পবিত্র কুরআন অবমাননা নিষিদ্ধ করল ডেনমার্ক সরকার, সংসদে আইন পাশ
বাংলার জনরব ডেস্ক : পবিত্র কুরআনের অবমাননার বিরুদ্ধে এবার সংসদে আইন পাশ করাল ডেনমার্কের সংসদ । গত ৭ ডিসেম্বর এই আইন পাশ হয় ডেসিস সংসদে । এই আইনের ফলে এই দেশের কোনো নাগরিক পবিত্র কুরআন শরীফ পোড়ালে দুই বছর জেলে থাকতে হবে।
গত জানুয়ারি মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কুরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ছিল রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। সে ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

ওই ঘটনায় মুসলিম দেশগুলো ব্যাপক ক্ষোভ প্রকাশ করে। তবে সে সময় ড্যানিশ সরকার দাবি করেছিল যে, দেশটিতে পবিত্র কুরআন অবমাননা প্রতিহত করার কোনো আইন না থাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া যাচ্ছে না। বিশ্ব মুসলিম ড্যানিশ সরকারের এ ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি। এ পরিপ্রেক্ষিতে দেশটি পবিত্র কুরআন পোড়ানো বন্ধের উদ্যোগ নেয়।
বৃহস্পতিবার আইনটি পাসের আগের ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিন্দ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে ৯৪ জন সংসদ সদস্য আইনটির পক্ষে ভোট দেন। অপর দিকে আইনের বিপক্ষে ভোট পড়ে ৭৭টি। আইন পাসের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাবেক মন্ত্রী ইনগার স্টোইবার্গ বলেছেন, এই আইন তার ভাষায় মতপ্রকাশের স্বাধীনতা হরণ করবে। তবে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন বলেছেন, আইনে ধর্ম নিয়ে সমালোচনা অপরাধ বলে গণ্য হবে না।

