কলকাতা 

পোষ্য বিড়ালকে উদ্ধার করতে গিয়ে পা ফসকে মৃত্যু হল মালকিনের!

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : পোষা বিড়ালকে বাঁচাতে গিয়ে মারা গেল মালকিন ঘটনাটি ঘটেছে খোদ কলকাতা শহরের টালিগঞ্জের লেক অ্যাভিনিউতে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, আট তলার কার্নিশে আশ্রয় নিয়েছিল ওই পোষা বিড়ালটি। আদরের পোষ্যকে বাঁচাতে গিয়ে মালকিন আট তলার কার্নিশে যায় আর সেখানে গিয়ে এই টাল সামলাতে না পেরে পা ফসকে নিচে পড়ে যান। আজ সোমবার সকালে এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া ।

টালিগঞ্জের লেক অ্যাভিনিউ এলাকার একটি আবাসনের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মহিলার নাম অঞ্জনা দাস। বয়স ৩০-এর কোঠায়। তাঁর প্রতিবেশীরা জানিয়েছেন, অঞ্জনা তাঁর মায়ের সঙ্গে থাকতেন ওই আবাসনে। বিড়াল ভালবাসতেন। কয়েকটি পোষ্যও ছিল তাঁর।

Advertisement

সোমবার সকাল থেকেই অঞ্জনা তাঁর বিড়ালটিকে খুঁজে বেড়াচ্ছিলেন। প্রতিবেশীদের জিজ্ঞাসাও করছিলেন। অনেকবার ডেকে পোষ্যের সাড়া না পেয়ে দুশ্চিন্তা করছিলেন তিনি। হঠাৎই বিড়ালটিকে আবাসনের কার্নিসে বসে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করার পরও বিড়ালটি ফিরে না আসায় শেষে নিজেই তাকে উদ্ধার করতে যান।

ওই বহুতলের অন্য আবাসিকেরা জানিয়েছেন, বিপজ্জনক ভাবেই বিড়ালটিকে উদ্ধারের চেষ্টা করছিলেন ওই মহিলা। আটতলার কার্নিসে বসেছিল বিড়ালটি। সেটিকে উদ্ধার করার জন্য প্রথমে ছাদে যান অঞ্জনা সেখান থেকেই সম্ভবত কার্নিসে নামার চেষ্টা করছিলেন। আচমকাই নিয়ন্ত্রণ হারান। আটতলা থেকে পড়ে যান নীচে।

এই ঘটনার পর অঞ্জনাকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকেরা জানিয়ে দেন আগেই মৃত্যু হয়েছে ওই মহিলার।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ