দেশ 

সপ্তম শ্রেণীর ছাত্রীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার স্কুলের প্রিন্সিপাল

বাংলার জনরব ডেস্ক : সপ্তম শ্রেণী ছাত্রী বয়স মাত্র ১১ বছর সেই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন স্কুলের প্রিন্সিপাল। পুলিশ সূত্রে খবর, ১১ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, অভিযুক্ত প্রিন্সিপালকে সাসপেন্ড করা হয়েছে। ‘নির্যাতিতা’ ছাত্রীর মায়ের অভিযোগ, নানা সময়ে তাঁর মেয়ের সঙ্গে অভব্য আচরণ করেছেন স্কুলের প্রিন্সিপাল।  গত ২৩ অগস্ট স্কুল থেকে বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে মেয়ে। মহিলার কথায়, ‘‘ও স্কুল থেকে বাড়ি ফিরল বিধ্বস্ত অবস্থায়। কী হয়েছে, জিজ্ঞাসা করতেই কেঁদে ফেলে মেয়ে। তার পর বলে ওর যৌনাঙ্গে হাত দিয়েছেন প্রিন্সিপাল।…

আরও পড়ুন
দেশ 

সি বি আই এর হাতে থাকা সাত হাজারের বেশি দুর্নীতির মামলা ৫ – ১০- ২০ বছরেও নিষ্পত্তি হয়নি রিপোর্ট কেন্দ্রীয় কমিশনের

বাংলার জনরব ডেস্ক : অনেকেই ভেবে থাকেন সিবিআই এর হাতে গেলে মামলার নিষ্পত্তি নাকি একবারে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু না কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য বলছে সিবিআই মামলা নেওয়ার পর থেকে কোন মামলা ১০ বছর কোন মামলা ৫ বছর কোন মামলা কুড়ি বছরেও নিষ্পত্তি হয়নি। এই অনন্তকাল ধরে চলা মামলাগুলোর কারণে তদন্ত নিষ্পত্তি করতে পারছে না কেন্দ্রীয় গোয়েন্দা দফতর। রিপোর্ট বলছে, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হিসাব অনুযায়ী, সিবিআই তদন্ত করছে, এ রকম ৭,০৭২টি দুর্নীতির মামলার বিচার চলছে দেশের বিভিন্ন আদালতে। তার মধ্যে ১,৫০৬ মামলা প্রায় ৩ বছরের পুরনো। ৩-৫…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

‘‘আমরা এর প্রতিশোধ নেবই, এই গভীর ক্ষত নিয়েই আমরা জয় ছিনিয়ে আনব’’ ইজ়রায়েলি হানায় প্রধানমন্ত্রীর মৃত্যুর পর হুঁশিয়ারি হুথি সরকারের

ইয়েমেনের রাজধানী সানায় ইজ়রায়েলি হানায় মৃত্যু হয়েছে হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালিব আল-রাহাবির। মৃত্যু হয়েছে আরও কয়েক জন মন্ত্রীর। সেই ঘটনার পর এ বার সরাসরি ইজ়রায়েলকে হুঁশিয়ারি দিল ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র শিয়া গোষ্ঠী। শনিবার ইয়েমেনি রাজনীতিক এবং সামরিক কর্তা মাহদী আল-মাশাত বলেন, ‘‘আমরা এর প্রতিশোধ নেবই। এই গভীর ক্ষত নিয়েই আমরা জয় ছিনিয়ে আনব।’’ মাহদী হুথি সরকারের শীর্ষরাজনৈতিক পরিষদের চেয়ারম্যান। শনিবার গভীর রাতে এক ভিডিয়োবার্তায় এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, মাহদী জানিয়েছেন, যা-ই হয়ে যাক না কেন, গা‌জ়া প্রসঙ্গে তাদের পূর্বের অবস্থানেই অনড় থাকবে হুথিরা। শুক্রবার সানায় ইজ়রায়েলের আকস্মিক বিমান হামলায়…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

চিন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবীর : মোদি

চিন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র পৃথিবীর। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িয়ে আছে এই সম্পর্কের সঙ্গে। চিনে গিয়ে প্রেসিডেন্ট শি জিনপিংকে এমনটাই জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার চিনের তিয়ানজিন শহরে জিনপিং-মোদী দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। বৈঠক চলেছে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে। সেই বৈঠকের দু’মিনিট পাঁচ সেকেন্ডের ভিডিয়ো মোদী নিজেই সমাজমাধ্যমে প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, মোদী এবং জিনপিং মুখোমুখি বসে আছেন। চিনা প্রেসিডেন্টের সামনে নিজের বক্তব্য হিন্দিতে পড়ে শোনাচ্ছেন প্রধানমন্ত্রী। বৈঠক আয়োজনের জন্য প্রথমেই জিনপিংকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। দুই রাষ্ট্রনেতার শেষ বারের সাক্ষাতের প্রসঙ্গ টেনে বলেছেন, ‘‘গত…

আরও পড়ুন
দেশ 

সরকারি স্কুলের ছাত্র ছাত্রী ভর্তির সংখ্যা ক্রমান্বয়ে কমছে! বর্তমান শিক্ষাবর্ষে কমেছে ১১ লক্ষ পড়ুয়া! নেপথ্যে রহস্য?

বাংলার জনরব ডেস্ক : মিড ডে মিল, স্কলারশিপ এর ব্যবস্থা পোশাকের ব্যবস্থা করা সত্ত্বেও সরকারি স্কুলগুলিতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমে যাচ্ছে। বিগত তিন বছর ধরে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। প্রথমেই মনে করা হয়েছিল করোনা কালে ছাত্র ভর্তির কম হচ্ছে কিন্তু সেই কাল কেটে যাওয়ার প্রায় দু’বছর পরেও ক্রমান্বয়ে প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে উচ্চমধ্যমিক ভর্তির প্রবণতা বিগত তিন বছরে অনেকটাই কমেছে। এই তথ্য কোন রাজ্য সরকারের নয় এটা সরাসরি কেন্দ্রের শিক্ষা দফতর থেকে দেওয়া হয়েছে।। প্রাক-প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত জেলাভিত্তিক তথ্য সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি করে কেন্দ্রের…

আরও পড়ুন
দেশ 

মুম্বাই ও কোহিমা মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ; দিল্লি ও কলকাতা সবার নিচে: NARI রিপোর্ট…..বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন/ অর্পণ বন্দ্যোপাধ্যায় 

অর্পণ বন্দ্যোপাধ্যায় : জাতীয় বার্ষিক প্রতিবেদন ও নারী সুরক্ষা সূচক (NARI) ২০২৫ অনুসারে, মুম্বাই, কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক এবং ইটানগর নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসেবে আবির্ভূত হয়েছে, যেখানে পাটনা, জয়পুর, ফরিদাবাদ, দিল্লি, কলকাতা, শ্রীনগর এবং রাঁচি সর্বনিম্ন স্থান পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত দেশব্যাপী সূচক, ৩১টি শহরের ১২,৭৭০ জন নারীর উপর করা জরিপের উপর ভিত্তি করে, জাতীয় নিরাপত্তা স্কোর ৬৫ শতাংশে রেখেছে, শহরগুলিকে এই মানদণ্ডের “অনেক উপরে”, “উপরে”, “নীচে” বা “অনেক নীচে” শ্রেণীবদ্ধ করেছে। কোহিমা এবং অন্যান্য শীর্ষস্থানীয় শহরগুলি শক্তিশালী লিঙ্গ সমতা, নাগরিক অংশগ্রহণ, পুলিশিং এবং নারী-বান্ধব অবকাঠামোর সাথে যুক্ত…

আরও পড়ুন
দেশ 

আর গ্রেফতার নয়, শুধু জরিমানা করেই ছেড়ে দেওয়া হবে! সংসদে নতুন বিল পেশ! নেপথ্যে কারণ?

বাংলার জনরব ডেস্ক : ভারতে এমন অনেক আইন রয়েছে, যেগুলিতে খুব ছোটখাটো কোনও ঘটনাকেও ফৌজদারি অপরাধ বলে বিবেচনা করা হয়। যেমন, রাস্তায় গরুর দুধ দোয়ানো বা পোষ্য কুকুরকে যথাযথ অনুশীলন না করানোর জন্য কাউকে গ্রেফতার পর্যন্ত করা যেতে পারে। আবার কোনও জরুরি গাড়িকে রাস্তায় পাশ না-দিলেও জেল হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের ছোটখাটো ঘটনাগুলি অনেক ক্ষেত্রেই আর ‘ফৌজদারি অপরাধ’ বলে গণ্য হবে না। এই ঘটনাগুলিকে ‘অপরাধমুক্ত’ করে শুধুমাত্র জরিমানার ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যে সংসদের বাদল অধিবেশনে লোকসভায় জনবিশ্বাস (বিধি সংশোধনী) বিল, ২০২৫-ও পেশ করা হয়েছে। কেন্দ্রের এই নতুন…

আরও পড়ুন
দেশ 

স্ত্রীকে খুন করার আগে ‘আত্মার’ শান্তি কামনা করে আগাম শোকবার্তা পাঠালেন স্বামী!

বাংলার জনরব ডেস্ক : মৃত্যুর আগে স্ত্রীর আত্মার শান্তি কামনা করে  হোয়াট্‌সঅ্যাপে স্ত্রীকে আগাম শোকবার্তা পাঠালেন স্বামী। সেই বার্তা পাঠানোর তিন দিন পরেই স্ত্রীকে খুনের অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছেন অভিযুক্তের নাম বিজয় রাঠৌর। পারভানি জেলার সোনাপুর তান্ডা গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার স্ত্রী বিদ্যাকে খুনের অভিযোগ উঠেছে বিজয়ের বিরুদ্ধে। বিদ্যাকে ধারালো অস্ত্র দিয়ে কোপান তিনি। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক ভাবে পুলিশ জানতে পেরেছে, স্ত্রীর বিবাহ-বহির্ভূত সম্পর্কে রয়েছে, সন্দেহ করতেন বিজয়। তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় দিনই অশান্তি হত। পাঁচ…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূল বিধায়কের জেল হেফাজত নির্দেশ আদালতের

কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতের এজলাসে শনিবার উপস্থিত হন নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এজলাসে উপস্থিত হন তাঁর স্ত্রী টগরি সাহা এবং পুত্র। পুত্রকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন ইডির হাতে ধৃত বড়ঞার বিধায়ক। আদালতে তাঁর আইনজীবী দাবি করলেন, আগে যখন সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন, তখন তদন্তকারীদের সাহায্য করেছিলেন তিনি। যদিও আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত জেলেই থাকবেন তিনি। এসএসসি দুর্নীতি মামলায় গত ২৫ অগস্ট মুর্শিদাবাদের কান্দির আন্দিতে গ্রামের বাড়ি থেকে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে ইডি। তাঁর ইডির হেফাজতের মেয়াদ শনিবার শেষ হয়েছে। সে কারণে বিচার ভবনে…

আরও পড়ুন
দেশ 

পঞ্জাবে বন্যা পরিস্থিতি ভয়াবহ, মৃত ২৩

পঞ্জাবে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ নিয়েছে। ইতিমধ্যেই এক হাজারেরও বেশি গ্রাম জলের তলায়। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৬ হাজার বাসিন্দাকে জলমগ্ন এবং বিপজ্জনক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বৃষ্টি এবং বন্যার জেরে রাজ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৩ জনের। তার মধ্যে পঠানকোটে আট জন, হোসিয়ারপুরে সাত, রূপনগর এবং বারনালায় তিন জন করে, গুরদাসপুরে দু’জনের মৃত্যু হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে ক্ষতিগ্রস্ত আটটি জেলা। সেগুলি হল— গুরদাসপুর, পঠানকোট, অমৃতসর, তরণ তারণ, কপুরথালা, ফিরোজ়পুর, হোসিয়ারপুর এবং ফাজ়িলকা। রাজ্য সরকার, সেনা, বিএসএফ, বায়ুসেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। জলমগ্ন…

আরও পড়ুন