জেলা 

পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে সরে দাঁড়ালেন তৃনমূল বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক: শাসকদল তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরের অস্বস্তি বেড়েই চলেছে বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, হুমায়ুন কবির, শাহিনা মমতাজ, রবিউল আলম চৌধুরীর  পর এবার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা দলের কাজকর্মে অসন্তোষ ব্যক্ত করলেন।

তিনি সাংবাদিকদের জানিয়েছেন এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রচার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার কথায়, “আমি ৪৯ হাজার ভোটে জিতেছি। কিন্তু এবার প্রার্থী হয়েছে ৫০-৫০। অর্থাৎ তাঁর প্রার্থী ৫০ শতাংশ। বাকি অন্যদের।” গিয়াসউদ্দিন সাফ জানিয়েছে, এই প্রার্থীদের হয়ে তিনি প্রচার করতে পারবেন না।

অভিমানের সুরে গিয়াসউদ্দিন বলেন, “আমার উপর হয়তো দল আর ভরসা করতে পারছে না। আমি তালিকা দিয়েছিলাম। পরে দেখলাম সেখান থেকে ৫০ শতাংশ প্রার্থী। বাকি ৫০ শতাংশের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।”

মগরাহাট ১ নম্বরের তৃণমূল সাধারণ সম্পাদক মানবেন্দ্র মণ্ডলকে নিশানা করেছেন তিনি। বিধায়কের দাবি, বাকি ৫০ শতাংশ প্রার্থী তাঁর। যাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। যদিও বিধায়কের দাবি মানতে নারাজ মানবেন্দ্র। তাঁর কথায়, “দল যাকে ঠিক মনে করেছে তাঁকে প্রার্থী করেছেন। উনি অবসাদে ভুগছেন।”

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ