প্রচ্ছদ 

কণ্ঠস্বরের নমুনা দিতে বিধান নগর আদালতে এলেন না অভিষেক! বড় পদক্ষেপের পথে সিআইডি

শেয়ার করুন

তদন্ত প্রক্রিয়াকে শ্লথ করে দিতে ইচ্ছাকৃত ভাবে হাজিরা এড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডিজে মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ সম্পর্কে এমনই অভিযোগ সিআইডি-র।

বুধবার কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য ডাক পড়েছিল অভিষেকের। এ নিয়ে দ্বিতীয় বার। তবে এ বারেও তিনি বিধাননগর আদালতে উপস্থিত হননি। প্রায় দু’ঘণ্টা আদালতে ‘অপেক্ষা করেন’ সিআইডি আধিকারিকেরা এবং কণ্ঠস্বর-নমুনা সংগ্রহ করার বিশেষজ্ঞেরা। দু’ঘণ্টা পরেও অভিষেক উপস্থিত হননি দেখে সরকার পক্ষের আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় অভিযোগ করেন, তদন্ত বিলম্বিত করবার জন্যই ইচ্ছাকৃত ভাবে এই কাজ করছেন অভিষেক। ওই কথা আদালতকেও লিখিত ভাবে জানিয়েছে সিআইডি। তাতে বলা হয়েছে, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃত ভাবে আদালতের নির্দেশ মানছেন না। যাতে তদন্ত বিলম্বিত হয় সেই জন্যই এমনটা করছেন।’’ আইনজীবী চট্টোপাধ্যায় বিচারকের কাছে আর্জি জানান, বারবার আদালতের নির্দেশ অমান্য করা হচ্ছে। এ বার কড়া পদক্ষেপ করা হোক অভিষেকের বিরুদ্ধে।

এর আগে বিধাননগর আদালত ৩০ জুন অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছিল। সে দিন আদালতে যাননি অভিষেক। বুধবার সিআইডি-র যুক্তি, কণ্ঠস্বরের নমুনার উপরেই এই মামলার তদন্ত এবং বিচারপ্রক্রিয়া নির্ভর করছে। কিন্তু অভিষেক ইচ্ছাকৃত ভাবে তদন্তে অসহযোগিতা করছেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ