প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারত, মৃত ৩৪ , উদ্ধার কাজে সেনা
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তর-পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা। অসম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, মিজ়োরাম, সিকিমে গত দু’দিনে দুর্যোগের কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। বন্যা এবং ভূমিধসের কারণে বহু এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পরিস্থিতির ক্রমাবনতি হওয়ায় উদ্ধারকাজে নামানো হয়েছে ভারতের বায়ুসেনা এবং অসম রাইফেলসের আধিকারিকদেরও। অসমের ১৯টি জেলার ৭৬৪টি গ্রামে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। অসমের বিপর্যয় মোকাবিলা দফতর জানিয়েছে, এখনও পর্যন্ত সে রাজ্যে দুর্যোগের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। বাড়িঘর জলের তলায় চলে যাওয়ায় ঘরছাড়া হতে হয়েছে বহু মানুষকে। সবচেয়ে খারাপ পরিস্থিতি অসমের কাছাড় জেলায়। সেখানে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন…
আরও পড়ুন