প্রচ্ছদ 

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক

শেয়ার করুন

ধর্ষণের অভিযোগে গ্রেফতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক। এই হিসাবেই ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয়। হাওড়ার চ্যাটার্জিহাট থানার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে। তাঁর বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা শুরু হয়েছে বলে শোনা যাচ্ছে। সোমবার হাওড়া আদালতে তাঁকে হাজির করানো হয়। বিচারক অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় কাজ করেন অভিযুক্ত। অভিযোগকারিণী তাঁরই সহকর্মী বলে জানা গিয়েছে।

অভিযোগকারিণী জানান, কোনও একটি কাজে গত ১২ এপ্রিল চ্যাটার্জিহাট এলাকায় অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। সেখানেই অভিযুক্ত ওই মহিলাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। এর পর গত ১২ জুন ওই মহিলা চ্যাটার্জিহাট থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

এর প্রেক্ষিতে পুলিশ একটি ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু করে। রবিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণ-সহ একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা শুরু করে পুলিশ। সোমবার ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হয়। এই বিষয়ে বিশদে জানতে অভিনেত্রী শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। যদিও ফোনে তিনি অধরা।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ