Madhyamik Examination 2025 : মাধ্যমিক ২০২৫ ইংরেজির সহজ প্রস্তুতি
*মাধ্যমিক ২০২৫ ইংরেজির সহজ প্রস্তুতি*

বাসব মণ্ডল, সহশিক্ষক, সনৎ রায়চৌধুরী ইনস্টিটিউশন, কোলকাতা
➖➖➖➖➖➖➖➖
আসন্ন মাধ্যমিক পরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের জানাই শুভেচ্ছা। ইংরেজি দ্বিতীয় ভাষার,জন্য যে আটটা prose ও poem নির্ধারিত আছে তার মধ্যে এইবার সবচেয়ে important হলো The Cat ও The Snail.তাছাড়া যে prose ও poem গুলো আছে সেই সব গুলোই মন দিয়ে পড়বে।প্রত্যেকটার লেখক ও কবির নাম মনে রাখা বাঞ্ছনীয়।
Section A তে multiple choice ছাড়া ও থাকে fill in the blanks .সেই ক্ষেত্রে যতোটুকু প্রয়োজন ততটা লেখার চেষ্টা করবে।অতিরিক্ত ও অপ্রয়োজনীয় information র জন্য penalise করা হয়। Cause and effect r প্রশ্নের উত্তর করতে ভাল করে কি চাইছে সেটা বোঝা প্রয়োজন, কারণটা না ফলাফল টা।

True ও false র ক্ষেত্রে supporting sentence খুব দরকারি একটা অঙ্গ। সাপোর্টিং সেন্টেন্স অবশ্যই text থেকে উদ্ধৃত করতে হবে নিজের বানানো কিছু accepted হবে না।Unseen comprehension র প্রশ্নের উত্তর টু দি পয়েন্ট হতে হবে। passage টা খুব ভালো করে পড়াটা দরকারী,তাহলেই ভোকাবুলারীর synonyms খুঁজে বের করতে পারবে সহজেই। সঠিক না জানা থাকলেও পারিপার্শ্বিক শব্দের থেকে উত্তর নির্ধারণ করা সহজ।
গ্রামারে ডু এজ ডাইরেক্টেড র জন্য ভয়েস চেঞ্জ ও ডির্গি চেঞ্জ প্রেকটিশ করবে।ফ্রেজাল ভার্বর টেন্স্ টা খেয়াল রাখতেই হবে ও সেই মত পরিবর্তন করতে হবে(understand থাকলে make out ,understood থাকলে made out)
সেকশন ডি অর্থাৎ রাইটিং পার্ট এর জন্য এবার paragraph রাইটিং(biography included)ও স্টোরীরাইটিং practice করবে।অফিসিয়াল লেটার (Editorial included) ভাল করে দেখে যাবে।সব রাইটিং এই points ফলো করবে।এটা খুবই দরকারী।paragraph writing র ক্ষেত্রেই introductory ও concluding লাইন দেবে।
সর্বোপরি spellings র দিকে ও হাতের লেখার প্রতি যত্নবান হবে।পরীক্ষায় লেখা শেষ হলে ভাল করে revision করবে।
➖➖➖➖➖➖➖➖
সৌজন্যে : অনুসন্ধান সোসাইটি

