দেশ 

সংখ্যালঘু উন্নয়ন খাতে ১ হাজার কোটি বরাদ্দ কংগ্রেস শাসিত কর্নাটকে

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস শাসিত কর্নাটক সরকার বাজেটে এবার সংখ্যালঘুদের জন্য এক হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।

শুক্রবারই কর্নাটক বিধানসভায় বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। সেই বাজেটে সংখ্যালঘুদের জন্য দেদার ঘোষণা করা হয়েছে। স্রেফ সংখ্যালঘু উন্নয়ন খাতে ১ হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন সিদ্ধা। এর মধ্যে ১৫০ কোটি টাকা বরাদ্দ শুধু ওয়াকফ সম্পত্তি সংরক্ষণে।

এর বাইরে রাজ্যের উর্দু স্কুলগুলির জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা। এবং সব রেজিস্টার্ড ইমামদের জন্য মাসিক ৬০০০ টাকা করে ভাতাও ঘোষণা করা হয়েছে কর্নাটকের বাজেটে। সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে ওবিসি বি ক্যাটেগরির অধীনে রাজ্যের সমস্ত সরকারি কাজের ক্ষেত্রে মুসলিমদের জন্য ৪ শতাংশ সংরক্ষণ ঘোষণা করা হয়েছে। বিধানসভা ভোটের আগে এই সংরক্ষণ বাতিল করেছিল তৎকালীন বিজেপি সরকার। সেটাই ফের চালু করলেন সিদ্ধা।

বাজেট পেশের পরই ক্ষোভে ফুঁসে উঠেছে বিজেপি। বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্যর বক্তব্য, “মনমোহন সিং বলেছিলেন দেশের সম্পদে প্রথম অধিকার মুসলিমদের। সিদ্ধারামাইয়াও সেই পথই অনুসরণ করছেন।”


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ