কলকাতা 

বকেয়া টাকা দিন, নয়তো গদি ছাড়ুন! প্রধানমন্ত্রীকে বার্তা মমতার

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক :  ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় । কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অনুরোধে তিনি এই বৈঠকে যোগ দেবেন । এছাড়া  তিনি তিন দিন অর্থাৎ ১৮,১৯,২০ ডিসেম্বর দিল্লিতে থাকবেন । এই সময় কালের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী সময় চেয়েছেন । এবারের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগ দেবেন না , বেশ কয়েকজন সাংসদও থাকবেন বলে জানা গেছে । এই পর্যন্ত ঠিকঠাক ছিল । আজ রবিবার সকালে মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে এক সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে বিজেপি তীব্র ভাষায় আক্রমণ করেন । তিনি এদিন  কেন্দ্র সরকারের উদ্দেশে হুঁশিয়ারির সুরে বলেন, হয় বকেয়া টাকা দিন, নয়তো গদি ছাড়ুন!

এদিনের সভা থেকে মমতা বলেন, ‘বিজেপি কথা দিয়ে কথা রাখে না। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি এখানে এসে সব বন্ধ চা বাগান খুলে দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভোট মিটে যাওয়ার পর কথা রাখেনি। আমরা যা কথা দিই তা রাখি।’

Advertisement

তিনি আরও বলেন, ‘ফের আবার নাটক শুরু হবে। এদের বিশ্বাস করবেন না। কোভিডের সময় বিনামূল্যে কিছু রেশন দিয়েছিল। তারপর বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা বন্ধ করিনি। এটা আমাদের চলতে থাকবে। আমি চাই সকলে ভাল থাকুন।’

তারপরই কেন্দ্রের বঞ্চনার অভিযোগে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমাদের ১০০ দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না। মানুষের জন্য বাড়ি আমরা যা তৈরি করেছি তার টাকাও দেয়নি। সব কর রাজ্য থেকে কেন্দ্র সরকার তুলে নিয়ে চলে যাচ্ছে সেই টাকা দিচ্ছে না। রাস্তা তৈরির  টাকাও আটকে রেখেছে।’

এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘১৮, ১৯, ২০ তারিখ প্রধানমন্ত্রীর সময় চেয়েছি। আশা করি প্রধানমন্ত্রী নিশ্চয় সময় দেবেন। আমার সঙ্গে বাংলার আরও কিছু সাংসদ যাবেন, তাঁরা বাংলার জন্য টাকা চাইবেন। ১ লাখ ১৫ হাজার কোটি টাকা আমাদের পাওনা আছে কেন্দ্রের থেকে।  এই টাকা পেলে আমরা বাংলার মানুষের জন্য আরও কত কাজ করতে পারতাম।’

কেন্দ্রের কাছ থেকে বকেয়া আদায়ের জন্য এতদিন অভিষেকের নেতৃত্বে আন্দোলন করছিল তৃণমুল। এবার মমতারে নেতৃত্বে আন্দোলন শুরু হবে বলে মনে করা হচ্ছে । আর মমতার নেতৃত্বে আন্দোলন হলে বিজেপি এই রাজ্যে অনেকটাই ব্যাকফুটে চলে যাবে বলে রাজনৈতিক মহল মনে করছে ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ