উত্তরপ্রদেশের লখনউয়ে শিশু ধর্ষণে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ ইউ পি পুলিশের
বাংলার জনরব ডেস্ক : উত্তরপ্রদেশের লখনউয়ে ধর্ষণে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ করল পুলিশ। অনেক দিন ধরেই অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। শনিবার গোপন সূত্রে পুলিশ খবর পায়, লখনউয়ের মাদেগঞ্জে আশ্রয় নিয়েছেন অভিযুক্ত। সেই খবর পেয়েই সাব-ইনস্পেক্টর সাকিনা খানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযুক্তকে গ্রেফতার করতে যায়। পুলিশ সূত্রে খবর, এই অভিযানের খবর পাওয়ামাত্রই অভিযুক্ত যুবক পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়। পুলিশের দাবি, অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি। পাল্টা পুলিশও গুলি চালায়। অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তা না করে পুলিশের উপর হামলা…
আরও পড়ুন