উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে চলেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। আজ মঙ্গলবার, দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুধু তাই নয়, এই নিম্নচাপ ধীরে ধীরে ওড়িশার দিকে সরে গেলেও তার প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে মানা। উত্তরবঙ্গেও আগামী ২ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের মায়ানমার উপকূল থেকে উত্তর ওড়িশা উপকূল পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে। মৌসুমী অক্ষরেখা ওড়িশা থেকে…
আরও পড়ুন