আর জি কর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনে অভিযুক্ত নির্দোষ দাবি করে বেকসুর খালাস চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন, সোমবার শুনানি
বাংলার জনরব ডেস্ক : আর জি কর মেডিকেল কলেজের অভ্যন্তরে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় এবার নিজেকে নির্দোষ দাবি করে কলকাতা হাইকোর্টে বেকসুর খালা আসছে আবেদন করেছে। আগামী সোমবার এই মামলার শুনানি হবে। ২০২৪ সালের ৯ আগস্ট নাইট ডিউটির সময়ে আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার রুমে ঘটেছিল হাড়হিম করা ঘটনা। পিজিটি ইন্টার্ন এক তরুণীকে ধর্ষণের পর খুন করা হয়। পরদিন তাঁর দেহ উদ্ধার হওয়ার পরপরই রহস্যের ঘনঘটা টের পাওয়া গিয়েছিল। এমন স্পর্শকাতর ঘটনায় তদন্তভার দেওয়া হয় সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের ভিত্তিতে অভিযুক্ত…
আরও পড়ুন