন্ন ধারা এখানে অনুসৃত হয়। মক্তব, হিফজ, খারিজী বিভাগ সহ প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সরকার অনুমোদিত সিনিয়র বিভাগ এম এস…

আরও পড়ুন
আন্তর্জাতিক জেলা 

সমাজসেবায় অসামান্য অবদানের জন্য দুবাইতে এশিয়া আরব এক্সিলেন্স অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রখ্যাত সমাজকর্মী মোশাররফ হোসেন 

আলি আহসান বাপি : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য…. এই কথাটিকে তিনি সারাটা জীবন মন্ত্রগুপ্তির মত মেনে চলেন। শৈশব, কৈশোর কেটেছে নিদারুণ কষ্টে।দিনমজুর জয়নাল আবেদিনের সন্তান মোসাররাফ হোসেন অভাবের তাড়নায় ওষুধের দোকানে কাজ করেছেন। পরবর্তীতে গ্রামীণ চিকিৎসক হিসেবেও জীবিকা নির্বাহ করেছেন। তিনি বরাবরই পরিশ্রমী ছিলেন। ছিলেন পরোপকারীও।তিনি স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখতেন জীবনের শেষ দিন অবধিও মানুষের পাশে থাকবো। মানুষের সেবা করবো। মোসাররফ হোসেন।মুর্শিদাবাদের শিল্পনগরী ফারাক্কার অর্জুনপুরে ১৯৬৩ সালের এক শীতের ভোরে তাঁর জন্ম। সেখানেই তাঁর বেড়ে উঠা। পড়াশোনা স্থানীয় খোদাবন্ধপুর প্রাথমিক বিদ্যালয়ে। পরবর্তীতে অর্জুনপুর হাইস্কুল ও ধুলিয়ানের ঐতিহ্যবাহী কাঞ্চনতলা…

আরও পড়ুন