কলকাতা 

ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে দমকলের নোটিস খারিজই করে দিল হাই কোর্ট!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে হবে বলে দমকল যে নোটিস দিয়েছিল, তা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

বুধবারের শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানায়, কালীঘাট তৃণমূলকে আবার নোটিস দিতে হবে দমকলকে। সেই নোটিসে জানাতে হবে, দমকল কবে আবার ওই অফিস পরিদর্শনে যাবে। নোটিস দেওয়ার পর ক্যামাক স্ট্রিটের তৃণমূল দফতরে যেতে হবে দমকলবাহিনীকে। তার পরে সুরক্ষার জন্য ওই অফিসে কী কী প্রয়োজন, তা জানাতে হবে কালীঘাট তৃণমূলকে। সেই নির্দেশিকা মেনে সুরক্ষা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলি করতে হবে তৃণমূলকে। যদি ওই নির্দেশিকা না-মানে তৃণমূল, তবে আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে দমকল।

অভিযোগ, সপ্তম ও অষ্টম তলায় অগ্নিনিরোধক ব্যবস্থা যথাযথ নয়। তাই অবিলম্বে তা খালি করতে হবে। এর পর মালিকপক্ষ অভিষেকদের দফতর খালি করার নির্দেশ দেয়। দমকলের ওই নোটিসকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট শিবির।

গত শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্তের সওয়াল, ‘‘৯ ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম—এই দু’টি তলার লিজ় নেওয়া হয়। ২০২৬ সালের ২৬ অগস্ট লিজ় বাতিল করা হয়েছে, যার বিরুদ্ধে মামলা হয় নিম্ন আদালতে। এখন দমকল বিভাগ বলছে যে, অগ্নিনির্বাপণ ব্যবস্থা ত্রুটিপূর্ণ। তারা ভবনটি পরিদর্শন করে জানিয়েছে, ছাদে বেআইনি নির্মাণ হয়েছে। সপ্তম তলায় বেশ কয়েকটি গ্যাসের সিলিন্ডার রাখা রয়েছে। পুরো ভবনটিতেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথেষ্ট নেই বলে ঘোষণা করা উচিত ছিল। কিন্তু দমকল বিভাগ কেবল সপ্তম ও অষ্টম তলাকেই নিরাপদ নয় বলে জানিয়েছে। সিলিন্ডারগুলি সরিয়ে ফেলা হয়েছে। এই ত্রুটিগুলি ভবনের মালিককেই ঠিক করতে হবে।’’

রাজ্যের হয়ে সওয়াল করে অ্যাডভোকেট জেনারেল (এজি) সুরজিৎ মিত্র জানান, সাততলায় অনেক সিলিন্ডার পাওয়া গিয়েছে। এটা অস্বীকার করেননি বাড়ির মালিক। এজির সওয়াল, ওই ভবনের দু’টি তলায় ফায়ার অ্যালার্ম কাজ করছিল না।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ