স্কুল চলাকালীন সময়ে ভবনের ছাদ ভেঙে পড়ল! মৃত্যু ৭, রাজস্থানের ঘটনায় চাঞ্চল্য দেশজুড়ে
বাংলার জনরব ডেস্ক : স্কুল চলাকালীন সময়ে হঠাত স্কুল ভবনের ছাদ ভেঙ্গে পড়ল। আর এর ফলে ৭ জন ছাত্রের মৃত্যু হয়েছে অনেক পড়ুয়া আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানের ঝালওয়াড়ে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঝালাওয়াড়ের মনোহর থানা এলাকার পিপলোড়ি গভর্নমেন্ট স্কুল ভবনের ছাদ ধসে যায়। ঘটনা নজরে আসতেই প্রথমে স্থানীয়েরা ছুটে আসেন উদ্ধারকাজে। খবর দেওয়া হয় পুলিশ ও প্রশাসনকে। ঘটনাস্থলে আসে দমকল এবং উদ্ধারকারী দল। প্রশাসনিক কর্তাদের মতে, যখন দুর্ঘটনাটি ঘটে তখন শিক্ষাপ্রাঙ্গণে অন্তত ৪০ জন শিশু ছিল। এ ছাড়াও, কয়েক জন…
আরও পড়ুন