কলকাতা 

প্রেস সচিবকে সরিয়ে দিলেন রাজ্যপাল

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : রাজভবন থেকে নিজের প্রেস সচিবকে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায় কে সরিয়ে দেওয়ার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি নবান্নের সঙ্গে রাজভবনের দূরত্ব বাড়ছে? কত ফেব্রুয়ারি মাসে একই কায়দায় রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন তিনি।

সম্প্রতি পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে এবং রাজ্য জুড়ে অশান্তির প্রেক্ষিতে রাজ্যপালের সঙ্গে শাসক দলের মতপার্থক্য চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। রাজ্যপাল যেভাবে সন্ত্রাস কবলিত এলাকাগুলি পরিদর্শন করতে থাকেন তাতে অস্বস্তিতে পড়ে রাজ্য সরকার। আর শাসক দলের পক্ষ থেকে এই পদক্ষেপে তীব্র নিন্দা করা হয়। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যপালের সঙ্গে নবান্নের সম্পর্কে মধ্যে শীতলতা লক্ষ্য করা গেছে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে রাজ্য পাল আলাদা করে কন্ট্রোল রুম খুলেছেন যার নাম দিয়েছেন পিস রুম। রাজভবন থেকে যেভাবে আলাদা প্রশাসন চালানো হচ্ছে তা মেনে নিতে পারছেন না স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আর প্রেস সচিবকে সরিয়ে দিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস কার্যত নবান্ন কে বার্তা দিলেন বলে রাজনৈতিক মহল মনে করছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ