জেলা 

ধনিয়াখালিতে অভিনব ভোট

শেয়ার করুন

নৌশাদ মল্লিক:- ধনিয়াখালি বিধানসভার সব বুথেই শান্তিপূর্ণ ভোট হয়। সমস্ত ভোটাররাই ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে লাইনে দাঁড়ান। কোথাও কোন গন্ডগোল হয়নি। বিকাল ৫ টা পর্যন্ত ৯০ শতাংশ ভোট পড়ে যায়।

সব থেকে আনন্দের বিষয় অনন্তপুর ১৩১ নং বুথে বিয়ে বাড়ীর সানাই বাজছে- তার সঙ্গে সাজানো হয়েছে বিয়ে বাড়ীর মতো এবং ভোটারদের প্রবেশের মুখে সবার হাতে গোলাপ ফুল দেওয়া হচ্ছে – খাওয়ানো হচ্ছে লস্যির সরবৎ। ভোট কর্মীরাও সবাই মহিলা– সুন্দর সেজে এসেছেন। স্থানীয় ব্লক প্রশাসন থেকেই এভাবে ভোট কেন্দ্রকে সাজানো হয়েছে।

Advertisement

ভোট দেওয়ার লাইনে দাঁড়ানো লালন মন্ডল পরিযায়ী শ্রমিক বোম্বেতে সোনা পালিশের কাজ করে। বললেন– ভোট দেওয়ার জন্যই বোম্বে থেকে বাংলায় এসেছি। গোটপুরের গরীব মহিলা দীপা কয়াল জানালো- ভোট আমাদের গণতান্ত্রিক অধিকার- তাই যতবড় লাইনই হোক না কেন ভোট আমরা দেবোই। এস.এইচ.জি কর্ম্মী রূপা দত্ত বললেন- খুব ভাল ভোট হচ্ছে- একেবারে ভয়মুক্ত ভোট, কোন চাপ নেই।

ধনিয়াখালী ব্লক প্রশাসনের কর্মচারী প্রকাশ দাস বললেন- এটা হচ্ছে একটা মডেল বুথ। মানুষকে ভোট কেন্দ্রে যাওয়ার আকর্ষণের জন্যই এই ধরণের মডেল ভোট কেন্দ্র করা হয়েছে।

–০–

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ