জেলা 

আমরা কোন জাত ধর্ম মানি না : মধুমিতা ঘোষ এমএলএ 

শেয়ার করুন

নিজস্ব প্রতিনিধি। রক্তদান শিবিরের মধ্য দিয়ে আপনারা যে মহৎ কাজ করেছেন তার পাশে আমি আছি। আমি কোন জাত ধর্ম মানিনা, কথাগুলি বলেন হরিপালের বিধায়িকা মধুমিতা ঘোষ- হুগলি জেলার একটি সুপরিচিত সমাজসেবী সংস্থা আওয়ার অবলম্বনের উদ্যোগে রক্তদান শিবিরে, ১৩ই সেপ্টেম্বর 2026। তিনি বলেন কর্ম মানুষকে উপরে তুলে ধরে। প্রধান অতিথি বাসলা শ্রীরামপুর মঠের অধ্যক্ষ গোবিন্দ মহারাজ।

তিনি তাঁর বক্তব্যে বলেন আমরা হিন্দু নই মুসলমান নই-আমরা ভারতবাসী। রক্ত হিন্দু মুসলমান চেনে না, রক্তদান মহৎ দান। সাংবাদিক লেখক নৌশাদ মল্লিক আওয়ার অবলম্বনের বিভিন্ন সমাজ সেবামূলক কাজের কথা তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক মৈনাক দে ,মৌলানা সেবগাতুল্লাহ সাহেব, সমাজসেবী শান্তিময় দে, সমাজসেবী প্রদীপ কেওড়া ,পার্থসারথি বন্দোপাধ্যায়, রুকসানা বেগম, আফসার মন্ডল, বাবুলাল বাবু প্রমূখ। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক শেখ মুজিবর রহমান। সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আব্দুল গফফার। সঞ্চালনায় ছিলেন তুষার শুভ্র ঘোষ।।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ