কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কলকাতায় শিল্পী বারুরী ও তার ধ্রুপদী নৃত্য “শিব দুর্গা তাণ্ডবে’ মন্ত্রমুগ্ধ দর্শক 

বিশেষ প্রতিনিধি : সম্প্রতি কাশীপুর মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে শাস্ত্রীয় নৃত্যশিল্পী শিল্পী বারুরী ও তাঁর দল ভরতনাট্যমের মনোমুগ্ধকর পরিবেশনা উপহার দেন। কাশীপুর মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ভরতনাট্যমের মতো শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করা এক বিশেষ তাৎপর্য বহন করে। নিখুঁত মুদ্রা, ছন্দময় অঙ্গভঙ্গি এবং আবেগপূর্ণ অভিব্যক্তির মাধ্যমে দর্শকদের হৃদয়ে এক গভীর ছাপ ফেলেন শিল্পী। স্থানীয় কর্মকর্তারাও শিল্পীর এই পরিবেশনাকে কাশীপুর উৎসবের এক বিশেষ আকর্ষণ হিসেবে উল্লেখ করেন। শিল্পী কথায়, “এই পবিত্র অনুষ্ঠানে আমি আসতে পেরে এবং অনুষ্ঠান পরিবেশন করতে পেরে অত্যন্ত আনন্দিত। শাস্ত্রীয় নৃত্যের মাধ্যমে ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নিবেদন করা আমার কাছে এক বিশেষ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাজতন্ত্র ফেরানোর ও হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম করার দাবিতে নেপাল কাঁপছে!

বাংলার জনরব ডেস্ক : রাজতন্ত্র ফেরানোর দাবিতে শুরু হওয়া আন্দোলন ঘিরে তিন সপ্তাহের ব্যবধানে আবার অগ্নিগর্ভ হয়ে উঠল নেপাল। শনিবার রাজধানী কাঠমান্ডু-সহ সংলগ্ন এলাকায় রাজা জ্ঞানেন্দ্রের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে দু’জনের মৃত্যু এবং শতাধিক মানুষের আহত হওয়ার ঘটনার জেরে অচল হয়ে পড়েছে দেশের বিস্তীর্ণ অংশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঠমান্ডু-সহ বিভিন্ন শহরে কার্ফু ও সেনা টহল চলছে শনিবারও। পুলিশের অভিযোগ, শুক্রবার প্রাক্তন রাজা জ্ঞানেন্দ্রকে ফেরানোর দাবিতে আন্দোলনকারীরা একাধিক সরকারি ভবন ভাঙচুরের পাশাপাশি যানবাহন, বিভিন্ন শপিং মল ও দোকানে অগ্নিসংযোগও করে। তাঁদের অনেকেই সশস্ত্র ছিলেন। নতুন সংবিধান কার্যকরের সময় লুপ্ত হয়ে যাওয়া…

আরও পড়ুন
কলকাতা 

বেলেঘাটায় যুবকের রহস্যমৃত্যুতে খুনের মামলা রুজু পুলিশের!

বিশেষ প্রতিনিধি : কলকাতার বেলেঘাটায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় এবার খুনের মামলার রুজু করে তদন্ত শুরু করল বেলেঘাটা থানার পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাইরে থেকে কেউ ঢুকে ওই যুবককে খুন করে। তবে কে বা কারা যুক্ত তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বেলেঘাটার কলিমুদ্দিন সরকার লেনের বাসিন্দা রোহন মণ্ডল। ওই এলাকায় একটি ফ্ল্যাটে একাই থাকতেন। বৃহস্পতিবার সেখান থেকে দেহ উদ্ধার হয় তাঁর। দেহ উদ্ধারের সময় বিছানায় পড়ে ছিল। রক্তে ভেসে যাচ্ছিল গোটা ঘর। পিঠ-সহ শরীরের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন ছিল তাঁর। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় বেলেঘাটা থানার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

পরমাণু চুক্তি নিয়ে কোন আলোচনা হবে না ডোনাল্ড ট্রাম্পের চিঠির উত্তরে জানাল ইরান

বাংলার জনরব ডেস্ক : পরমাণু চুক্তি নিয়ে কোন আলোচনা হবে না বলে জানিয়ে দিল ইরান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হুমকি চিঠি’র জবাবে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে— ‘‘আমাদের অবস্থান পরিষ্কার। চাপ ও সামরিক হুমকির আবহে আমরা সরাসরি কোনও আলোচনায় যুক্ত হব না। তবে অতীতের মতোই পরোক্ষ আলোচনা চালানো যেতে পারে।’’ চলতি মাসেই ট্রাম্প নতুন পরমাণু চুক্তিতে সম্মত হওয়ার জন্য ইরানকে দু’মাসের ‘চূড়ান্ত সময়সীমা’ বেঁধে দিয়েছিলেন। ওই সময়সীমার মধ্যে পদক্ষেপ না করলে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। হোয়াইট হাউস থেকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মায়ানমারে মৃত ১০০০ ছাড়াল! ১০ ঘণ্টায় ১৪টি ‘আফটারশক’, ত্রাণসামগ্রী পাঠাল ভারত

বাংলার জনরব ডেস্ক : মায়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়ে গেল। শনিবার সকালে সে দেশের সামরিক  মায়ানমারের সরকারি সংবাদমাধ্যম জানায়, মোট মৃত্যুর সংখ্যা ১০০২। আহত হয়েছেন ২,৩৭৬ জন। নিখোঁজ ৩০ জন। এখনও দেশের বিস্তীর্ণ অংশে উদ্ধারকাজ চলছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কঠিন সময়ে অন্যান্য দেশের কাছে সাহায্য চেয়েছে মায়ানমার। ভারত থেকে ১৫ টন ত্রাণসামগ্রী নিয়ে শনিবার সকালেই মায়ানমারের উদ্দেশে রওনা দিয়েছে বিমান। শুক্রবার সকাল থেকে পর পর ১৫ বার কেঁপেছে ভারতের পূর্ব দিকের প্রতিবেশী দেশটির মাটি। রিখটার স্কেলে প্রথম কম্পনের মাত্রা ছিল ৭.৭।…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের নতুন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল

বিশেষ প্রতিনিধি : পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে মনোজকুমার আগরওয়ালকে নিয়োগ করল নির্বাচন কমিশন। ১৯৯০ সালের ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের এই আইএএস অফিসারই আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন পরিচালনা করবেন। এদিন কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মনোজের নিয়োগ সম্পর্কে জানানো হয়। বলে রাখা ভালো, আপাতত ভারপ্রাপ্ত সিইও হিসাবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দায়িত্ব সামলাচ্ছিলেন দিব্যেন্দু দাস।এর আগে ওই পদে ছিলেন আরিজ আফতাব।২০১৭ সালে তাঁকে ওই পদে নিয়োগ করেছিল কমিশন। এরপর তিনিই ২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচন পরিচালনা করেন। পাশাপাশি বাংলায় ২০১৯ ও ২০২৪ সালের লোকসভা ভোটের পরিচালনার দায়িত্বও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ফের শুক্রবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠলো মায়ানমার!

বাংলার জনরব ডেস্ক : গতকাল শুক্রবার দুপুরে ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মায়ানমার। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে একের পর এক বহু দল ওই দেশের রাস্তায় পথে ঘাটে সর্বোত্তই ধ্বংসের ছবি। এই ধ্বংসলীলা মধ্যেই শুক্রবার মধ্যরাতে আবার কেঁপে উঠল মায়ানমারের বিস্তীর্ণ অঞ্চল।যার প্রভাবে কেঁপে উঠছে ভিয়েতনামের হ্যানয় এবং হো চি মিন সিটিও। রাতের ভূমিকম্পে আরও আতঙ্ক ছড়িয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত ১১:৫৬ মিনিটে মায়ানমারে আবারও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.২ । অক্ষাংশ ২২.১৫ উত্তর, দ্রাঘিমাংশ ৯৫.৪১ পূর্ব )…

আরও পড়ুন
দেশ 

স্কুলের মধ্যেই শিক্ষিকা ও মহিলা কর্মীর মধ্যে চলল কিলঘুষি, চুলোচুলি যোগ দিল ছাত্ররাও! ভিডিও ভাইরাল হতেই যোগী প্রশাসনের চক্ষু চরক গাছ

বাংলার জনরব ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বনাম অঙ্গনওয়াড়ি কর্মী তর্কাতর্কি থেকে হাতাহাতি এবং শেষ পর্যন্ত চুলোচুলিতে পৌঁছায়। শিক্ষিকা ও কর্মীর চুলোচুলিতে যোগ দেয় ছাত্ররাও। দুই তরুণীকে মাটিতে শুয়ে একে অপরের উপর চেপে বসে চুল ধরে টানতে দেখা গিয়েছে। সেই শিক্ষিকা ও কর্মীর মধ্যে মারামারির দৃশ্যের একটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। উত্তরপ্রদেশের মথুরার একটি প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রাথমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষিকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী উভয়েই মাটিতে শুয়ে একে অপরের চুল টেনে ধরছেন। তাঁদের একে অপরকে চড় মারতে এবং লাথি মারতেও দেখা যাচ্ছে। দু’জনকে চুলোচুলি…

আরও পড়ুন
দেশ 

কানহাইয়া দুর্গা মন্দির প্রবেশ করেছেন! গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হল মন্দির সহ এলাকা, তরজা শুরু বিহারে

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস নেতা কানহাইয়া কুমার একটি প্রচার সভাতে গিয়ে বিহারের এক দুর্গা মন্দির প্রবেশ করেছিলেন। কানহাইয়া কুমারের সবার শেষ হবার পর ওই মন্দিরসহ সমগ্র এলাকা গঙ্গা জল দিয়ে ধোয়া হয় । সেই ছবির ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। আর তা নিয়ে শুরু হয়েছে বিহারে রাজনৈতিক তরজা। ঘটনার সূত্রপাত দিনকয়েক আগে কংগ্রেস নেতার একটি সভা ঘিরে। জানা গিয়েছে, বিহারের সহর্ষের বানগাঁও গ্রামের দুর্গা মন্দিরে সভা করতে গিয়েছিলেন কানহাইয়া। চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে রাজ্যজুড়ে ‘পলায়ন রোকো, নকরি দো’ যাত্রা শুরু করেছেন কানহাইয়া। সেই কর্মসূচিতেই ওই…

আরও পড়ুন
দেশ 

গ্রেফতারির আশঙ্কায় মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন কুনাল কামরার

বাংলার জনরব ডেস্ক : গ্রেফতারির আশঙ্কায় আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান কুণাল কামরা। শুক্রবার সকালে তিনি মাদ্রাজ হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। কুণাল জানিয়েছেন, ক্রমাগত প্রাণনাশের হুমকি পাচ্ছেন তিনি। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। সম্প্রতি মুম্বইয়ের এক হোটেলে চেনা ভঙ্গিতে কৌতুক করতে দেখা যায় কুণাল কামরাকে। সেখানে মহারাষ্ট্রের সাম্প্রতিক রাজনীতিতে শিব সেনার দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাকে কটাক্ষ করেন কুণাল। নাম না করে একনাথ শিণ্ডেকে ‘গদ্দার’ বলেন। জনপ্রিয় হিন্দি গানের প্যারোডির সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই তেতে ওঠেন শিণ্ডে সমর্থকরা।…

আরও পড়ুন