আন্তর্জাতিক 

ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি নিহত স্বীকার করল ইরান

শেয়ার করুন

সংঘর্ষে নিহত হলেন ইরানের সামরিক গোয়েন্দাপ্রধান মজিদ খাদেমি। সোমবার ইরানের সরকারি সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুর জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি। ফলে কোথায়, কী ভাবে তাঁর মৃত্যু হল, কোন দেশের হামলায় তিনি নিহত হয়েছেন— এই বিষয়গুলি প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

খাদেমির আগে ইরানের সামরিক বাহিনীর গোয়েন্দা শাখার প্রধান ছিলেন মহম্মদ কাজ়েমি। গত বছরের জুনে ইসরায়েলে হামলায় নিহত হন কাজ়েমি। তার কয়েক দিন পরেই ইরানের রেভলিউশনারি গার্ড কোরের গোয়েন্দাপ্রধান করা হয় ব্রিগেডিয়ার জেনারেল খাদেমিকে। এক বছরের মধ্যে এ বার ইরানের সামরিক বাহিনীর নতুন গোয়েন্দাপ্রধানও নিহত হলেন সংঘর্ষে।

Advertisement

আলোচনায় বসার জন্য ইরানকে ধারাবাহিক ভাবে চাপ দিয়ে যাচ্ছে আমেরিকা। একই সঙ্গে চলছে সংঘর্ষও। ইসরায়েল এবং আমেরিকা দুই দেশের সঙ্গেই সংঘর্ষে জড়িয়ে রয়েছে ইরান। হামলা এবং পাল্টা হামলা দুই-ই চলছে। এ সবের মধ্যেই হরমুজ় প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানের জন্য নতুন করে সময়সীমা বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাত ৮টা (আমেরিকার সময় অনুযায়ী। ভারতীয় সময়ে বুধবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত তিনি সময় দিয়েছেন ইরানকে।

হরমুজ় নিয়ে ইরান বোঝাপড়ার পথে না-গেলে আরও জোরালো হামলার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। ইরানের উদ্দেশে তিনি বলেছেন, “ওরা যদি দ্রুত বোঝাপড়ায় না-আসে, তা হলে আমি সব উড়িয়ে দেব আর তেলের দখল নেব।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ