জেলা 

ঈশ্বরীপুর মর্জিনা উচ্চ বিদ্যালয়ে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম

ঈশ্বরীপুর, ৩ আগস্ট, ২০২৫: ঈশ্বরীপুর মর্জিনা উচ্চ বিদ্যালয়ে দশম, একাদশ-দ্বাদশ শ্রেণী ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম অনুষ্ঠিত হয় স্কুলের সভাগৃহে টিফিনের পর বেলা দুটো থেকে।তিন শতাধিক শিক্ষার্থীর উৎসাহের সাথে অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এই অনুষ্ঠানের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের ক্রমবর্ধমান চাকরির বাজারে তাদের শিক্ষাগত এবং পেশাদার ভবিষ্যৎ সম্পর্কে সচেতন করা ও ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সহায়তা করা। স্কুলের প্রধান শিক্ষক শ্রী শশাঙ্ক শেখর সরদার অতিথিদের স্বাগত জানান এবং ছাত্র-ছাত্রীদের কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার মধ্যে নিবদ্ধ থেকে বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করেন। এই অনুষ্ঠানে…

আরও পড়ুন
জেলা 

হাওড়ায় একদিনের প্রাথমিক শিখন কর্মশালা

নিজস্ব প্রতিবেদন : একেবারে ছোট থেকে যাতে শিশুদের মধ্যে সৃজনশীলতা গড়ে ওঠে, কোনো বিষয়ে জানার ব্যাপারে শিশুরা যাতে কৌতুহলী হয়, অনুসন্ধিৎসু মন সৃষ্টি হয়- সে ব্যাপারে প্রাথমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকাদের জন্য শিখন কর্মশালার আয়োজন করছে অনুসন্ধান সোসাইটি। এমনই এক কর্মশালার আয়োজন করা হয়েছিল গত রবিবার হাওড়া জেলার জগৎবল্লভপুর চক্রে হাফেজপুর প্রাথমিক বিদ্যালয়ে। সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল সামাজিক সংগঠন পিস। বিভিন্ন স্কুলের নির্বাচিত ছাত্র-ছাত্রীদের নিয়ে স্থানীয় শিক্ষক শিক্ষিকাদের জন্য একদিনের এই কর্মশালাটি অত্যন্ত প্রাণবন্ত হয়ে ওঠে। দিনের শেষ অবধি শিশুরা উপভোগ করেছে এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর উৎসাহের সঙ্গে প্রদান…

আরও পড়ুন
কলকাতা 

মমতার ধমক খেয়ে পদত্যাগ! তারপর অভিষেকের ফোন কল্যাণকে! কী কথা হলো?

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতকের পদ থেকে পদত্যাগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভার্চুয়াল সভার মাধ্যমে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বৈঠক চলাকালীন সময়ে মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে লক্ষ্য করে কয়েকটি কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ঠিকমতো সমন্বয় করতে পারছে না কল্যান। এমনকি কল্যাণ ঝগড়া করতে ব্যস্ত বলেও মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অভিযোগ করেছেন যা কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই স্বীকার করেছেন। শ্রীরামপুরের সাংসদ বলেন, ‘মমতাদি অভিযোগ করেছেন লোকসভায় সমন্বয় ঠিক মতো হচ্ছে না, ফলে আঙুল তো আমার দিকে তোলা হচ্ছে৷ তাই…

আরও পড়ুন
জেলা 

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ দীঘায়

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ দীঘায় দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র জানান, হোটেলে কালোবাজারি রুখতে পর্যটকদের জন্য আমরা এই গাইড বুক প্রকাশ করেছি। দিনে দিনে পর্যটক বাড়ায় দিঘায় কালোবাজারির রমরমা দেখা দেয়। Digha Tourist Guide Book: মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, ভিক্টোরিয়া প্রভৃতি পর্যটন এলাকায় পর্যটকদের সুবিধার্থে ” ট্যুরিস্ট গাইড বুক ” রয়েছে। এতদিন রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা ” ট্যুরিস্ট গাইড বুক” ছিল না। দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন উদ্যোগে এবার সেই ” ট্যুরিস্ট গাইড বুক” এর প্রকাশ হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক নীলাঞ্জন মন্ডল,…

আরও পড়ুন
কলকাতা 

দেশের স্বার্থে বিএলও হিসাবে কাজ করতে হবে প্রাথমিক শিক্ষকদের নির্দেশ হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : বুথ লেভেল অফিসার হিসেবে কাজ করতে হবে রাজ্যের প্রাথমিক শিক্ষকদের। এ বার এমনটাই জানিয়ে দিল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালতের নির্দেশ, দেশের স্বার্থে প্রাথমিক শিক্ষকদের এই কাজ করতেই হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্দেশে হস্তক্ষেপ করা হবে না। সোমবার আদালতে বিচারপতি অমৃতা সিংহ বলেন, বিএলও-দের কী কাজ করতে হবে, তা এখনও পর্যন্ত নির্দিষ্ট করে দেয়নি কমিশন। কত ক্ষণ কাজ করতে হবে, সে বিষয়েও কিছু বলা হয়নি। তা হলে মামলাকারী প্রাথমিক শিক্ষকেরা কেন ধরে নিচ্ছেন তাঁদের পূর্ণ সময় কাজ করানো হবে? কী কাজ করতে হবে, তা কমিশন যথাসময়ে…

আরও পড়ুন
কলকাতা 

সুদীপকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লোকসভার নেতা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসাবে নির্বাচিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ওই পদে ছিলেন প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সোমবার তৃণমূলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করছেন দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তাঁর ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মমতা। গত কয়েক মাস ধরে সুদীপও অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর অসুস্থতা এতটাই গুরুতর যে, চলতি বাদল অধিবেশনে তাঁকে এক দিনও সংসদে দেখা যায়নি। তৃণমূলের একাংশের বক্তব্য, এ হেন পরিস্থিতিতে লোকসভায় দলনেতা বদল করা অনিবার্যই ছিল। অধিবেশনের মধ্যেই তা করে দিলেন তৃণমূলের সর্বময় নেত্রী। তৃণমূলের কাঠামো অনুযায়ী লোকসভা…

আরও পড়ুন
দেশ 

সিনেমা চলাকালীন আচমকা ভেঙে পড়ল গুয়াহাটির প্রেক্ষাগৃহ, জখম বেশ কয়েকজন

সিনেমা চলাকালীন গুয়াহাটির প্রেক্ষাগৃহে আচমকা ভেঙে পড়ল নকল ছাদের একাংশ! জখম হলেন শিশু-সহ বেশ কয়েক জন। তড়িঘড়ি শো বন্ধ করে দর্শকদের প্রেক্ষাগৃহ থেকে বার করে দেওয়া হয়। গুয়াহাটি পিভিআরে ‘মহাবতার নরসিংহ’ নামের ছবিটির স্ক্রিনিং চলছিল। রাতের শো হলেও হলে দর্শকসংখ্যা নেহাত কম ছিল না। আচমকা সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। সেটি প্রেক্ষাগৃহের প্রধান সিলিং নয়। আনুষাঙ্গিক সজ্জার জন্য নকল সিলিং তৈরি করা হয়েছিল। তার একাংশ ভেঙে বিপর্যয় ঘটেছে। সিলিং ভেঙে দর্শকাসনে ছড়িয়ে পড়ে তার ধ্বংসাবশেষ। ঘটনার পরেই ওই প্রেক্ষাগৃহে ছবির স্ক্রিনিং বন্ধ করে দেওয়া হয়। জরুরি ভিত্তিতে দর্শকদের বাইরে বার করে…

আরও পড়ুন
জেলা 

কেন নির্দেশমতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের দেওয়া হল না? প্রশ্ন সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেন নির্দেশমতো বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ-র ২৫ শতাংশ সরকারি কর্মচারীদের দেওয়া হল না? প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে আগেই নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ছ’সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি। বরং আদালতের কাছ থেকে আরও ছ’মাস সময় চাওয়া হয়। সোমবার সেই সংক্রান্ত শুনানিতে আদালত প্রশ্ন তোলে, কেন সময়ে টাকা দেওয়া হল না? রাজ্য সরকারের তরফে জানানো হয়, আদালতের নির্দেশ তারা কার্যকর করতে চায়। কিন্তু সময় লাগবে। কারণ, ২৫ শতাংশ বকেয়া ডিএ মেটাতে হলে প্রচুর অর্থের প্রয়োজন।…

আরও পড়ুন
দেশ 

প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, আমি শূন্য হয়ে গেলাম বললেন হেমন্ত, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

বাংলার জনরব ডেস্ক : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা   ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) প্রধান শিবু সোরেন প্রয়াত। কিডনির সমস্যা নিয়ে দিল্লির হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা চলছিল। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। সোমবার সকালে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। তাঁর পুত্র তথা ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এখন দিল্লিতে। সোমবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন তিনি। শিবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, ‘‘শিবু সোরেন তৃণমূল স্তরের নেতা ছিলেন। জনগণের প্রতি তাঁর নিষ্ঠা ছিল অটল। জনজীবনের নানা স্তরে উঠে এসেছিলেন তিনি। বিশেষত, উপজাতি সম্প্রদায়, দরিদ্র ও…

আরও পড়ুন
কলকাতা 

বাংলাভাষীদের হেনস্থা! তদন্তকারী দিল্লি পুলিশের আধিকারিককে সাসপেন্ড এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে ক্ষমা চাওয়ার দাবি অভিষেকের

বাংলার জনরব ডেস্ক : বাংলা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়ার পিছনে যে আদতে বিজেপির উদ্দেশ্য ছিল বাংলার অস্তিত্বকে বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেওয়া, প্রমাণ হল দিল্লি পুলিশের (Delhi Police) সরকারি চিঠিতে। এভাবে বাংলা ভাষার অস্তিত্বকে মুছে ফেলার বিজেপির অপচেষ্টার বিরুদ্ধে সরব তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একদিকে দিল্লি পুলিশের তদন্তকারী আধিকারিকের সাসপেনশন দাবি করলেন তিনি। অন্যদিকে দিল্লি পুলিশ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) নিঃশর্ত ক্ষমা দাবি করলেন অভিষেক। বিজেপির সংকীর্ণ রাজনৈতিক মানসিকতার মুখোশ খুলে অভিষেক দাবি করেন, কয়েক মাস ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষকে নির্দিষ্ট করে, হেনস্থা করে এবং…

আরও পড়ুন