রাষ্ট্রপতি এবং রাজ্যপালের সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যেতে পারে না সরকার, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র
পাশ হওয়া বিলে পদক্ষেপের বিষয়ে রাষ্ট্রপতি এবং রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা করতে পারে না কেন্দ্র এবং রাজ্য সরকার। রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিল পাশ করানোর সময়সীমা বেঁধে দেওয়ার প্রসঙ্গে সুপ্রিম কোর্টে এমনই জানাল কেন্দ্র। সাংবিধানিক বেঞ্চের শুনানিতে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে হাজির ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। রাজ্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সলিসিটর জেনারেল আদালতকে বলেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানতে চেয়েছেন, কোনও রাজ্য সরকার কি ৩২ অনুচ্ছেদের ভিত্তিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের কি করতে পারে? একই সঙ্গে সংবিধানের ৩৬১ অনুচ্ছেদের প্রসঙ্গও উল্লেখ করেন সলিসিটর জেনারেল। তাঁর যুক্তি, ৩৬১ অনুচ্ছেদ অনুযায়ী,…
আরও পড়ুন