আন্তর্জাতিক 

খামেনিকে হত্যার ষড়যন্ত্র করেছিল ইসরাইল তা কার্যকর করতে পারেনি স্বীকার প্রতিরক্ষা মন্ত্রীর

শেয়ার করুন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে খুনের পরিকল্পনা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে খুঁজে পাওয়া যায়নি বলেই পরিকল্পনা ভেস্তে যায়। যুদ্ধবিরতির মাঝে এমনই জানালেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইজ়রায়েল কাট্‌জ়! একই সঙ্গে তিনি এ-ও জানান, খামেনেইকে হত্যা করতে আমেরিকার অনুমতির প্রয়োজন ছিল না।

ইসরাইলের তিনটি প্রধান সম্প্রচার চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় খামেনেইকে হত্যার পরিকল্পনার কথা জানান কাট্‌জ়। গত ১৩ জুন থেকে নতুন করে ইসরাইল এবং ইরানের মধ্যে সামরিক অস্থিরতা শুরু হয়। দুই দেশের যুদ্ধ চালাকালীন ইসরাইলের নিশানা ছিল ইরানের পরমাণুকেন্দ্রগুলি। তবে শুধু পরমাণুকেন্দ্র ধ্বংস করাই নয়, খামেনেইকেও হত্যা করতে চেয়েছিল ইসরাইল। ইসরাইলের ‘চ্যানেল ১৩’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাট্‌জ় বলেন, ‘‘যদি উনি (খামেনেই) আমাদের নজরে থাকতেন, আমরা তাঁকে হত্যা করতাম। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু খুঁজে বার করতে পারিনি।’’

Advertisement

ইসরাইলের সরকারি সংবাদমাধ্যম ‘কান’-কে দেওয়া সাক্ষাৎকারে কাট‌্‌জ় বলেন, ‘‘আমাদের পরিকল্পনার কথা বুঝতে পেরেছিলেন খামেনেই। আর বুঝতে পেরেই গা-ঢাকা দেন। শুধু তা-ই নয়, তাঁর দেশের শীর্ষস্থানীয় কমান্ডদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলেন। তাই শেষ পর্যন্ত তাঁকে খুঁজে বার করা যায়নি।’’

গত ১৭ জুন খামেনেইকে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে বলেছিলেন। একই সঙ্গে তিনিও এ-ও বলেছিলেন, ‘‘আমরা জানি যে তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে রয়েছেন। আমরা তাঁকে বার করে (হত্যা!) করব না, অন্তত এখনই নয়।’’ তবে ট্রাম্প সেই হুমকির পথ থেকে পরে সরে আসেন। তিনি জানান, ইরানের শাসনব্যবস্থা পরিবর্তনের কোনই ইচ্ছা নেই।

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ