জেলা 

প্রয়াতঃ কবি সুকান্ত হালদার 

শেয়ার করুন

গালিব ইসলাম : কবি ও গল্পকার সুকান্ত হালদার প্রয়াত হলেন। আজ শনিবার ১৬ মে সকালে তিনি চলে গেলেন। ফরওয়ার্ড ব্লকের রাজনীতির সঙ্গে একদা যুক্ত হয়ে যুবছাত্রদের নেতৃত্ব দেন। কবি হিসেবে তাঁর খ্যাতি ছিল । পরে ছোটগল্প লিখেছেন। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বিশিষ্ট পাক্ষিক সংবাদপত্র আঞ্চলিক দর্পণের তিনি ছিলেন বার্তা সম্পাদক।

লোকমত, ছাত্রব্লকের মুখপত্রে তিনি সাংবাদিকতা করেছেন। সৎ ও বন্ধুবৎসল মানুষ ছিলেন কবি সুকান্ত হালদার। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের কমী ছিলেন। ব্যক্তিজীবনে তিনি মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন মৃত্যুর কয়েক বছর আগে। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে

Advertisement

জেলায় সাংস্কৃতিক পরিসরে নেমে আসে গভীর শোকের ছায়া।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ