কলকাতা 

অপারেশন লোটাস আগামী সপ্তাহে! দিল্লি ছুটলেন অভিষেক! কার কাছে যাবেন?

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আগামী সপ্তাহে দিল্লিতে একটু কংগ্রেসের সংসদীয় দলের ভাঙন ঘটতে চলেছে। তাই হঠাৎ করে দিল্লি ছুটে গেলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গেছে তৃণমূল কংগ্রেসের ১৮ জন সাংসদ দল ছাড়তে পারেন। আর এই আবহে হঠাৎ করে দিল্লি উড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি দিল্লি গিয়েছেন বলে খবর। আগামী ৮ জুন, সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেদিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দিল্লি যাওয়ার কথা ছিল।

বিধানসভায় তৃণমূলের ৮০ জন বিধায়কের দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যক বিধায়ক ভেঙে নিজেদের ‘আসল তৃণমূল’ বলে দাবি করে প্রধান বিরোধী দলের মর্যাদা আদায় করে নিয়েছে। বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। সূত্রের খবর, আগামী সপ্তাহেই লোকসভায় ‘অপারেশন লোটাস’ শুরু হতে চলেছে। কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে ‘নতুন তৃণমূল’ আত্মপ্রকাশ ঘটতে পারে। এক্ষেত্রেও দুই-তৃতীয়াংশ সাংসদ সংখ্যা নিয়ে একজোট হয়ে তৃণমূল ছাড়ার পথে যেতে হবে। তবেই সেই প্রক্রিয়া দল বিরোধী আইনের আওতায় পড়বে না।

এদিকে আগামী ৮ জুন, সই জাল বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। এর আগে অসুস্থতার কারণ দেখিয়ে ১০ দিন সময় চেয়েছিলেন তিনি। কিন্তু তা দেয়নি রাজ্যের গোয়েন্দা সংস্থা। স্পষ্ট জানানো হয়েছে, সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাজিরা দিতে হবে। প্রশ্ন উঠছে, হাজিরা এড়াতেই কি আগেভাগে দিল্লি উড়ে গেলেন তিনি?


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ