হাওড়ার আমরাগড়ি অঞ্চলে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জাতীয় কংগ্রেস ও সিপিএমের নির্বাচনী সভা
হাওড়া জেলার আমতা কেন্দ্রে আমরাগড়ি অঞ্চলের চকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে জাতীয় কংগ্রেস ও সিপিআইএম দলের ডাকে এক যৌথ সভা অনুষ্ঠিত হয় ।

এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক অসিত মিত্র মহাশয় ,বিশিষ্ট সিপিআইএম নেতা তথা কলিকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী সব্যসাচী চ্যাটার্জী, হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহসভাপতি শেখ হাফিজুর রহমান ,সালেম আলী খান (খুন হয়ে যাওয়া প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের বাবা) ও আমতা কেন্দ্র কংগ্রেসের সভাপতি সমর মল্লিক মহাশয়।

এছাড়া আরো আরো অনেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলকে পরাস্ত করতে এবং আনিস খানের প্রকৃত খুনিদের শাস্তির দাবিতে। অনুষ্ঠানটি পরিচালনা করেন আমরাগড়ি অঞ্চলের সভাপতি রামিজুল ইসলাম মহাশয় ।

