জেলা 

নিউটাউনে মিলাদুন্নবী উপলক্ষে শিশু কিশোরদের বর্ণাঢ্য পদযাত্রা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী এর অনুষ্ঠানে নিউটাউনের যাত্রাগাছি থেকে শুলু্ংগুড়ি পর্যন্ত শিশু-কিশোরদের বর্ণাঢ্য পদযাত্রা এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

প্রায় ২০০০ শিশু কিশোর অংশ নেয় এই পদযাত্রায়, হাতে ছিল তাদের সৌহার্দ্য সম্প্রীতির পোস্টার আর মুখে ছিল শান্তির বার্তা।

পদযাত্রার আয়োজনে শিশু-কিশোরদের উৎসাহ দিতে এলাকার বিভিন্ন বয়সের মানুষজনদের উৎসাহ ছিল দেখার মতো। নিউটাউন থানার পক্ষেও পথচারীদের অসুবিধে যাতে না হয় সে ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন।

অনুষ্ঠানটির পরিচালনায় ছিল দানবীর মহসিন লাইব্রেরি, যাত্রাগাছি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ