জেলা 

ফুরফুরা শরীফে কবি জীবনানন্দ দাশের জন্মদিনে ক্রীড়া অনুষ্ঠান 

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: ১৭.২.২৬ মঙ্গলবার হুগলির জেলার ফুরফুরা আল আমিন শিক্ষা কেন্দ্রে ক্রিড়া প্রতিযোগিতা ও গুনীজনদের কবি জীবনানন্দ দাশের স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।আজ কবি জীবনানন্দ দাশের জন্মদিন উপলক্ষে কবির স্বরনে স্মৃতি পুরস্কার প্রদান করা হয় আল আমিন শিক্ষা কেন্দ্রের সভাপতি ড. অপূর্বকুমার বিশ্বাস কে।

স্কুলের ছাত্র ছাত্রীদের বিভিন্ন রকম ইভেন্টের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারের বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়।আল আমিন শিক্ষা কেন্দ্র সব সময় বহুমুখী চিন্তা ভাবনা রাখে, খেলাধুলা শরীরচর্চা এটাও একটা শিক্ষার পাঠ।স্কুলের কর্নধার ও সম্মানিয় লেখক নাসের আব্বাসী সু চারু ভাবে সঞ্চালনা করেন। পাঁচ জনকে কবি জীবনানন্দ স্মৃতি পুরস্কার প্রদান করা হয়।কচিকাঁচাদের মধ্যে বিনোদনের জন্য বিশিষ্ট ম্যাজিশিয়ান মধুসূদন জানা ম্যাজিক দেখিয়ে আনন্দো দেন।

Advertisement

অলবেঙ্গল মাইনোরিটি অ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরিফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না কে সম্বর্ধনা দেওয়া হয়। স্কুলের সমস্ত শিক্ষক ও শিক্ষিকাগন সুন্দর ভাবে ইভেন্ট গুলো পরিচালনা করেন। মোল্লা আবেদিন,গায়ক শিবশঙ্কর জানা আরো অনেকে উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ