দেশ 

ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নেই, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানালো নির্বাচন কমিশন

বাংলার জনরব ডেস্ক : আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করে ভোটার তালিকা তৈরি করতে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু শীর্ষ আদালতের সেই পরামর্শ গ্রহণ করল না নির্বাচন কমিশন। বিহারে নিবিড় ভোটার তালিকা সংশোধনের মাঝে কমিশন জানিয়েছে, আধার কার্ড কেবলই পরিচয়পত্র। তবে SIR তালিকা থেকে বাদ পড়লেও কারোওর ভারতীয় নাগরিকত্ব খারিজ হবে না বলে জানিয়েছে কমিশন। বিহারে SIR নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ১০ জুলাই সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। ওইদিনই নির্দেশ দেওয়া হয়,…

আরও পড়ুন
দেশ 

ধনকড়কে অবসর জীবনে সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানালেন মোদি

সোমবার রাতে উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। মঙ্গলবার তা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই পদ ছেড়েছেন ধনকড়। অবসর জীবনে সুস্থতা কামনা করে প্রাক্তন উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে ইংরাজি এবং হিন্দিতে সদ্য প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি পোস্ট করেছেন মোদি। তিনি লিখেছেন, “শ্রী জগদীপ ধনকড়জি ভারতের উপরাষ্ট্রপতি-সহ বিভিন্ন পদে আমাদের দেশের সেবা করার সুযোগ পেয়েছেন। তাঁর সুস্বাস্থ্য কামনা করি।” অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দিলেও ধনকড়কে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে। উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানের এই ইস্তফা নিয়ে…

আরও পড়ুন
দেশ 

ভোটার তালিকায় নাম তোলার জন্য রেশন কার্ড, ভোটার আইডি এবং আধার কার্ডে আপত্তির কারণ শীর্ষ আদালতে জানালো কমিশন

ভোটার তালিকার জন্য সমীক্ষায় আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড ব্যবহারে আপত্তি রয়েছে নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এ কথা জানাল কমিশন। তবে কমিশনের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া মানেই তিনি ভারতের নাগরিকত্ব খোয়াচ্ছেন, এমনটাও নয়। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন। তাতে নথি হিসাবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা-মায়ের জন্মের শংসাপত্র। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এ ক্ষেত্রে বিবেচিত হচ্ছে না। তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। গত ১০ জুলাইয়ের শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে…

আরও পড়ুন
দেশ 

আচমকা পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়! বাদল অধিবেশনের প্রথম দিনেই কেন পদত্যাগ রহস্য?

বাংলার জনরব ডেস্ক : আচমকা উপরাষ্ট্রপতির পর থেকে পদত্যাগ করলেন জগদীপ ধনকড়। বাদল অধিবেশন শুরু হওয়ার প্রথম দিনেই কেন বিজেপির এবং নরেন্দ্র মোদির রাজ্যসভায় একমাত্র ত্রাতা জগদীপ ধনকড় কেন হঠাৎ পদত্যাগ করলেন তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে,রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি লিখেছেন: “স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং চিকিৎসকের পরামর্শ মেনে, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।” ধনকড় জানান, বর্তমানে দেশে যে অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতির পরিবেশ তৈরি হয়েছে, যে তাৎপর্যপূর্ণ উন্নয়ন যজ্ঞ চলছে, তা প্রত্যক্ষ করতে পারা তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

বাঙালি পরিযায়ী শ্রমিকদের হয়রানি বন্ধ করুন : এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : বিভিন্ন রাজ্যে বিশেষ করে সেই সব রাজ্য যেখানে বিজেপি এবং তার শরিকদের শাসিত, পশ্চিমবঙ্গ থেকে গিয়ে কাজ করা দরিদ্র পরিযায়ী শ্রমিকদেরকে পুলিশ ও অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষ দ্বারা হয়রানির শিকার হতে হচ্ছে এটি অত্যন্ত উদ্বেগজনক খবর। অথচ এই শ্রমিকরা ভারতীয় নাগরিক এবং সংবিধান অনুযায়ী দেশের যেকোনো অংশে গিয়ে কাজ করার অধিকার তাঁদের রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট ও পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক সরকারি বিবৃতির ভিত্তিতে জানা যাচ্ছে, আসাম, ওড়িশা, বিহার এবং মহারাষ্ট্র—এইসব রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হয়রানির ঘটনা ঘটছে। এই শ্রমিকদের অধিকাংশই দিনমজুর, রিকশাচালক বা রাজমিস্ত্রির কাজ করেন। এই রাজ্যগুলি বিজেপি…

আরও পড়ুন
কলকাতা 

আগামী নির্বাচনে বাংলায় বিজেপিকে শূন্য করার আহ্বান অভিষেকের

বাংলার জনরব ডেস্ক : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপিকে শূন্য করার ডাক দেন। শুধু তাই নয় বিজেপি কে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলেও তিনি হুশিয়ারি দেন। কার্যত আজকের এই সমাবেশ থেকেই আগামী বিধানসভার নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, জয় শ্রীরাম ছাড়িয়ে ওদেরকে জয় মা কালী জয় মা দূর্গা বলিয়েছি, আগামী দিনে জয় বাংলাও বলবে বলতে বাধ্য করাবো। এদিন অভিষেক বলেন, ‘‘বিজেপিকে প্রথম বাংলাবিরোধী আমরা বলেছি। আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম। শুধু রাজনৈতিক…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান, অগ্নিদগ্ধ ২৮ জন

বাংলার জনরব ডেস্ক : ঢাকায় স্কুলের উপর ভেঙে পড়ল বাংলাদেশ বায়ুসেনার বিমান। ভেঙে পড়ার পরেই তাতে আগুন ধরে যায়। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত এক জন। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। দগ্ধদের বেশির ভাগই শিক্ষার্থী। অগ্নিদগ্ধদের অবস্থা আশংকা জনক বলে জানা গেছে। বাংলাদেশের স্থানীয় সময় দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড়েছিল। তার পরেই সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, আহত চার জনকে হেলিকপ্টারে চাপিয়ে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে,…

আরও পড়ুন
কলকাতা 

মোটিভেশন ও কেরিয়ার প্ল্যানিং নিয়ে অনলাইন কর্মশালায় অংশ নিল ৩০টির বেশি মিশন-এর ছাত্র-ছাত্রীরা

বিশেষ প্রতিনিধি : বর্তমান যুগে শিক্ষা কেবল পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির ব্যবহারে এখন শিক্ষার্থীরা ঘরে বসেই উপকৃত হচ্ছে নানা দিকনির্দেশনামূলক কার্যক্রম থেকে। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছিল অনুসন্ধান সোসাইটি ও বেস এডুকেশনাল হাব, শনিবার সান্ধ্যকালীন এক অনলাইন আসরে। বিভিন্ন গুণীজনদের সঙ্গে আলাপচারিতার এই আসরের নাম দেওয়া হয়েছিল ‘সেরাদের সঙ্গে কিছুক্ষণ’। এই আসরে উপস্থিত ছিলেন দেশের কৃতী ছাত্র-ছাত্রী ও শিক্ষাবিদরা। মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী চন্দ্রচূড় সেন ও উচ্চমাধ্যমিকে অষ্টম স্থানাধিকারী শিরিন আলম তাঁদের সাফল্যের গল্প ভাগ করে নিয়ে ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করেন। পরামর্শদাতা হিসেবে যুক্ত ছিলেন প্রাক্তন আই এ এস অফিসার লিয়াকত আলী,…

আরও পড়ুন
দেশ 

এসএসসির নিয়োগ বিধি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা খারিজ

বাংলার জনরব ডেস্ক : স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগের বিধিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল, তা খারিজ করে দেওয়া হল। শীর্ষ আদালত জানিয়েছে, এই মামলার কোনও গ্রহণযোগ্যতাই নেই। কারণ আদালত কোথাও বলেনি, পুরনো বিধি অনুযায়ীই নিয়োগ করতে হবে। নিয়োগ বিধি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার কমিশনের রয়েছে, জানিয়েছে আদালত। ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি। কিন্তু তাতে বেশ কিছু আপত্তি তুলে হাই কোর্টে যান চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের মধ্যে অপেক্ষমান তালিকায় (ওয়েটিং লিস্ট) থাকা প্রার্থীরাও ছিলেন। হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং…

আরও পড়ুন
কলকাতা প্রচ্ছদ 

“দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে, কত জেল আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে দেখে নেব।”: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : বাংলাভাষীদের উপর ক্রমাগত আঘাত এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙ্গালীদের যেভাবে জেলে পোরা হয়েছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আপত্তি জানিয়েছেন। আজ একুশে জুলাই এর মঞ্চ থেকে রীতিমতো মোদি সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন প্রয়োজন হলে আর একটা ভাষা আন্দোলন হবে। কত জেল করেছে কত ডিটেনশন ক্যাম্প করেছে তা আমরা দেখতে চাই।  বাংলাভাষীদের উপর আক্রমণ না বন্ধ হলে আন্দোলন বাংলা থেকে দিল্লি পর্যন্ত যাবে। প্রয়োজন হলে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও আন্দোলন চলবে। আজকের একুশে জুলাই এর সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আহ্বানে কার্যত এই রাজ্যে বিজেপি…

আরও পড়ুন