আন্তর্জাতিক 

ইরানে বোমা ফেলার হুমকি ট্রাম্পের পাল্টা প্রস্তুতি ইরানের! তৃতীয় বিশ্বযুদ্ধের পথে দুনিয়া!

বাংলার জনরব ডেস্ক : পরমাণু চুক্তি না করলে ইরানের উপরে বোমা ফেলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হুমকিকে কার্যত সত্যি বলে মেনে নিয়ে ক্ষেপণাস্ত্র তৈরি করার উদ্যোগ নিয়েছে ইরান বলে জানা গেছে। আমেরিকান সংবাদমাধ্যম এনবিসি নিউজ়কে একটি টেলিফোন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আমেরিকা এবং ইরানের আধিকারিকেরা পরমাণু চুক্তির বিষয়ে আলোচনা করছেন। কিন্তু এই চুক্তিতে ইরান যদি শেষ পর্যন্ত সম্মত না-হয়, তবে আমেরিকা বোমা হামলা শুরু করবে। ট্রাম্পের এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে তেহরানও। সূত্রের খবর, আমেরিকা হামলা করলে তার জবাব দেওয়ার জন্য তারাও ক্ষেপণাস্ত্র…

আরও পড়ুন
কলকাতা 

ধর্মের নামে ব্যবসা করে কিছু রাজনৈতিক দল ওদের বক্তব্যকে গুরুত্ব দেওয়ার দরকার নেই, কেউ গোলমাল পাকাতে আসলে মনে রাখবেন আপনাদের সঙ্গে দিদি আছেন : মমতা বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : বাংলায় কিছু ব্যক্তি সংগঠনের পক্ষ থেকে নানা রকম বিতর্কিত মন্তব্য করা হচ্ছে। নানারকম বিদ্বেষ ছড়ানো হচ্ছে এইসব বিদ্বেষকে উপেক্ষা করুন এদেরকে গুরুত্ব দেওয়ার দরকার নেই মনে রাখবেন আপনাদের পাশে আমি আছি। আমি হিন্দুর পাশে আছি আমি মুসলমানের পাশে আছি আমি খৃষ্টানের পাশে আছি আমি শিখের পাশে আছি। প্ররোচনার তৈরি করার জন্য এক শ্রেণীর গোষ্ঠীর মানুষ চেষ্টা করে চলেছে। দাঙ্গা লাগানোর চেষ্টা করে চলেছেন। কোন প্ররোচনাতে আপনারা পা দেবেন না, আজ সোমবার ৩১ শে মার্চ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলকাতার রেড রোডে আয়োজিত সবচেয়ে বড় জামাতে যোগ দেন…

আরও পড়ুন
খেলা জেলা 

ধনিয়াখালির আলাতে এক রাত্রি ব্যাপী ক্রিকেট প্রতিযোগিতা 

শেখ সিরাজ, হুগলি : হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের আলা গ্রামে ২৯ শে মার্চ আলা ভীম সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক রাত্রি ব্যাপি বিরাট আকর্ষণীয় মরহুম আজাহার মল্লিকও মহম্মদ আলী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ১৬ টি ক্রিকেট টিম অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের শেষে যে আটটি টীম কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় তারা হলো বর্ধমান ইউনিট ক্রিকেট টিম, ধনিয়াখালি ফ্রেন্ডস নাইন স্টার ক্রিকেট টিম, বর্ধমান গোলসি ক্রিকেট টিম, জামালপুর গ্যাংস্টার ক্রিকেট টিম, গুরাপ ক্রিকেট টিম, এঞ্জেল কলকাতা ক্রিকেট টিম, বাগনান জয় মা কালী ক্রিকেট টিম ও নৈহাটি বড়মা ক্রিকেট…

আরও পড়ুন
কলকাতা 

প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য ও সংস্কৃতি মঞ্চ – র আত্মপ্রকাশ ‌

অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌ কলকাতা প্রেস ক্লাব এর মূল হলে কবি, সাহিত্যিক, লেখক, শিল্পীদের নতুন সংগঠন ” প্রগতিশীল জাতীয়তাবাদী সাহিত্য ও সংস্কৃতি মঞ্চ ” – আত্মপ্রকাশ হলো।মহতী এই অনুষ্ঠানে রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী শ্রীকান্ত মাহাতো – র উপস্থিতি অনুষ্ঠানকে বর্ণময় ও আলোকউজ্জ্বল করে তোলে। উপস্থিত ছিলেন ডাঃ অনির্বাণ কুন্ডু, ডাঃ সিরাজুল ইসলাম ঢালি, ডাঃ মহিতোষ গায়েন,রবীন্দ্র গবেষক ডাঃ সমীর শীল, বিশিষ্ট শিক্ষাবিদ ড.অপূর্ব বিশ্বাস, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ড. মুকুল চক্রবর্তী,বিশিষ্ট কবি রঞ্জনা গুহ, বিশিষ্ট চিত্রশিল্পী সুজাতা দে, বিশিষ্ট শিক্ষক ও কবি অজয় ভট্টাচার্য। উপস্থিত ছিলেন একঝাঁক কবি, সাহিত্যিক,…

আরও পড়ুন
দেশ 

ফের রেল দুর্ঘটনা ! ওড়িশায় লাইনচ্যুত ব্যাঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস!

বাংলার জনরব ডেস্ক : ফের দুর্ঘটনার কবলে রেল! রবিবার ওড়িশার মাঙ্গুলি হল্ট স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে বেঙ্গালুরু কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেস। এই এক্সপ্রেসের ১১ টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে জানা গেছে তবে গাড়ির গতি কম থাকার কারণে এই দুর্ঘটনায় কোন হতাহত হয়নি। বেঙ্গালুরু থেকে অসমের কামাখ্যার উদ্দেশে যাচ্ছিল ট্রেনটি। দুপুর ১২টা নাগাদ ওড়িশার কটকে মাঙ্গুলি হল্টের কাছে চৌদার অঞ্চলে বিকট আওয়াজ শোনা যায়। এরপরই বন্ধ হয়ে যায় ট্রেন। আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নেমে আসেন যাত্রীরা। এরপরই দেখা যায়, দুর্ঘটনার জেরে ট্রেনের ১১টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে আপাতত ওই রুটের সমস্ত…

আরও পড়ুন
দেশ 

“তেলুগু দেশম পার্টি বরাবর ওয়াকফ সম্পত্তি রক্ষা করে এসেছে,আগামী দিনেও সেটা করবে” : চন্দ্রবাবু নাইডু

বাংলার জনরব ডেস্ক :  অমিত শাহ যতই বলুক না কেন যে ওয়াকফ সংশোধনী বিল এই অধিবেশনেই লোকসভায় পেশ করা হবে। তা যে খুব কঠিন কাজ এ বিষয়ে কোন সন্দেহ নেই। মনে করা হচ্ছিল দিল্লিতে বিজেপির শরিক দল গুলোই এ বিষয়ে বেকে বসবেন কারণ তাদের মূল ভোটের আধার হল মুসলিম ভোট। অর্থাৎ মুসলিমদের স্বার্থ বিরোধী কোন সিদ্ধান্ত কেন্দ্র সরকার নিলে তাকে সমর্থন করাটা হবে নাইডু নীতিশ কুমার চিরাগ পাশওয়ান জয়ন্ত সিং চৌধুরী এবং অজিত পাওয়ারের কাছে রাজনৈতিক আত্মঘাতী সামিল। তাই আগাম অনুমান করা যাচ্ছিল যে এই বিল সংসদে পেশ করার মুহূর্তই…

আরও পড়ুন
দেশ 

“নমাজ নিয়ে আলোচনা করা ফালতু, ওটা একটা ফালতু ইস্যু, দেশে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে” রাস্তা ও বাড়ির ছাদে ঈদের নামাজ পড়া যাবে না বলে যে নির্দেশিকা জারি করেছে মিরাট প্রশাসন তারই পাল্টা প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ানের

বিশেষ প্রতিনিধি : উত্তর প্রদেশের মিরাট প্রশাসনের একটি নির্দেশিকা ঘিরে বিতর্ক তুংগে উঠেছে। ওই নির্দেশিকাই বিরাটের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে ঈদের নামাজ রাস্তায় পড়া যাবে না এমনকি কারো ব্যক্তিগত বাড়ির ছাদেও ঈদের নামাজ পড়া যাবে না। এই নির্দেশিকা জারি হওয়ার পরেই তীব্র আপত্তি জানিয়েছেন উত্তরপ্রদেশের সাংসদ জয়ন্ত সিং চৌধুরী তিনি আবার মোদি মন্ত্রিসভার সদস্য। তিনি এই নির্দেশিকাকে একটি হাস্যকর নাট্যরস বলে অভিহিত করেছেন। অন্যদিকে রাস্তায় নামাজ পড়া নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে সেটা পুরোপুরি অনভিপ্রেত, অহেতুক বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশওয়ান। তিনি একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার…

আরও পড়ুন
দেশ 

নবরাত্রি উপলক্ষে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল যোগী প্রশাসন! ঈদের আগেই এই নির্দেশিকা নিয়ে বিতর্ক

বিশেষ প্রতিবেদন : ঈদুল ফিতর উৎসবের আগে উত্তর প্রদেশ জুড়ে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল যোগী প্রশাসন। এতদিন ধরে স্থানীয় স্তরে প্রশাসনের পক্ষ থেকে নবরাত্রি উপলক্ষে মাংসের দোকান বন্ধ করার জন্য নির্দেশ দেয়া হচ্ছিল এই নির্দেশ ছিল পুরোপুরি বিক্ষিপ্তভাবে চলছিল। এবার তা সার্বিকভাবে সমগ্র উত্তর প্রদেশ জুড়ে মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল যোগী আদিত্যনাথের সরকার। শনিবার যোগী সরকারের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে, নবরাত্রির কটা দিন উত্তরপ্রদেশজুড়ে ধর্মস্থানের ৫০০ মিটারের মধ্যে কোনওরকম মাংস বিক্রি চলবে না। রবিবার থেকেই এই বিধি কার্যকর। আগামী ৬ এপ্রিল রামনবমী পর্যন্ত গোটা রাজ্যে কঠোরভাবে…

আরও পড়ুন
জেলা 

সরাসরি বিজেপির পক্ষে ভোট চাইলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ, বিজেপির সভাপতি হন পরামর্শ দিলেন হুমায়ুন কবীর

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং তা পেয়েই রাজ্য রাজনীতিতে চমক সৃষ্টি করেছেন মুর্শিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি এবার সরাসরি বিজেপির পক্ষে ভোট চাইলেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,“যে দল হিন্দুদের কথা বলবে তাদেরই সর্মথন করব।” পাশাপাশি, রাজ্যে পরিবর্তনের কথা বলেছেন তিনি। সরকারের বিরোধিতা করে তাঁকে বলতে শোনা যায়, “রাজ্যের শিক্ষা ও খাদ্যমন্ত্রক জেলে, রাজ্যে পরিবর্তন দরকার।” ‘২৪ সালের লোকসভা নির্বাচনের সময় বিতর্কে জড়িয়ে পড়েন কার্তিক মহারাজ। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা মহারাজের উদ্দেশ্যে বলেন, “এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে বিজেপির প্রচার করেন? আমি বলছি,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মায়ানমারে ভূমিকম্পে মৃত ১৬৪৪,আহত ৩৫০০, ভূকম্পনের শক্তি ৩৩৪ টি পরমাণু বোমার সমান!

বাংলার জনরব ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্র মায়ানমার ভূমিকম্পে কার্যত ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৬৪৪ যদিও এখনো অনেক এলাকায় উদ্ধার কাজ শেষ হয়নি। এখনো পর্যন্ত আহত এর সংখ্যা সাড়ে তিন হাজার। জানা গেছে ভূমিকম্পের ফলে অর্থাৎ ভূকম্পনের ফলে যে শক্তির উৎপন্ন হয়েছিল তা 334 টি পরমাণু বোমার সমান। এই দাবি করেছেন মার্কিন ভূ বিজ্ঞানীরা। শুক্রবার সকালে কেঁপে ওঠে মায়ানমার। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭। উৎপত্তিস্থল সে দেশের সাগাইং শহর থেকে ১৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সেই সময় কম্পন অনুভূত হয় বাংলাদেশের ঢাকা-সহ একাধিক জায়গায়। এর প্রভাব…

আরও পড়ুন