কলকাতা 

কলেজে ভর্তির সময়সীমা আবারো বাড়ানো হলো, ওবিসি সংরক্ষণ জটিলতায় থমকে রয়েছে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ!

অর্পণ বন্দ্যোপাধ্যায় :মুখ্যমন্ত্রীর নির্দেশের বাড়ানো হলো কলেজে ভর্তির সময়সীমা। ২০২৫ সালের উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে জুন মাসের ১৮ তারিখ থেকে। ঐদিন থেকে প্রাথমিকভাবে বিপুল পরিমাণে সরা পাওয়া গেলেও পরবর্তী সময়ে কলেজের সিট বাঁকি থাকলেও ছাত্র-ছাত্রীদের আবেদন জমা পড়ছে না। মূলত এত পরে কলেজ পোর্টাল খোলার কারণেই বেশিরভাগ ছাত্রছাত্রী রাজ্যের বাইরে অথবা বিভিন্ন পেশাগত শিক্ষার জন্য ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। আবার অনেকেই বেসরকারি কলেজ গুলিতেও এডমিশন নিয়ে ফেলেছেন। এই কারণেই এবার আবারো মুখ্যমন্ত্রীর নির্দেশে বাড়ল কলেজে ভর্তির সময়সীমা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে ২০২৫ সালের ২৫…

আরও পড়ুন
দেশ 

বিহারে ভোটার তালিকা থেকে ৫২ লাখ নাম বাদ! বিহার বিধানসভা উত্তাল! কমিশনের বাস্তব জ্ঞান নেই, বললেন জেডিইউ সাংসদ

বিহারে ভোটার তালিকা থেকে ৫২ লাখ নাম বাদ! এ নিয়ে বিহার বিধানসভায় বাদানুবাদে জড়ালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব। বিহার বিধানসভায় যখন শাসক-বিরোধী এই বিবাদ চলছে, সেই সময় দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে মন্তব্য করলেন নীতীশের দল জেডিইউ-র এক সাংসদ। তাঁর মন্তব্য, নির্বাচন কমিশনের কোনও বাস্তব জ্ঞানই নেই। বিহারে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ নিয়ে জাতীয় স্তরে বিতর্ক তুঙ্গে। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা। এই পরিস্থিতিতে বিজেপির শরিক জেডিইউ সাংসদ গিরিধারী যাদব প্রশ্ন তুললেন কমিশনের সিদ্ধান্ত নিয়ে। সংসদ ভবনে যাওয়ার সময় তিনি বলেন, ‘‘কমিশনের কোনও বাস্তব জ্ঞান…

আরও পড়ুন
দেশ 

চিনা পর্যটকদের পাঁচ বছর পর ভিসা দেওয়া শুরু করছে ভারত!

চিনা পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করছে ভারত! প্রায় পাঁচ বছর পরে আগামী বৃহস্পতিবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে প্রক্রিয়া। বেজিংয়ে ভারতীয় দূতাবাস সূত্রে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। চলতি বছরের মার্চ থেকে ভারতীয়দের পুনরায় পর্যটক ভিসা দেওয়া শুরু করেছে চিন। এ বার ভারতের তরফেও একই উদ্যোগ দেখা গেল। ভারতের এই সিদ্ধান্তের পরে চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসাবেই দেখছে। ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সহযোগিতাকে উন্নত করতেও তৈরি চিন। বস্তুত, সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দু’টি পৃথক কর্মসূচিতে চিনে গিয়েছিলেন।…

আরও পড়ুন
দেশ 

বিচারপতি বর্মার মামলা থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতি গবই! গঠিত হবে বিশেষ বেঞ্চ!

সুপ্রিম কোর্টের গড়ে দেওয়া তিন সদস্যের কমিটির রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালতেই মামলা করেছেন বিচারপতি যশবন্ত বর্মা। সেই মামলার শুনানি থেকে এ বার নিজেকে সরিয়ে নিলেন প্রধান বিচারপতি বিআর গবই। বুধবার তিনি জানান, নগদকাণ্ড এবং বিচারপতি বর্মার বিষয় নিয়ে তাঁর পূর্বসূরি প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার সঙ্গে আলোচনা করেছিলেন। এ হেন পরিস্থিতিতে তাঁর এই মামলার শুনানি করা উচিত হবে না, এমনই জানান প্রধান বিচারপতি গবই। তবে বিচারপতি বর্মার মামলা শোনার জন্য বিশেষ বেঞ্চ গঠন করা হবে বলেও জানান তিনি। বিচারপতি বর্মার পক্ষের আইনজীবী কপিল সিব্বল জরুরি ভিত্তিতে শুনানির…

আরও পড়ুন
কলকাতা 

বাংলার কোনও পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করা হয়নি কলকাতা হাইকোর্টে বলল ওড়িশা

বাংলার জনরব ডেস্ক : বাংলার কোনও পরিযায়ী শ্রমিককে গ্রেফতার করা হয়নি। ভারতের নাগরিক কি না, সেই সন্দেহ দূর করতেই আটক করা হয়েছিল। বুধবার কলকাতা হাই কোর্টে এমনই জানাল ওড়িশা সরকার। সওয়াল-জবাব শেষে বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ জানায়, ওই বিষয়ে চার সপ্তাহের মধ্যে ওড়িশা সরকারকে হলফনামা দিতে হবে। হাই কোর্টের বক্তব্য, ‘‘ওড়িশার এজি মুখে যা বলেছেন, তা হলফনামা আকারে আদালতে জানাতে হবে।’’ আগামী ২৮ অগস্ট এই মামলার পরবর্তী শুনানি। বাংলার পরিযায়ী শ্রমিকদের কেন আটক করে রাখা হয়েছে? ওড়িশা সরকারের কাছে জানতে চেয়েছিল হাই কোর্ট। বুধবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের…

আরও পড়ুন
খেলা 

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরকে দ্রুত ‘স্বাধীন দফতর’ ঘোষণা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরকে দ্রুত ‘স্বাধীন দফতর’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। নবান্ন সূত্রের খবর, এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধস্তন সচিব এম আশুতোষ চিঠিতে জানিয়েছেন, সিইও-র দফতরের উপর বর্তমানে রাজ্যের অর্থ, স্বরাষ্ট্র এবং পার্বত্য অঞ্চল বিষয়ক দফতরের যে ‘অর্থনৈতিক এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ’ রয়েছে, তার পরিবর্তন করতে হবে। কারণ, বর্তমান ব্যবস্থায় সিইও দফতরের প্রয়োজনীয় স্বশাসনের ক্ষমতা নেই। পাশাপাশি, রাজ্যের সঙ্গে সম্পর্কহীন সিইও দফতর গড়া এবং পৃথক প্রশিক্ষণ পরিকাঠামোর কথা বলা হয়েছে চিঠিতে। বর্তমান ব্যবস্থায় রাজ্যের সিইও…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

আয়ারল্যান্ডে গণপ্রহার ভারতীয় যুবককে!

বাংলার জনরব ডেস্ক :  আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের রাস্তায় ফেলে এক ভারতীয়কে মারধর করার অভিযোগ উঠল। অভিযোগ, এক দল তরুণ ওই ভারতীয়কে মারধর করে নগ্ন অবস্থায় রাস্তায় ফেলে পালান। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। আইরিশ টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ওই ব্যক্তি বয়স আনুমানিক ৪০। ঘটনাটি ঘটেছে গত ১৯ জুলাই ডাবলিনের টালাঘট এলাকায়। আক্রান্ত ওই ব্যক্তিকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়েরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর মুখ, হাত এবং পা থেকে গলগল করে রক্ত বার হচ্ছিল বলে দাবি করেছেন উদ্ধারকারীরা। আক্রমণকারীরা দাবি করেছেন, ওই ভারতীয় নাকি এলাকার কয়েকটি…

আরও পড়ুন
কলকাতা 

বিজেপি কর্মী হত্যা মামলায় দুই পুলিশ কর্মীর গ্রেফতারি নিয়ে চার দিনের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : ভোট পরবর্তী হিংসার মামলায় এক পুলিশকর্মী এবং এক হোমগার্ডের গ্রেফতারির ঘটনায় সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাই কোর্ট। আগামী শুক্রবারের মধ্যে সিবিআইকে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাই কোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। ওই দিনই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সম্প্রতি একটি অতিরিক্ত চার্জশিট জমা করেছে সিবিআই। গ্রেফতার হয়েছেন পুলিশকর্মী রত্না সরকার এবং হোম গার্ড দীপঙ্কর দেবনাথ। তাঁরা দু’জনেই এখন জেলবন্দি রয়েছেন। মঙ্গলবার হাই কোর্টে তাঁদের জামিনের আবেদনের শুনানি হয়। সেখানে সিবিআইয়ের আইনজীবী রিপোর্ট জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময়…

আরও পড়ুন
কলকাতা 

প্রয়াত শ্রেণীবৈষম্য সমাজের অগ্রণী পথিক , চিন্তাবিদ কমরেড আজিজুল হক.

অর্পণ বন্দ্যোপাধ্যায় : গত কাল ২১ জুলাই সোমবার, দুপুর আড়াইটে নাগাদ প্রয়াত হলেন লেখক, প্রাবন্ধিক, বক্তা, এবং বামপন্থী নেতা আজিজুল হক। নকশালবাড়ি আন্দোলনের অন্যতম মুখ ছিলেন আজিজুল হক, সিপিআই (এম-এল)-এর কেন্দ্রীয় কমিটির প্রধান হিসেবে দায়িত্ব সামলেছেন তিনি। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাড়িতে পড়ে গিয়ে হাত ভেঙে যাওয়ার পর থেকেই শারীরিক অবস্থা ক্রমে খারাপের দিকে যেতে থাকে। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন। রক্তে সংক্রমণও ধরা পড়ে। আজিজুল হকের (Azizul Haque) জীবনের সুদীর্ঘ সময় কেটেছে জেলে। ১৯৭৭ সালে মুক্তি পেলেও ১৯৮২ সালে ফের গ্রেফতার হন তিনি। তাঁর…

আরও পড়ুন
দেশ 

২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে অভিযুক্তদের বেকসুর খালাস রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র সরকার, শুনানি ২৪ জুলাই

বাংলার জনরব ডেস্ক : ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্তদের প্রত্যেককেই বেকসুর খালাস দিয়েছে বম্বে হাই কোর্ট। সেই রায়ের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে আবেদন করল মহারাষ্ট্র সরকার। প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে আগামী বৃহস্পতিবার। উল্লেখ্য, সোমবার ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করতেই অসন্তুষ্ট হয়েছিলেন মুম্বইয়ের আমজনতা থেকে রাজনৈতিক মহল। প্রেশার কুকার বিস্ফোরণ বলেই পরিচিত ২০০৬ সালের মুম্বই লোকাল বিস্ফোরণ। ভয়াবহ ঘটনার ৯ বছর পর ২০১৫ সালে ট্রায়াল কোর্টে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবনের সাজা শোনানো…

আরও পড়ুন