ঘটকপুকুরে আমানত ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা
বিশেষ প্রতিনিধি: আজ শুক্রবার ৬ অক্টোবর ২০২৩ ,ঘটকপুকুরে অবস্থিত আবু বকর সিদ্দিক মাদ্রাসা ও এতিমখানার মিটিং হলে এক বিশেষ সভা আহবান করেন মাদ্রাসার পরিচালক জনাব মাওলানা সিরাজুল ইসলাম সাহেব এবং প্রাথমিক সভা পরিচালনা করেন মাওলানা জামাল উদ্দিন সাহেব, সভার শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে।তারপর আমানত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জনাব জালাল উদ্দিন আহমেদ তার বক্তৃতায় বলেন, “যে আমরা যদি কোরআনকে বুঝে না পড়ি তাহলে কোরআনের যে আসল মমার্থ তা বুঝতে পারবো না। কোরআনকে বুঝিয়ে পড়ানোর জন্য তিনি শিক্ষক মন্ডলীকে উৎসাহিত করে। তিনি উদাহরণ হিসেবে মিশরের শহীদ কুতুবরের উদাহরণ পেশ করেন।”

পরবর্তীতে আমানত ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জনাব মুহাম্মদ শাহ আলম বলেন,”সূরা তিনের বাংলা অনুবাদ এবং সূরা ফাতিহার বাংলা অনুবাদ প্রাঞ্জল ভাষায় বুঝার জন্য ছাত্র-ছাত্রীদেরকে অনুরোধ করেন। যে তারা যেন কোরআন মাজীদ বুঝে পড়ার চেষ্টা করে ,তিনি আরো বলেন যে, আল কোরআন একাডেমী লন্ডন অনুদিত কোরআন শরীফের বাংলা অনুবাদ সহ সহ আমপারার অনুবাদ পবিত্র কুরআনের আমপারা খন্ডটি তাদের হাতে তুলে দেওয়া হবে। তারা যেন এটাকে অনুবাদ সহ আমপারা তারা যেন নিয়মিত পড়ে এবং তারা যখন বাড়িতে যাবে যেন তাদের বাপ-মা কেও পড়ে শোনায় এবং তা মেনে চলার জন্য উৎসাহ দেন।


তিনি আরো বলেন, শিক্ষার উন্নয়নের জন্য অনেক চেষ্টা হচ্ছে কিন্তু তাদের রুজি রোজগারের কিভাবে করবে সেই ব্যাপারে তেমন উদ্যোগ পশ্চিমবাংলায় নেই। সেজন্য তারা যেন আমানত ফাউন্ডেশন এবং জনসেবা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি ইসলামী ব্যাংকিং এবং ইসলামি মাইক্রো ফাইনান্স এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে চেষ্টা করছে। এলাকার মানুষদেরকে যেন এই মাদ্রাসার পক্ষ থেকে এই ইসলামী মাইক্রো ফাইন্যান্স সম্পর্কে উৎসাহিত করে এবং জনসেবা কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি ইসলামী ব্যাংকিং এর যে প্রচেষ্টা চালাচ্ছে তাতে যেন তারা যুক্ত হয় এবং মানুষদেরকে যুক্ত করতে উৎসাহিত করেন।” এই সমস্ত বিষয় তিনি পরামর্শ দেন।

