দেশ 

দিল্লির সাম্প্রদায়িক অশান্তিতে জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা তথা মন্ত্রী কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা নির্দেশ আদালতের

বাংলার জনরব ডেস্ক : ২০২০ সালে CAA বিরোধী শাহিনবাগ আন্দোলন চলাকালীন সময়ে দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গায়  জড়িত থাকার অভিযোগে দিল্লির মন্ত্রী তথা বিজেপি নেতা কপিল মিশ্রের বিরুদ্ধে এফআইআর রুজু করার নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত। অতিরিক্ত মুখ্য বিচারক বৈভব চৌরাসিয়া মঙ্গলবার অবিলম্বে কপিলের বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন দিল্লি পুলিশকে। নয়া নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লির বিস্তীর্ণ অঞ্চলে গোষ্ঠীহিংসা ছড়িয়েছিল। তৎকালীন বিজেপি নেতা কপিলের ‘প্ররোচনামূলক বক্তৃতা’ অশান্তির অন্যতম অনুঘটক ছিল বলে অভিযোগ। কিন্তু দিল্লি পুলিশ ২০২০ সালের সেপ্টেম্বর মাসে যে চার্জশিট পেশ করেছিল তাতে…

আরও পড়ুন
দেশ 

বেআইনিভাবে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙাকে অসংবিধানিক ও অমানবিক বলে আখ্যা দিয়ে ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের, তীব্র সমালোচনার মুখে যোগী সরকার

বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের যোগী সরকারকে আবার বড় ধরনের ক্ষতিপূরণের সম্মুখীন হতে হচ্ছে। যোগী সরকার বুলডোজার সরকার নামে ভারত তথা আন্তর্জাতিক মহলে পরিচিতি লাভ করেছে একের পর এক বাড়ি বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়াটাই যোগী সরকারের সিদ্ধান্ত ছিল। যদিও সুপ্রিম কোর্ট এ বিষয়ে বারবার সতর্ক করেছে তা সত্ত্বেও যোগী সরকার তার সিদ্ধান্ত থেকে এমনভাবে সরে আসেনি। আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই ধরনের এক মামলায় মামলায় বলেছে যে বাড়ি ভাঙার সিদ্ধান্ত বা বাড়ি ভাঙার অভিযান বা বুলডোজার দিয়ে বাড়ি ভাঙ্গা অসাংবিধানিক এবং অমানবিক। বিচারপতি এএস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভূঞার…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার জাদুঘরে বোমাতঙ্ক, তদন্তে পুলিশ

বিশেষ প্রতিনিধি : কলকাতা জাদুঘরে বোমা রাখা হয়েছে এমনই একটি হুমকি বার্তা দিয়ে ইমেইল পাঠানো হয় রবিবার ভোরে। এই হুমকি বার্তা পাওয়ার পরেই জাদুঘর বন্ধ করে তল্লাশি অভিযানে নেমেছে কলকাতা পুলিশ। ইমেইলটি পাঠানো হয়েছিল জাদুঘরের ইমেইল এড্রেসে, তারপরই নিউমার্কেট থানার সঙ্গে যোগাযোগ করে জাদুঘর কর্তৃপক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় নিউ মার্কেট থানার পুলিশ। পুলিশের বম্ব স্কোয়াডকেও জাদুঘরে পাঠানো হয়েছে। তল্লাশি অভিযান চলছে। জাদুঘরের প্রতিটি কক্ষ তন্নতন্ন করে খুঁজে দেখছে তারা। বোমা থাকার হুমকিবার্তা আসার পর থেকেই জাদুঘর বন্ধ রাখা হয়েছে। তবে কত ক্ষণ বন্ধ রাখা হবে, সে ব্যাপারে জাদুঘর কর্তৃপক্ষের…

আরও পড়ুন
দেশ 

গুজরাটে বাজি কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় বাজিকারখানায় বিস্ফোরণের ঘটনায় যখন বিজেপি রেঁড়ে করে তেড়ে এসেছে ঠিক তখনই গুজরাটে নরেন্দ্র মোদির রাজ্যে বাজি কারখানায় বিস্ফোরণে ১৭ জনের মৃত্যুর খবর এসেছে। একই সঙ্গে জানা গেছে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় কয়েক জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। বনাসকাণ্ঠার জেলাশাসক মিহির পটেল বলেন, ‘‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা ডীসা…

আরও পড়ুন
কলকাতা 

সুকান্তের পর পাথরপ্রতিমার ঘটনায় এনআইএ তদন্তের দাবী করলেন দিলীপ ঘোষ

বাংলার জনরব ডেস্ক : দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় এক পাজি কারখানায় বিস্ফোরণে এখনো পর্যন্ত নয় জনের মৃত্যু সংবাদ পাওয়া গেছে। ইতিমধ্যেই বাজি কারখানার দুই মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনার পর থেকেই রাজ্য জুড়ে ফের রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই চিঠি লিখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বিরোধীরা এই ঘটনার পর থেকেই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। আজ, মঙ্গলবার সকালে গোটা ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে এনআইএ তদন্তের দাবি করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে প্রাক্তন…

আরও পড়ুন
জেলা 

‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২২ বর্ষ

দীপাঞ্জন দে: ২৯ মার্চ, ২০২৫ (শনিবার) কলকাতার সংস্কৃত কলেজিয়েট স্কুলের অডিটরিয়ামে ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার ২২তম বর্ষ উদযাপন উপলক্ষে একটি সভা ডাকা হয়েছিল। ‘বিজ্ঞান অন্বেষক’ পত্রিকার নতুন সংখ্যাটি (বর্ষ ২২, সংখ্যা ২, মার্চ-এপ্রিল ২০২৫) এদিন প্রকাশিত হয়। ‘বিজ্ঞান অন্বেষক’-এর আহ্বানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজ্ঞান ও পরিবেশকর্মীরা এদিন সংস্কৃত কলেজিয়েট স্কুলের অডিটরিয়ামে এসে উপস্থিত হয়েছিলেন। স্কুলের শিক্ষার্থীরাও এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সকাল এগারোটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটে পর্যন্ত সভা চলে। বিজ্ঞান অন্বেষক প্রকাশনার যে চারটি বিজ্ঞানের বই এদিন প্রকাশিত হয়, সেগুলি হলো— মানসপ্রতিম দাসের ‘বিবর্তনের ভাবনা ও চালর্স ডারউইন’, বরুণকুমার…

আরও পড়ুন
কলকাতা 

মোথাবাড়ি যেতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু!

বাংলার জনরব ডেস্ক : অশান্তি কবলিত মোথাবাড়ি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চে মঙ্গলবার মামলা করার অনুমতি চান তিনি। মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি। এসপ্তাহেই হতে পারে মামলার শুনানি। গত বুধবার মোথাবাড়ি বাজারে হিন্দুদের দোকানে ও বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় গোটা এলাকা হিন্দুশূন্য করার ডাক দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের সদস্যদের বিরুদ্ধে। এমনকী এলাকায় মহিলাদের শাঁখা – সিঁদুর পরতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। রবিবার মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশের বাধার মুখে পড়েন রাজ্য বিজেপি সভাপতি…

আরও পড়ুন
জেলা 

বৈদ্যবাটিতে ঈদ মিলন উৎসব

আজ সোমবার ৩১শে মার্চ হুগলির বৈদ্যবাটি চৌমাথা মুসলিম পাড়া মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ালেন অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি তথা ফুরফুরা শরীফের ভূমিপুত্র হাফেজ মাওলানা আবু আফজাল জিন্না। নামাজ বাদ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানায় মসজিদ কমিটির সম্পাদক সায়েম আলি।নামাজ বাদ দেশ বাসীর জন্য মঙ্গল কামনা করা হয় ও ফিলিস্তিনবাসীর জন্য শান্তি কামনা করেন। এবং ঐদিন ঈদ মিলন উৎসব অনুষ্ঠিত হয় নিকটবর্তী ভাই ভাই সংঘ ক্লাব প্রাঙ্গনে। উপস্থিত হন বৈদ্যবাটি পৌরসভার পৌর প্রধান পিন্টু মাহাতো মহাশয়,চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইন মহাশয়,বাইশ নাম্বার কাউন্সিলর সতরুপা চক্রবর্তী,চাপদানি ফায়ার ব্রিগেড এর…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

অলৌকিক হলেও সত্য! ৬০ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার তরুণী! মায়ানমারের ঘটনায় বিস্মিত বিশ্ববাসী!

বাংলার জনরব ডেস্ক : একেই বলে রাখে হরি তো মারে কে? ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়া এক হোটেল থেকে ৬০ ঘন্টা পর জীবিত উদ্ধার হল এক তরুণী। কাকতালীয়ভাবে এই ঘটনায় ওই এলাকার মানুষ অর্থাৎ মায়ানমারের অধিবাসীরা বিস্মিত। এর পরেই ফের নতুন উৎসাহে শুরু হয়ে গিয়েছে উদ্ধারকাজ। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবারের বিধ্বংসী ভূমিকম্পে ধসে পড়েছিল মান্দালয় শহরের গ্রেট ওয়াল হোটেল। তিন দিন পর সেই ধ্বংসাবশেষ থেকেই এক মহিলাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মায়ানমারের চিনা দূতাবাস জানিয়েছে, ধ্বংসস্তূপের নীচে আটকে পড়েছিলেন এক তরুণী। প্রাণের ক্ষীণ স্পন্দনও টের পাচ্ছিলেন উদ্ধারকারীরা। দীর্ঘ পাঁচ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইরানের পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারির হুমকি ট্রাম্পের! মার্কিন প্রেসিডেন্টের কাণ্ডে চাপে ভারতও

বাংলার জনরব ডেস্ক : ইরানের উপরে বোমা হামলা চালানোর হুঁশিয়ারি দেওয়ার পরেই এবার রাশিয়াকে দেখে নেয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের মতিগতিতে বিশ্ব রাজনীতি অস্থির হয়ে পড়েছে। এবার রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপানোর কথা বললেন মার্কিন প্রেসিডেন্ট শুধু রাশিয়ার উপরেই নয় রাশিয়া থেকে যারা তেল কেনেন তাদের উপরেও চড়া মাত্রায় শুল্ক চাপানোর কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প রাশিয়ার তেলের উপরে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দেওয়ায় বিপাকে পড়তে পারে ভারত এবং চিন। কারণ রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়া ইস্তক আমেরিকার জো বাইডেন প্রশাসন এবং…

আরও পড়ুন