দেশ 

প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে সোমবার ভোরে চক্কর কাটল রহস্যময় ড্রোন, তদন্তে দিল্লি পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : সোমবার ভোরে প্রধানমন্ত্রীর বাসভবনের উপরে ড্রোন উড়ে যায় বলে জানা গেছে।এই ঘটনায় প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছেন দিল্লি পুলিশের আধিকারিকেরা।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভোর ৫টা নাগাদ স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর সদস্যেরা দিল্লি পুলিশকে এই বিষয়ে অবহিত করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিযুক্ত থাকেন এসপিজি-র আধিকারিকেরাই। তাঁরাই প্রথম ড্রোনটি লক্ষ করেন। খবর পেয়েই দ্রুত পদক্ষেপ করে দিল্লি পুলিশ। তারা এই বিষয়ে তদন্ত শুরু করেছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবন ‘নো ফ্লাই জ়োন’-এর মধ্যে পড়ে। অর্থাৎ, নিরাপত্তার কারণে ওই বাসভবনের উপর দিয়ে কোনও বিমান কিংবা ড্রোন উড়ে যেতে পারে না। তার পরও কী ভাবে ড্রোনটি উড়ল, তা নিয়ে সংশয় থাকছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ