দেশ 

অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তদন্ত কতটা অগ্রগতি হয়েছে ? সিবিআইয়ের কাছে জানতে চাইলো দেশের শীর্ষ আদালত

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন জমা পড়লো এবার সুপ্রিম কোর্টে। কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট এই জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল।ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান অনুব্রত।

এ বার অনুব্রতের জামিনের আবেদনের মামলায় সিবিআইকে নোটিস দিল শীর্ষ আদালত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে ওই নোটিস জারি করেছে।

সোমবার অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, ‘‘পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। শুধু আমার মক্কেলই একমাত্র জেলে রয়েছেন। ১৪ মাস তিনি জেলে কাটিয়ে দিয়েছেন। এমনকি, এই মামলায় প্রধান ‘কিংপিন’ জামিন পেয়ে গিয়েছেন। তাই অনুব্রতকেও জামিন দেওয়া হোক।’’

এরপরেই শীর্ষ আদালতের দুই বিচারপতি সিবিআই এর কাছে জবাব তলব করে বলেন, অনুব্রত মণ্ডলের মামলার তদন্ত কতটা অগ্রগতি হয়েছে তা এফিডেভিট করে আদালতকে জানাতে হবে।এটা জানার পর তার পরেই জামিনের আবেদন বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত বছরের অগস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত। তার পর তাঁর জায়গা হয় আসানসোল জেলে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ