জেলা 

পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে হাওড়ার সাঁকরাইলে জাতীয় কংগ্রেসের সভা

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি: আজ ২২ জুন, বৃহস্পতিবার, বিকাল ৪টায়, সাঁকরাইল ব্লক কংগ্রেস সভাপতি হান্নান মোল্লা-র আহ্বানে সাঁকরাইল ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এলাকার জাতীয় কংগ্রেসের প্রার্থীর উপস্থিতিতে প্রার্থী পরিচিতি ও নির্বাচনী কৌশল বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা কংগ্রেস সভাপতি শ্রী পলাশ ভান্ডারী, সহ-সভাপতি শ্রী প্রণব খাঁ, সাধারণ সম্পাদক শ্রী পার্থ প্রতীম ঘোষ, শ্রী বিকাশ বর, শ্রী শুভাশীষ দাস, সাঁকরাইল ব্লক কংগ্রেসের কার্য্যকরী সভাপতি শ্রী সুভাষ সিংহ, জেলা কংগ্রেস নেতা সেখ ইদ্রিশ আলী, শ্রী সত্যম বাগানী সহ বহু বিশিষ্ট নেতৃবৃন্দ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ